তীব্র গতিতে গাড়ি চালানোর সময়ে লাইভ, ভয়াবহ দুর্ঘটনায় আহত ইউটিউবার অনুরাগ ডোভাল

জানা গিয়েছে, ঘটনার সময়ে তিনি ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টারও বেশি গতিতে গাড়ি চালিয়ে লাইভ স্ট্রিমিং করছিলেন, তখনই তাঁর গাড়ি ডিভাইডারে ধাক্কা খায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই ইউটিউবে ২ ঘন্টার বেশি সময়ের একটি ভিডিও আপলোড করে চমকে দিয়েছিলেন জনপ্রিয় ইউটিউবার অনুরাগ ডোভাল। যেখানে তিনি দাবি করেছিলেন, ভিন জাতির মেয়েকে বিয়ে করার জন্যে তাঁর বাবা-মা তাঁকে লাগাতার অত্যাচার করছে, বাঁচতে দিচ্ছে না। ভিডিওতে তিনি আত্মহত্যার ইঙ্গিতও দিয়েছিলেন। এবং জানিয়েছিলেন এটাই তাঁর শেষ ইউটিউব ভিডিও। এই ঘটনায় ভক্তদের মধ্যে রীতি মতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। কিন্তু এবার তাঁকে নিয়ে খারাপ খবর। অনুরাগ ডোভাল মুলত একজন বাইক রাইডার হিসেবে ইউটিউবে খ্যাত। তিনি UK07 রাইডার নামে পরিচিত। এবার তীব্র গতিতে গাড়ি চালাতে গিয়ে ভয়ানক দুর্ঘটনার সম্মুখীন হলেন তিনি। জানা গিয়েছে, ঘটনার সময়ে তিনি ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টারও বেশি গতিতে গাড়ি চালিয়ে লাইভ স্ট্রিমিং করছিলেন, তখনই তাঁর গাড়ি ডিভাইডারে ধাক্কা খায়। এবং গুরুতর জখম হন তিনি।

লাইভের সময়ে অনুরাগকে কাঁদতে দেখা যায় এবং তাঁর মাকে বলতে শোনা যায়, তাঁর ভালোবাসার প্রয়োজন। কিন্তু তিনি তা পাননি। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা খায় তাঁর গাড়ি। ঘটনাটি ঘটেছে, দিল্লি-মীরাট এক্সপ্রেসওয়েতে। দুর্ঘটনার পর, অনুরাগকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি এখন আইসিসইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তাঁর ম্যানেজার, রোহিত পান্ডে তাঁর জন্যে প্রার্থনা করতে বলেছেন ভক্তদের। তিনি অনুরাগের স্বাস্থ্য সম্পর্কে একটি বিবৃতি জারি করে বলেছেন, ইউটিউবার বর্তমানে আইসিইউতে আছেন। তাঁকে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দয়া করে তাঁর জন্যে প্রার্থনা করুন।’

 

অন্য একটি ভিডিওতে দেখা গিয়েছে, দুর্ঘটনার সময়ে অনুরাগ যন্ত্রণায় কান্নাকাটি করছেন। আশেপাশের লোকেরা তাঁকে বিধ্বস্ত গাড়ি থেকে বের করছেন। দিন কয়েক আগে অনুরাগ ডোভাল ইনস্টাগ্রামে লাইভস্ট্রিমিংয়ে বাবা-মায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে জানিয়েছিলেন যে, ছোটবেলা থেকেই তিনি অত্যাচারিত হচ্ছেন বাবা মায়ের কাছে। নিজে রোজগার করে পড়াশোনার খরচ চালাতেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর স্ত্রীর সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। কিন্তু তাঁর বাবা-মা মেনে নেয়নি তাঁর বিয়ে। এমনকি তাঁর বিয়েতে অংশগ্রহণও করেননি। উল্টে তার উপর লাগাতার অত্যাচার চালিয়েছে। এখন তিনি একা, তাঁর স্ত্রীও তাঁকে ছেড়ে চলে গিয়েছে। অনেকবার আত্মহত্যার চেষ্টা করে ছিলেন। কিন্তু পারেননি। গতকাল দুর্ঘটনার সময়ে অনুরাগ লাইভ স্ট্রিমিং ভিডিওতে বলেছিলেন, ‘মা যদি পরের জন্মে তোমার গর্ভেই জন্ম নিই, তাহলে আমাকে একটু ভালবাসা দিও।’ এরপরেই তিনি গাড়ির গতি বাড়িয়ে দেন এবং বলেন ‘চলো আমরা ফাইনাল ড্রাইভ করতে যাই।’

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় চিন্তাভাবনা পরিবহনমন্ত্রী অর্জুন সিংহের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

প্রেমে প্রত্যাখ্যান, হতাশাগ্রস্ত হয়ে আত্মঘাতী যুবক, প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

বিজেপির নেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার প্রাক্তন ফুটবলার রহিম নবীর ভাই

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য