দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

KIFF 2023: অনিল কাপুর, ভাইজানের সঙ্গে সেলফি তোলার ঝড় টলি সুন্দরীদের

নিজস্ব প্রতিনিধি: গতকাল থেকে শুরু হয়েছে ‘২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। মঙ্গলবার ঠিক বিকেল ৫ টা থেকে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে শুরু হয় উদ্ধোধনী পর্ব। কলকাতার রবীন্দ্র সদন চত্বরে প্রতিবছর নভেম্বর-ডিসেম্বরের মধ্যবর্তী সময়ে বসে এই উৎসব। মাঝে দু বছর করোনার কারণে বন্ধ থাকলেও গতবছর থেকে একেবারে স্বমহিমায় উৎসব শুরু হয়েছেন। তবে গতবছর অনুষ্ঠানে একরাশ সেলিব্রিটি উপস্থিত থাকলেও এই বছর সেই স্মৃতি খানিকটা ফিকে হয়েছিল। কারণ অনেক বলিউডের শিল্পীদের এ বছর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও অনেকেই আসেননি। এবার এই উৎসব পরিচালনার দায়িত্বভার রাজের বদলে এসেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাতে।

৩৯ টি দেশের ২২৯ টি চলচ্চিত্র এ বছর উৎসবে প্রদর্শিত হবে। প্রতি বছরই এই সময়টা দূর-দূরান্ত থেকে ভক্তরা নন্দন চত্বরে এসে ভর জমান। গতকাল অনুষ্ঠানে বলিউড শিল্পীদের মধ্যে ছিলেন অনিল কাপুর, সোনাক্ষী সিনহা, শত্রুঘ্ন সিন্‌হা, মহেশ ভাট, এবং সকলের প্রিয় ভাইজান সলমন খান। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন তিনিই। সকাল সকাল মুম্বই থেকে কলকাতায় উড়ে আসেন ভাইজান। মঞ্চে তাঁকে দেব সম্বর্ধনা দিয়ে বরণ করে নেন। এছাড়াও বলিউড তারকাদের পাশাপাশি মঞ্চে উপস্থিত ছিলেন বাংলার সব নায়ক-নায়িকারা। যেমন ছিলেন, সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, দেব, রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক, চিরঞ্জিৎ চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রাবন্তী, সায়ন্তিকা, কৌশানি প্রমুখ। এদিন ভাইজানের কন্ঠে বাংলা ভাষা মুগ্ধ করেছে সকলকে। অনিল কাপুর তাঁর প্রাথমিক জীবনে কলকাতায় থাকার দিনগুলি স্মরণ করেন। ৪৫ দিন তিনি কলকাতার বালিগঞ্জে প্লেসে ছিলেন। এখানে ফুটবলও খেলেছেন তিনি।

পাশাপাশি এদিন কমল হাসানের আসার কথা থাকলেও তিনি আসতে পারেননি। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে বলেন, তিনিও সকলের মতো অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানকে মিস করছেন। শাহরুখ খান তাঁর মেয়ে সুহানার প্রথম ছবি ‘দ্য আর্চিস’ এর গ্র্যান্ড প্রিমিয়ারের জন্যে আসতে পারেননি। অমিতাভ বচ্চনের শরীর ভালো নেই। এছাড়াও তিনি নাতি অগস্ত্য নন্দার প্রথম ছবি দ্য আর্চিসের প্রিমিয়ারে অংশ নিয়েছিলেন। এছাড়াও এদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বই তারকাদের কাছে বাংলায় এসে ছবি বানানোর জন্যে আহ্বান জানিয়েছেন। এদিকে এদিন অনুষ্ঠান শেষে মুম্বই তারকাদের সঙ্গে ছবিতে ছবিতে ভরিয়ে দেন বাঙালি শিল্পীরা। এদিন শ্রাবন্তী, কোয়েল, সায়ন্তিকা সবাই শাড়ি পরে এসেছিলেন। অনুষ্ঠানের শেষে কোয়েল, শ্রাবন্তী, ঋতুপর্ণা সকলেই অনিল কাপুর, ভাইজানের সঙ্গে ছবি তোলেন। তাঁকে কলকাতায় স্বাগত জানান। যদিও ঋতুপর্ণা অনিল কাপুরের সঙ্গে আগেই দেখা করেছেন। তাঁর সঙ্গে ছবিও তুলেছেন।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

সৌরভের পরিবর্তে ‘দাদাগিরি’ সঞ্চালনায় এবার লিয়েন্ডার পেজ কিংবা দেব!

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

সাত মাসের গর্ভবতী কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা ভক্তের, ভয় পেয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ