যাদবপুরে রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক সামলাচ্ছেন অপরাজিতা, ব্যাপার কী?

পরনে সাদা সালোয়ার, চোখে রোদ চশমা, হাতে ওয়াকি টকি। যাদবপুর থানার ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে যানজট সামলাচ্ছেন অপরাজিতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: পরনে সাদা সালোয়ার, চোখে রোদ চশমা, হাতে ওয়াকি টকি। যাদবপুর থানার ট্রাফিক সিগন্যালে ট্রাফিক পুলিশের কনস্টেবলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যানজট সামলাচ্ছেন বেবিদি। এমনই দৃশ্য দেখা দেখা গেল বুধবার সকালে। তাঁকে এমন ভূমিকায় দেখে পথচলতি সবাই অবাক হয়ে থমকে যান, কারণ তিনি যে অপরাজিতা আঢ্য।

টলিউডের জনপ্রিয় মুখ অপরাজিতা এদিন সকাল থেকেই যাদবপুর থানার ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে বাস, অটো ও বাইকের জট নিয়ন্ত্রণ করছিলেন তাঁর নতুন ছবির প্রচার এসে। পাভেলের নতুন ছবি ‘কলকাতা চলন্তিকা’র প্রচার ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে কলকাতায়। বুধবার সেই ছবির আরেক প্রস্থ প্রচার সারতে টলিউডের নায়িকা রাস্তায় দাঁড়ান ট্রাফিক নিয়ন্ত্রণ করতে। কারণ এই ছবিতে যে তিনি একজন কনস্টেবল। ছবির বিষয়ে রয়েছে ২০১৬-র পোস্তা উড়ালপুলের ভেঙে পড়ার ঘটনা। সে বছর আচমকাই ভেঙে পড়েছিল নির্মীয়মাণ পোস্তা উড়ালপুলের একাংশ। সেই ঘটনাকে অবলম্বন করে কলকাতা চলন্তিকা তৈরি করেছেন পাভেল। সেই ছবিতে নিজে যে চরিত্রে অভিনয় করেছেন বুধবার সেই ভূমিকায় দেখা গেল তাঁকে।

এদিন ছবির প্রচারে এসে কলকাতা পুলিশের ভূয়সী প্রশংসা করেন অপরাজিতা। তিনি বলেন, ‘কলকাতা পুলিশকে নিয়ে খুব গর্ব হয়। ওঁদের কাজ, পরিশ্রম, নিষ্ঠা দেখে ভালো লাগে। আজ এই প্রোমোশনে এসে বুঝতে পারছি ওঁরা কতটা কো-অপারেটিভ। অনেকে পুলিশকে খারাপ কথা বলে, তবে এক দুজনের জন্য সবাইকে খারাপ বলা খুব খারাপ। খুব ভালো লাগছে আজ যাদবপুর থানাতে এসে।’ এই ছবিতে অপরাজিতার পাশাপাশি অভিনয় করেছেন ইশা সাহা, দিতিপ্রিয়া রায়, কিরণ দত্ত, সৌরভ দাস-সহ আরও অনেকে। আগামী ২৬ অগস্ট ‘কলকাতা চলন্তিকা’ মুক্তি পাওয়ার কথা।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ