ভক্তদের ভিড়ে রক্তারক্তি, কাঁধে-ঘাড়ে আঁচড়, অনুষ্ঠানে গিয়ে বিপাকে অনামিকা সাহা

যাতে অভিনেত্রীর ঘাড় থেকে হাত সব কেটে গিয়েছে। নখের দাগে রক্ত বেরিয়ে গিয়েছে। সেই নিয়ে তিনি তখন কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করেন, কেন পুলিশী ব্যবস্থা নেওয়া হয়নি!

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুষ্ঠানে গিয়ে গুরুতর আহত টলিউডের প্রবীণ অভিনেত্রী অনামিকা সাহা। যাঁর অভিনয়ের জোরে একসময় রীতিমতো পর্দায় ঝড় উঠত। খলনায়িকা হয়েও যে মানুষের নজরে পড়া যায়, তা ঠাঁটে-বাটে বুঝিয়ে দিয়েছিলেন অনামিকা। নায়ক-নায়িকা যেই থাকুক না কেন, ছবিতে অনামিকা সাহা থাকলেই তা হিট। তাঁর ভয়ঙ্কর অভিনয়, দুর্দান্ত গাম্ভির্য, সবটাই পর্দায় একেবারে দাপিয়ে বেড়াত। যাই হোক, বর্তমানে অভিনেত্রী সিনেমা থেকে অনেকটাই দূরে। সিরিয়ালে অভিনয় করছেন। সিনেমাতে তাঁকে সুযোগ দেওয়া হয়না কেন, এই নিয়েও একবার মুখ খুলেছিলেন অনামিকা সাহা।

কিন্তু আজও তাঁর প্রতি ভালোবাসা অবাধ দর্শকদের। আর সেই প্রমাণ আরও একবার পেলেন অনামিকা সাহা। দিনকয়েক আগে অভিনেত্রী গিয়েছিলেন একটি অনুষ্ঠানে। সেখানে গিয়ে ভয়ংকর পরিস্থিতিতে পড়তে হয় তাঁকে। হাত থেকে ঘাড় এখনও সব জায়গায় আঁচড়ের দাগ তাঁর। সঙ্গে রক্তারক্তি কাণ্ড। যা দেখে অভিনেত্রী চমকে গেলেও, বুঝতে পারেন, এখনও তিনি সমান জনপ্রিয় ভক্তদের কাছে। এই বিষয়ে সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানান, দিনকয়েক আগে একটা অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানে এত ভিড় ছিল, যে সামলানো যাচ্ছিল না।

গ্রামের সব মহিলারা তাঁকে দেখতে ছুটে এসেছিলেন। তাঁকে একবার ছুঁয়ে দেখার জন্যে রীতিমতো টানাটানি শুরু হয়। যাতে অভিনেত্রীর ঘাড় থেকে হাত সব কেটে গিয়েছে। নখের দাগে রক্ত বেরিয়ে গিয়েছে। সেই নিয়ে তিনি তখন কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করেন, কেন পুলিশী ব্যবস্থা নেওয়া হয়নি! আসলে ওরাও বুঝতে পারেননি যে, তিনি যাওয়াতে এত ভিড় হতে পারে। তবে পরে কর্তৃপক্ষরা তাঁর কাছে ক্ষমা চান। তিনি আরও বলেন, আসলে সকলেই তো তাঁকে ভালোবাসে। কেউই রাগ করে কিছু করেনি। তাই অর্গানাইজাররা যত বারণ করছিল কিছুতেই কিছু শুনছিল না তাঁরা। সেদিন তাঁর কাছেও বাউন্সাররা ছিলনা। সবাক তাঁকে ছুঁয়ে দেখতে চেয়েছিলেন। দিন কয়েক আগে বাঁকুড়া তে শুটিংয়ে গিয়ে একই ঘটনার সম্মুখীন হয়ে ছিলেন পর্দার বিন্দু মাসি। তবে এতে করে তাঁর নিজের প্রতি আত্মবিশ্বাস আরও বেড়ে গিয়েছে। নায়িকাদের থেকেও তাঁর জনপ্রিয়তা এখনও দর্শকদের কাছে বেশি। সেটাই সেদিন তাঁর ভক্তরা প্রমাণ করে দিয়েছেন।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক