বিয়ের ৩ বছর পর মা হতে চলেছেন অঙ্কিতা লোখন্ডে

সেখানেই অভিনেত্রী তাঁর গর্ভাবস্থার ঘোষনা দেন। আর তাতেই চমকে ওঠেন ভিকি জৈন। অন্যদিকে শোয়ের সঞ্চালিকা তথা অঙ্কিতার ঘনিষ্ঠ বন্ধু ভারতীও লাফিয়ে ওঠেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একটু ঢিলেঢালা পোশাকে অভিনেত্রীদের দেখলেই রটে যায় তাঁরা মা হতে চলেছেন। কিন্তু আদতে তা নয়! এই জল্পনা মাঝে মধ্যে অভিনেত্রীদের ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলে। তেমনি বিয়ের পর থেকেই অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডের প্রেগনেন্সি নিয়ে উঠছে নানা গুজব। কিন্তু এবার নাকি পাকা খবর! বিয়ের ৩ বছর পর মা হতে চলেছেন অঙ্কিতা লোখন্ডে। নিজেই ঘোষণা দিলেন অভিনেত্রী, কিন্তু স্ত্রীর মুখে এমন কথা শুনে খুশি তো হলেনই না, বরং চমকে গেলেন অভিনেত্রীর স্বামী ভিকি জৈন।

তবে কি তিনিও জানতেন না যে, অভিনেত্রী অঙ্কিতা গর্ভবতী? এটা কেমন কথা! ২০২১ সালে ধুমধাম করে বিবাহ সারেন অঙ্কিতা লোখন্ডে এবং ভিকি জৈন। এরপর থেকেই অভিনেত্রীর গর্ভাবস্থার নানা কথা ছড়িয়েছে। সম্প্রতি ‘লাফটার শেফ সিজন ২’ -তে অতিথি হয়ে এসেছিলেন অঙ্কিতা এবং ভিকি দুজনেই। সেখানেই অভিনেত্রী তাঁর গর্ভাবস্থার ঘোষনা দেন। আর তাতেই চমকে ওঠেন ভিকি জৈন। অন্যদিকে শোয়ের সঞ্চালিকা তথা অঙ্কিতার ঘনিষ্ঠ বন্ধু ভারতীও লাফিয়ে ওঠেন। স্বাভাবিকভাবেই শোয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শোয়ে উপস্থিত সকলেই তাঁদের অভিনন্দন জানাতে শুরু করেন।

কিন্তু এমন কথা শুনে ভিকি হাসতেই থাকেন। অন্যদিকে রাহুল বৈদ্য নাচতে শুরু করেন। অন্যদিকে ক্রুষ্ণা অভিষেকও বলতে শুরু করেন, অঙ্কিতা আর ভিকির কোলে এবার চাঙ্কু-মাঙ্কু আসতে চলেছে। এরপর ভিকি লাজুক কন্ঠে বলেন, নানা এমন কিছুই নয়! শোয়ের এই প্রোমো ভাইরাল হতেই ভক্তরা উত্তেজিত হয়ে পড়েছেন। সবাই ভাবছেন, এটা কি শুধুই স্ক্রিপ্টের অংশ নাকি অভিনেত্রী সত্যিটাই ঘোষণা করলেন? হ্যাঁ, এই গুজব সত্য নয়। এর আগেও লাফটার শোতে টিআরপি বাড়াতে অঙ্কিতার গর্ভাবস্থা নিয়ে তৈরি স্ক্রিপ্ট শোরগোল ফেলে দিয়েছিল। তবে এখন সবাই চান, খুব শীঘ্রই অঙ্কিতা-ভিকি মা-বাবা হোক।

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!