কলকাতার ঝালমুড়িতে মজলেন অনুষ্কা শর্মা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ ‘চাকদা এক্সপ্রেস’ (Chakdah express)  ছবির শুটিংয়ের জন্য রবিবার সন্ধায় মেয়ে ভামিকাকে নিয়ে কলকাতায় এসেছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। ছবিটি ভারতীয় ক্রিকেটের ‘চাকদা এক্সপ্রেস’ নামে খ্যাত মহিলা পেস বোলার ঝুলন গোস্বামীর (Jhulon Goswami) বায়োপিক। ছবিটিতে ঝুলনের চরিত্রে অভিনয় করছ্বেন অনুস্কা শর্মা। সোমবার থেকেই শুরু হয়েছে ছবির শুটিং। এবার এই ছবির শুটিংয়েই কলকাতার জনপ্রিয় স্ট্রীট ফুড ঝাল মুড়িতে মজলেন বিরাট ঘরণী।

ইতিমধ্যেই ইডেন গার্ডেন এবং আন্দুলে ছবির কিছু অংশের শুটিং সম্পন্ন হয়েছে। হাওড়া ময়দানেও ছবির কিছু অংশের শুটিং হয়।  শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হাওড়া ময়দানে শুটিংয়ের একাধিক ছবি পোস্ট করেন অনুষ্কা। ভাইরাল হওয়া ছবিতে সাদা শার্ট এবং মেরুন স্কার্ট পরিহিত অভিনেত্রীকে ব্যাট হাতে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায়। শুধু তাই নয় এলাকার সাধারণ মানুষদের সঙ্গেও সময় কাটান অভিনেত্রী। এমনকি শুটিংয়ের ফাঁকে কলকাতার জনপ্রিয় স্ট্রীট ফুড (Kolkata street food) ঝাল মুড়ি ও পিয়ারা খান অনুষ্কা। এর আগে সোমবার কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনে ‘চাকদা এক্সপ্রেসে’র শুটিংয়ের একাধিক ছবিও প্রকাশ্যে আসে। ছবিগুলিতে অনুষ্কাকে ভারতীয় মহিলা ক্রিকেট দলের পোশাকে ভারত বনাম পাকিস্তান ম্যাচের সিকুয়েন্সের শুটিং করতে দেখা যায়।

উল্লেখ্য ছবিটি ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন পেস বোলার ঝুলন গোস্বামীর জীবন কাহিনি থেকে অনুপ্রাণিত। ঝুলন গোস্বামী যেই সময় ক্রিকেট মাঠে পা রাখেন সেই সময় মেয়েদের জন্য খেলাধুলার জগত ছিল খুব বড় চ্যালেঞ্জ। সেই সকল বাধাকে কাটিয়ে উঠে ঝুলন গোস্বামী শুধু খ্যাতির শীর্ষে পৌঁছেছেন তাই নয় ভারতীয় মহিলা ক্রিকেট দলকেও সফলতার উচ্চ সীমায় পৌঁছে দিয়েছেন। ঝুলন গোস্বামী ও তার সহ খেলোয়াড়দের এই লড়াইয়ের গল্পই বলবে এই ছবি।

আরও পড়ুন: ইডেন গার্ডেনে ভারতীয় দলের পোশাকে খেলতে ব্যস্ত অনুস্কা শর্মা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!