চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কানের উদ্দেশে রওনা অনুষ্কার, কালো পোশাকে মোহময়ী ডায়না, রেড কার্পেটে অনুরাগ কাশ্যপ

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৭ মে পর্যন্ত চলবে বিশ্বের শীর্ষতম ৭৬ তম কান চলচ্চিত্র উৎসব (CANNES FILM FESTIVAL 2023)। ইতিমধ্যেই কানে আসর জমিয়েছেন একাধিক বলিউড তারকা। সারা আলি খান, এশা গুপ্তা, ম্রুণাল ঠাকুর, সানি লিওন, স্বপ্না চৌধুরী, বিজয় ভার্মা, এবং মানুষী চিল্লার-সহ একাধিক বলিউড তারকা কানে ডেবিউ করেছেন। এছাড়াও বরাবরের মতো ঐশ্বর্য রাই বচ্চনও কানে রেড কার্পেটে মুগ্ধতা ছড়িয়েছেন। এছাড়াও এবার কানে গিয়েছেন, মধুর ভান্ডারকর, উর্বশী রাউতেলা, ডায়না পেন্টি, গুণীত মঙ্গা। এদিকে এ বছর কানে ডেবিউ করছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা।

ইতিমধ্যেই তিনি ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ২১ মে মুম্বাই বিমানবন্দরে দেখা গিয়েছে তাঁকে। বিমানবন্দরে অনুষ্কাকে দেখা গিয়েছে, একটি কালো প্যান্টের সঙ্গে সাদা টি-শার্টে। সঙ্গে রোদ চশমা, মুখোশ, সাদা স্নিকার্স এবং একটি স্লিং ব্যাগ। জানা গিয়েছে তিনি, হলিউড আইকন কেট উইন্সলেটের সঙ্গে সিনেমায় মহিলাদের সম্মাদনা জানাবেন। এই বছর কানে প্রিমিয়ার হচ্ছে তিনটি ভারতীয় সিনেমা। যার মধ্যে রয়েছে পরিচালক অনুরাগ কাশ্যপের কেনেডি,যা ফিল্ম গালার মিডনাইট স্ক্রিনিং বিভাগে প্রদর্শিত হবে। সেই কারণে ইতিমধ্যেই কানে পৌঁছে গিয়েছেন পরিচালক অনুরাগ কাশ্যপ। বিক্রম মোতাওয়ানির সঙ্গে প্রথম রেড কার্পেটে হাঁটলেন অনুরাগ। কালো সুট-বুটে অনুরাগের ছবি ইতিমধ্যেই ভাইরাল।  এছাড়া গতকাল কানে প্রথম রেড কার্পেটে হাঁটলেন অভিনেত্রী ডায়না পেন্টি। শনিবার, অভিনেতা নাটালি পোর্টম্যান এবং জুলিয়ান মুর অভিনীত মে ডিসেম্বরের বিশ্ব প্রিমিয়ারে অংশ নিয়েছিলেন তিনি। তাঁর পরনে ছিল একটি কালো ক্রপড পোশাক। ন্যূনতম মেকআপে দুর্দান্ত দেখাচ্ছিল অভিনেত্রীকে।

কানে প্রবীণ ঐশ্বর্য রাই থেকে সারা আলি খান, মানুষী চিল্লার, উর্বশী রাউতেলা এবং এশা গুপ্তা-সহ একাধিক ভারতীয় সেলিব্রিটিরা রেড কার্পেটে হেঁটেছেন। ডায়না একটি বেইজ রঙের অফ-শোল্ডার গাউনে ২০১৯-এ কানে আত্মপ্রকাশ করেন। শনিবার, ডায়না রঙিন পাথরে অলঙ্কৃত একটি চকচকে পোশাক পরেছিলেন। ডায়না, একজন মডেল হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর দীপিকা পাড়ুকোন এবং সইফ আলি খানের সহ-অভিনেতা হিসেবে ককটেল (২০১২) দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন।

Published by:

Share Link:

More Releted News:

শেয়ার পড়তেই বড় সিদ্ধান্ত! নেটফ্লিক্স বোর্ড ছাড়ছেন রিড হেস্টিংস কেন এই পদক্ষেপ?

‘খারাপ মানুষ নন, শুধু সুপারফিশিয়াল’! হঠাৎ কেন কঙ্গনার মুখে করণ কে নিয়ে এমন মন্তব্য?

দশম শ্রেণীর বোর্ডে ৯২ শতাংশ নম্বর পেলেন ‘কুলফি কুমার বাজেওয়ালা’ খ্যাত মায়রা

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’ খ্যাত অশ্নীর গ্রোভারের বায়োপিকে আমির খান? জল্পনা বলিউডে

চুপিসাড়ে শৈশবের প্রেমিকাকে বিয়ে করলেন গায়ক জুবিন, এত গোপনীয়তা কেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ