আলিয়ার বাগদানে মেয়েকে কোলে নিয়ে পৌঁছলেন অনুরাগের কাশ্যপের প্রাক্তন কল্কি

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলা যেতে পারে আলিয়াকে, বহুদিন ধরেই বিদেশী প্রেমিকের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক খুশির সানাই। কোনও তারকার বাগদান বা বিয়ের পার্টি মানেই, বিনা টিকিটেই সিনেমার দর্শন। অর্থাৎ বহু তারকাকে একসঙ্গে হাতের নাগালে পেয়ে যাওয়া। হ্যাঁ, গতকাল ঠিক তেমনটাই হল। বিদেশী প্রেমিকের সঙ্গে বাগদান হয়ে গেল বলিউডের স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া কাশ্যপের। বাবার পদাঙ্ক অনুসরণ করে অভিনয়ে নয়, বরং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলা যেতে পারে আলিয়াকে, বহুদিন ধরেই বিদেশী প্রেমিকের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। মাস কয়েক আগে ‘কান ফিল্ম ফেস্টিভ্যাল’-এর সময় একান্তেই নিজেরা বাগদানও সেরে ফেলেন। তবে সেই সময় কান উৎসবে যোগ দেওয়ার জন্যে অনুরাগ মেয়ের এই শুভকাজে যোগ দিতে পারেননি। গতকাল পরিচালক অনুরাগ কাশ্যপ মুম্বইতে মেয়ে আলিয়া কাশ্যপ এবং তাঁর বাগদত্তা শেন গ্রেগোয়ারের জন্যে একটি বাগদান পার্টির আয়োজন করেছিলেন। আর গতকাল রাতে তাঁদের এই গ্র্যান্ড সেলিব্রেশনে উপস্থিত ছিলেন বলিউডের একঝাঁক তারকা এবং তাঁদের সন্তানরা।

ছিলেন, বনি কন্যা খুশি কাপুর, শাহরুখ কন্যা সুহানা খান, শ্বেতা কন্যা পলক তিওয়ারি, সইফ পুত্র ইব্রাহিম আলি খান, অমিতাভ বচ্চন নাতি অগস্ত্য নন্দা এবং ইমতিয়াজ আলী ও তাঁর কন্যা-সহ একাধিক তারকা কিড। তবে এদিন সকলের নজর কেড়ে নিয়েছিলেন অনুরাগ কাশ্যপের প্রাক্তন কাল্কি কোয়েচলিন। তিনি তাঁর মেয়ে এবং প্রেমিক গাই হার্শবার্গের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন। মেয়েকে কোলে নিয়ে পুরো অনুষ্ঠান কাটিয়েছেন অভিনেত্রী। ক্যামেরার সামনে সবটাই প্রকাশ্যে এসেছিল। অভিনেত্রী আদতে বিবাহিত নন, সিঙ্গেল মাদার।

এদিন কাল্কি একটি প্রিন্ট করা শাড়ি এবং অলঙ্কৃত ব্লাউজ আর ন্যুড মেকআপের সঙ্গে ধরা দিয়েছিলেন তিনি। ২০২০ সালের ফেব্রুয়ারিতে মেয়ে সাফোকে স্বাগত জানান তিনি। অন্যদিকে আলিয়া কাশ্যপ হলেন চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপের মেয়ে তাঁর প্রাক্তন স্ত্রী এবং চলচ্চিত্র সম্পাদক আরতি বাজাজের কন্যা। কল্কি অনুরাগ কাশ্যপকে বিয়ে করেছিলেন, কিন্তু তাঁদের দাম্পত্য ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত টিকেছিল। চলতি বছরের মে মাসে অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া বাগদানের একাধিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখে ছিলেন, “এটি ঘটেছে। আমার সেরা বন্ধু, আমার সঙ্গী, আমার আত্মার সাথী এবং এখন আমি আমার বাগদত্তার কাছে। তুমি আমার জীবনের ভালবাসা। আমাকে সঠিক পথ দেখানোর জন্য তোমাকে ধন্যবাদ। তোমাকে হ্যাঁ বলাটা আমার করা সবচেয়ে সহজ কাজ ছিল এবং আমি তোমার সঙ্গে আমার বাকি জীবন কাটানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না।”

এদিন আলিয়ার বাগদান অনুষ্ঠানের কিছু ছবি ও ভিডিও ইতিমধ্যেই অনলাইনে শেয়ার করা হয়েছে। অক্ষত রাজন, মুসকান চানানা, অদিতি ভাটিয়া, ভাগ্যশ্রী-সহ একাধিক স্টার এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন আলিয়ার একটি উজ্জ্বল সাদা এবং রূপালী লেহঙ্গা চলিতে দেখা মিলেছে। নীল শাড়ি পরে শাহরুখ কন্যা, এলাহি লুকে গুজব জুটি ইব্রাহিম ও পালকের দেখা মিলেছে এদিন। অন্যদিকে অনুষ্ঠানের মূল আকর্ষন ছিল অনুরাগের প্রাক্তন কল্কির দেখা পাওয়া। যিনি অনুরাগ কাশ্যপের ২০০৯ সালের ছবি দেব ডি দিয়ে বলিউডে পা রাখেন , যার সহ-অভিনেতা অভয় দেওল এবং মাহি গিল। এরপর তিনি মার্গারিটা উইথ আ স্ট্র, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি, জিন্দেগি না মিলেগি দোবারা, শয়তান, দ্যাট গার্ল-এর মতো চলচ্চিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত।সম্প্রতি তিনি ওয়েব সিরিজ মেড ইন হেভেন এবং নেটফ্লিক্স সিরিজ সেক্রেড গেমস 2- এ অভিনয়ের মাধ্যমে বলিউডে প্রত্যাবর্তন করেছেন।

 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে