১১ ডিসেম্বর বিয়ে, অনুরাগ কাশ্যপের মেয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে চাঁদের হাট

গতকাল শনিবার থেকেই আলিয়া কাশ্যপ এবং তার বাগদত্তা শেন গ্রেগোয়ারের বিয়ের আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক খুশির সানাই। আগামী ১১ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়তে চলেছেন পরিচালক অনুরাগ কাশ্যপের একমাত্র কন্যা আলিয়া কাশ্যপ। গত অগস্টে আলিয়া তাঁর বিদেশী প্রেমিক শেনের সঙ্গে বাগদান সেরেছেন। এবার তিনি শেনের সঙ্গে সাতপাকে ঘুরতে চলেছেন। ২০২৩ সালের মে মাসে বালিতে শেন আলিয়াকে রোমান্টিকভাবে প্রেমের প্রস্তাব দিয়েছেন। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের একের পর এক ছবি ভাইরাল হয়েছে এবং নেটিজেনরাও তা পছন্দ করেছেন। আগামী ১১ ডিসেম্বর মুম্বইয়ের বম্বে ক্লাব, মহালক্ষ্মী রেসকোর্সে গাঁটছড়া বাঁধবেন আলিয়া ও শেন। তার তিনদিন আগে হয়ে গেল আলিয়ার গায়ে হলুদ পর্ব।

মেয়ের গায়ে হলুদের ছবি অনুরাগ কাশ্যপ নিজেই সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন। গতকাল শনিবার থেকেই আলিয়া কাশ্যপ এবং তার বাগদত্তা শেন গ্রেগোয়ারের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শনিবার তাঁদের সুন্দর গোলাপী থিমযুক্ত আইবুড়ো ভাত পর্বের পরে, রবিবার সকালে আলিয়া এবং শেনের গায়ে হলদি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল অনুরাগ কাশ্যপের বাড়িতেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁদের ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যরা। সেই অনুষ্ঠানের একাধিক ছবি অনুরাগ কাশ্যপ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন। ছবিতে, শেন এবং আলিয়া দুজনকেই হলুদ দিয়ে মাখানো অবস্থায় দেখা গিয়েছে এবং ফুলের পাপড়ি দিয়ে তারা সেজেছিলেন। ছবিতে আলিয়াকে জড়িয়ে ধরে থাকতে দেখা গিয়েছে শেনকে। তাঁদের হলদি অনুষ্ঠানে খুশি কাপুরকেও দেখা গিয়েছে। তিনি হলুদ লেহেঙ্গা পরে অনুষ্ঠানে গিয়েছিলেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Anurag Kashyap (@anuragkashyap10)

এছাড়া ইমতিয়াজ আলির মেয়ে ইদা আলীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁকে আলিয়া এবং শেনের সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে। শনিবার আলিয়ার ব্রাইডাল শাওয়ারে উপস্থিত ছিলেন, তাঁর ঘনিষ্ঠ বন্ধু খুশি কাপুর, শ্বেতা বসু প্রসাদ এবং ইদা আলিরা। অনুষ্ঠানটিকে গোলাপী থিমে সাজানো হয়েছিল। যেখানে আলিয়া একটি সাদা পোশাক পরেছিলেন। ইভেন্টে আলিয়ার বাবা-মা, অনুরাগ কাশ্যপ এবং আরতি বাজাজও উপস্থিত ছিলেন। খবর অনুযায়ী, আলিয়া এবং শেন ১১ ডিসেম্বর গাঁটছড়া বাঁধবেন। গত অগস্টে আলিয়া এবং শেনের বাগদানের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন, সুহানা খান, খুশি কাপুর, অগস্ত্য নন্দা, ইব্রাহিম আলী খান এবং পলক তিওয়ারির মতো বিশিষ্ট সেলিব্রিটিরা।

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী