বলপূর্বক চুম্বনের চেষ্টা! দেবালয়কে আইনি নোটিস ধরালেন অঙ্কিতা, কী ঘটেছিল সেই রাতে?

পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে আইনি পথে হাঁটলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীর শ্লীলতাহানি করেছেন ‘ইন্দুবালা ভাতের হোটেল’-খ্যাত পরিচালক দেবালয় ভট্টাচার্য। সম্প্রতি দেবালয়কে ট্যাগ করে একটি পোস্টে শ্লীলতাহানির কথা উল্লেখ করেছিলেন অঙ্কিতা চক্রবর্তী। এরপর থেকেই এই ঘটনা নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। তবে এবার আর ফেসবুক ওয়াল নয়, সরাসরি পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে আইনি পথে হাঁটলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা। সোমবার (১৮ মে) বিকেলে একটি সাংবাদিক বৈঠক করে দেবালয়ের পর্দাফাঁস করলেন অভিনেত্রী।

জানালেন, পরিচালক তাঁর সঙ্গে ঠিক কী কী করেছিলেন। পরিচালকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে তাঁকে আইনি নোটিস পাঠালেন অঙ্কিতা। আইনি নোটিসে, দেবালয়কে সমস্ত ঘটনার কথা স্বীকার করে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিতে বলা হয়েছে। এবং এটি করার জন্যে তাঁকে ৭ দিনের সময়সীমা দেওয়া হয়েছে। পরিচালক যদি এটি না করেন, তাহলে তাঁর বিরুদ্ধে FIR করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন অঙ্কিতা। ঘটনার বিবরণ দিয়ে অঙ্কিতা জানিয়েছেন, বেশ কয়েক বছর আগে একটি পার্টিতে তিনি আর দেবালয় ভট্টাচার্য দুই জনেই অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি দেবালয়কে আগে থেকেই চিনতেন। তাই দেবালয়ের সম্পর্কে কোনও খারাপ ধারণা ছিল না তাঁর। কিন্তু পার্টির মাঝে হঠাৎ-ই অঙ্কিতার হাত ধরে একটি ঘরে টেনে নিয়ে যান দেবালয়। অঙ্কিতাকে দেওয়ালে চেপে ধরে চুমু খাওয়ার চেষ্টা করেন দেবালয়, এমনটাই অভিযোগ অভিনেত্রীর। বিপদ বুঝে অঙ্কিতা নিজেকে দেবালয়ের থেকে ছাড়িয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যান। আর এই ঘটনা গত সপ্তাহেই সোশ্যাল মিডিয়ায় ফাঁস করেছেন অভিনেত্রী।

দেবালয়ের করা একটি পোস্টকে ট্যাগ করে অঙ্কিতা লিখেছিলেন, ‘তোমার মতো নোংরা পারভার্টেড লোককে কী করে শ্রদ্ধা করি বলো তো? যাঁরা মেয়েদের পিঠে হাত বোলাতে ছাড়ে না। তুমি আমার সঙ্গে যেটা করেছ, সেটা লিখতে লজ্জা লাগছে। মদ খেয়ে অভিনেত্রীদের নিতম্বে হাত বোলানো, জোর করে গুটখা খাওয়া দাঁতে চুমু খাওয়ার চেষ্টা, বাধা দিলে ক্ষমা না চেয়ে বিভিন্ন কাজে কাঠি করার চেষ্টা, দেখা হলেও চিনতে না পারা, রাতারাতি পছন্দের অভিনেত্রীকে না চেনার ভান করা। আপাতত তোমার আর আমার কথা বললাম।’ এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছিল। যদিও অঙ্কিতার অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন দেবালয়। তিনি অঙ্কিতাকে তাঁর বিরুদ্ধে করা অভিযোগের প্রমাণ দিতে বলেছেন। তিনি আরও বলেছেন, অঙ্কিতা তাঁর সম্মান নষ্ট করেছে। তিনি এও হুশিয়ারি দিয়েছেন যে, ঘটনার প্রমাণ দিতে না পারলে আইনি পথে হাঁটবেন। এরপরেই অঙ্কিতা আজ সাংবাদিক বৈঠক ডাকলেন। ‘ইষ্টি কুটুম’ ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন অঙ্কিতা চক্রবর্তী। আর ‘ইন্দুবালা ভাতের হোটেল’ পরিচালনার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন দেবালয়।

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

দীপাবলিতে ভাগ্যবদল! শুক্রের অবস্থান বদলে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

১৯ থেকে ২৫ অক্টোবর: কোন রাশির জাতকদের কেমন সময় কাটবে?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

২ সহকর্মীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রাখার দায়ে বরখাস্তের মুখে সেনাবাহিনীর মেজর

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

রুপোর সাজ থেকে সাবেকি ঐতিহ্য, কটকের চোখ ধাঁধানো দুর্গাপুজোর হদিশ রইল

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা

শান্তি রক্ষার শর্তে ককরোচ প্রধান অভিজিৎ দীপকে-র জামিন মঞ্জুর

রিসর্টের আগুনে হারিয়েছেন পরিবারের ৬ সদস্যকে, দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল

সপ্তমীর সন্ধ্যায় ভিজবে শহরবাসী! দশমী পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

কলকাতার থিম পুজোকে টেক্কা দিচ্ছে সুন্দরবনের রবীন সঙ্ঘের ‘দাও ফিরে সে অরণ্য’

ষষ্ঠীতে অভব্য আচরণ ও নিয়ম লঙ্ঘনের অভিযোগে বাড়ল মামলার সংখ্যা, গ্রেফতার ৬৫

গা-ভর্তি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা, ১৫ মণ্ডপের নিরাপত্তায় ‘নিদ্রাহীন’ পুলিশ