Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘কোভিডের সময় ২৫ দিন হাসপাতালে ভর্তি ছিলেন অমিতাভ বচ্চন’, ‘KBC’-মঞ্চে ফাঁস

কুণালের থেকে তাঁর পরিবারের ঘটনা শোনার পর অমিতাভ তখন বলেন, "কোভিডের সময়ে আমিও প্রায় ২৫ দিন হাসপাতালে ছিলাম। আইসিইউতে ভর্তি ছিলাম। তবে আমি চিকিৎসায় সুস্থ হয়ে উঠি।"

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ১৪ অগাস্ট থেকে শুরু হয়েছে অমিতাভ বচ্চনের বহু পপুলার গেমশো ‘কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৫’। সম্পূর্ণ নতুন ফরম্যাট এবং নতুন ভাবধারা নিয়ে শুরু হয়েছে এই শো। বিগত অনেকগুলি বছর ধরে এই শোয়ের সঞ্চালকের দায়িত্বে রাজ করছেন অমিতাম বচ্চন। এই শোয়ের যেন প্রাণভ্রমরা অমিতাভ জী। ২০০৯ সালে একবার শাহরুখ খান শোয়ের হোস্ট করলেও জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন বিগ বি। শোয়ে প্রতিযোগীদের সঙ্গে খেলতে খেলতে নানারকম বাতালাপ সারেন অভিনেতা, আর বিগ বি-কে চোখের সামনে দেখা মাত্রই তাঁর জীবনের নানা খুঁটিনাটি জানতে তৎপর হন প্রতিযোগীরা, সঙ্গে বিগ বি-র জন্যে অনেকরকম প্রশ্নও তৈরী করে রাখেন প্রতিযোগীরা। হাসি-মজার ছলে শোয়ের প্রতিটি শোয়েই থাকে বিশেষ বিশেষ আকর্ষণ।

সম্প্রতি নতুন একটি এপিসোডে অমিতাভ বচ্চন জানালেন কোভিডের সময়ে তাঁর শারীরিক অবস্থার কথা। যেটি এখনও পর্যন্ত কেউ জানেনা। ‘কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৫’-এর ৫ তম পর্বে ছিল বিশেষ আকর্ষণ। ফাস্টেস্ট ফিঙ্গার ফার্স্ট খেলে এপিসোড শুরু করেন বিগ বি। এই এপিসোডের বিজয়ী হন, গুজরাতেরর এক পুলিশ সাব ইন্সপেক্টর কুণাল সিংহ দোদিয়া। কুণালের সঙ্গে কথোপকথনের সময় অমিতাভ বচ্চন তাঁকে জিজ্ঞেসা করেছিলেন, এতগুলো টাকা দিয়ে তিনি কী করবেন। উত্তরে, কুণাল বলেন, কোভিডের সময়, তিনি তাঁর কাছের মানুষদের হারিয়েছিলেন। তাঁর বাবা প্রায় ৩৩ দিন আইসিইউতে ছিলেন যার। কারণে তিনি আজও ঋণগ্রস্থ। তাই পুরস্কারের অর্থ দিয়ে তিনি ঋণ পরিশোধ করবেন।

কুণালের থেকে তাঁর পরিবারের ঘটনা শোনার পর অমিতাভ তখন বলেন, “কোভিডের সময়ে আমিও প্রায় ২৫ দিন হাসপাতালে ছিলাম। আইসিইউতে ভর্তি ছিলাম। তবে আমি চিকিৎসায় সুস্থ হয়ে উঠি।” কিন্তু কোভিডের সময়ে অমিতাভ বচ্চন ভক্তদের কোভিডের ইতিবাচক পরীক্ষা করতে বললেও তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার কথা আড়ালেই রেখেছিলেন। এদিন অভিনেতা কুণালকে আরও বলেন, তিনি পুলিশদের ভীষণ ভয় পান কারণ তাঁরা যে কোনও জায়গায় যে কাউকে থামাতে পারেন। এছাড়াও এদিন তিনি মাধুরী দীক্ষিতের পোষা রোডিও সম্পর্কেও কথা বলেছিলেন। যে মাধুরীর ‘হাম আপকে হ্যায় কৌন’ ছবিতে ছিল। সেই কুকুরটিকে পরবর্তীতে মাধুরী দত্তক নেন।

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের