বৌদ্ধগুরু দলাই লামার সঙ্গে দেখা করলেন অনুরাগ কাশ্যপ

এছাড়া এই অনুষ্ঠানে অনুরাগের সবথেকে বড় পাওনা ছিল, নোবেল জয়ী বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা (DALAI LAMA)র সঙ্গে দেখা করার সুযোগ হওয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ (ANURAG KASHYAP) ধর্মশালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (Dharamshala International Film Festival) যোগ দেওয়ার জন্যে হিমাচল প্রদেশে রয়েছেন। লেখক বরুণ গ্রোভার এবং অস্কার মনোনীত তথ্যচিত্র নির্মাতা রিন্টু থমাস এবং সুস্মিত ঘোষও তাঁর সঙ্গে যোগ দিয়েছেন। কারণ সেখানে আয়োজিত হয়েছে একটি মাস্টারক্লাস প্যানেল। সেখানেই অনুরাগ কাশ্যপ-সহ সবাই একত্রিত হয়েছেন। এছাড়া এই অনুষ্ঠানে অনুরাগের সবথেকে বড় পাওনা ছিল, নোবেল জয়ী বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা (DALAI LAMA)র সঙ্গে দেখা করার সুযোগ হওয়া।

যিনি এক কথায় ‘শান্তির দূত’ হিসেবেও খ্যাত গোটা বিশ্বের কাছে। এছাড়া তিব্বতীয় বৌদ্ধধর্মের প্রধান আধ্যাত্মিক নেতা নামেও পরিচিত তিনি। এছাড়া তিনি ‘Geluk’ ঐতিহ্যেরও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আর এই আলোচনা সভায় দলাই লামার সঙ্গে দেখা করার সৌভাগ্য হয় অনুরাগ কাশ্যপের। আনন্দ সহকারে তিনি দলাই লামার সঙ্গে দেখা করার একটি ছবিও শেয়ার করেছেন।অনুরাগ তাঁর ইনস্টাগ্রামে অত্যন্ত পবিত্রতার সঙ্গে দলাই লামার সঙ্গে তাঁর একটি ছবি শেয়ার করে লিখেছেন, “আমি আনন্দিত তাঁর সঙ্গে দেখা করে।”

ফটোতে, দলাই লামাকে হাসতে দেখা গিয়েছে, এবং তাঁকে অনুরাগকে অভিবাদন জানাতেও দেখা গিয়েছে। অনুরাগ ছবিটি শেয়ার করার সঙ্গে সঙ্গে মন্তব্য বিভাগটি ভরে গিয়েছে ভক্তদের চমকপ্রদ কমেন্টে। যার মধ্যে রয়েছে “বাহ”, “ওয়াও” এবং “ভাগ্যবান” মন্তব্যগুলি বেশি আকর্ষণীয় হয়ে দাঁড়িয়েছে।ধর্মশালা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (DIFF) বর্তমানে ধর্মশালার তিব্বত ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টসে (TIPA) অনুষ্ঠিত হচ্ছে। ৩ নভেম্বর থেকে শুরু হওয়া বার্ষিক চলচ্চিত্র উৎসবটি আজ অর্থাৎ রবিবার শেষ হবে।

৩২ টি দেশের মোট ৮০ টি চলচ্চিত্র এক অনুষ্ঠানে প্রদর্শিত হবে- যার মধ্যে রয়েছে ২১ টি ফিচার ন্যারেটিভ, ১৬ টি ফিচার ডকুমেন্টারি এবং ৪৩ টি শর্ট ফিল্ম – উৎসবের ভৌত সংস্করণে প্রদর্শিত হবে৷ এদিন এই অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে অনুরাগ বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক বিষয়েই কথা বলেছেন। তবে সবথেকে আকর্ষণীয় বিষয় হল, তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় নির্মাতা রোহিত শেঠিকে সবচেয়ে সৎ মূলধারার চলচ্চিত্র নির্মাতা হিসাবে বর্ণনা করেছিলেন। এবং দাবি করেছিলেন যে, রোহি শেঠি বাদে বাকিরা যা কাজ করে তা সব অনুকরণ করে। অনুরাগ কাশ্যপ সমালোচনামূলক হিট ছবি গুলাল, মানমারজিয়ান, গ্যাংস অফ ওয়াসেপুর সিরিজ-সহ একাধিক বলিউড চলচ্চিত্রের জন্য বিখ্যাত।

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ