মুম্বইয়ে Apple-এর কর্ণধার টিম কুক, বড়া পাউ খাইয়ে স্বাগত মাধুরীর, স্টোর লঞ্চে তারকাদের ঢল

ভারতের প্রথম অ্যাপল স্টোরটি মুম্বাইয়ের বিকেসি জেলায় অবস্থিত। স্টোর লঞ্চটি ভারতে অ্যাপলের ২৫ বছর পূর্তি করেছে। ২০ এপ্রিল নিউ দিল্লিতে দ্বিতীয় apple স্টোর লঞ্চ হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আম্বানিদের NMACC-লঞ্চ ইভেন্টে আমন্ত্রণ জানানো হয়েছিল স্বয়ং স্পাইডারম্যান জুটিকে। জেন্ড্রায়া এবং টম হল্যান্ডের ভারতের মাটিতে উপস্থিতি সত্যিই মুগ্ধ করেছিল দেশবাসীদের। মুকেশ আম্বানিদের অনুষ্ঠানে দুদিনই ইভেন্টে উপস্থিত ছিলেন তাঁরা। সুতরাং ভারতে হলিউড স্টারদের যাতায়াতও আস্তে আস্তে বাড়ছে। এদিকে গতকালই ভারতে এসেছেন, অ্যাপলের সিইও টিম কুক। মুম্বইতে টম কুকের উপস্থিতি দারুণ উপভোগ করছেন তারকা মহল। আসলে মঙ্গলবার হয়ে গেল মুম্বইয়ে প্রথম অ্যাপল স্টোর লঞ্চ। সেই কারণেই মুম্বইতে এসেছেন টিম কুক। আর স্বাভাবিক ভাবেই তাঁর আগমনে উত্তেজনায় ভরপুর আমজনতা থেকে বলিউড সেলিব্রিটি সবাই। মঙ্গলবার থেকেই বলিউডের তারকাদের সঙ্গে টম কুকের মুলাকাত সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে।

মঙ্গলবার অ্যাপেল স্টোরের জমকালো লঞ্চ উদযাপনে এসেছিলেন বলিউডের একঝাঁক তারকা। এদিন জাতীয় পুরস্কার প্রাপ্ত সংগীতশিল্পী এ আর রহমান ইনস্টাগ্রামে এবং টিম কুকের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে তাঁদের দুজনকে কথোপকথন করতে দেখা যায়। ক্যাপশানে তিনি লিখেছেন, “আমরা কী নিয়ে কথা বলছি? কোন অনুমান?” অভিনেত্রী মৌনি রায়ও টম কুকের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেছেন। মৌনি তাঁর স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন।

সিরিজের ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, “আমার জেনারেশনের সবচেয়ে আইকনিক ব্র্যান্ডের সঙ্গে দেখা করতে পেরে ভাগ্যবান। #টিমকুক @অ্যাপল।” প্রযোজক বনি কাপুরও তাঁর ভক্তদের সঙ্গে স্টোর লঞ্চের সময় উত্তেজনা ভাগ করে নিয়েছেন। একটি ছবিতে, তিনি এবং টিম কুক ক্যামেরার সামনে হাসছেন। নেহা ধুপিয়া সুন্দরী অ্যাপল স্টোরে টিম কুকের সঙ্গে একটি সেলফি শেয়ার করে লিখেছেন, “কী সুন্দর দোকান … কি একটি গল্প #timcook @apple #shotoniphone14promax।” তবে এদিনের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল, 

মুম্বইয়ের বিখ্যাত স্ট্রিট ফুড বড়া পাও-এর স্বাদও পেয়েছেন। কিন্তু কে দেশি স্বাদের সঙ্গে টিম কুকের পরিচয় করিয়ে দিল? তিনি আর কেউ নন মাধুরী দীক্ষিত। টুইটারে অভিনেত্রীকে টিম কুকের সঙ্গে একটি রেস্তোরাঁয় বড়া পাও খেতে দেখা গিয়েছে। তিনি টুইটে লিখেছেন, “টিম কুককে মুম্বাইতে স্বাগত জানানোর জন্যে বড়া পাও-এর চেয়ে ভাল কিছু আর ভাবতে পারি না!” তাঁর পোস্টের উদ্ধৃতি-টুইট করে, টিম কুক বলেছেন, “ধন্যবাদ @madhuridixit আমাকে প্রথম বড়া পাও-এর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য – এটি সুস্বাদু ছিল!” ভারতের প্রথম অ্যাপল স্টোরটি মুম্বাইয়ের বিকেসি জেলায় অবস্থিত। স্টোর লঞ্চটি ভারতে অ্যাপলের ২৫ বছর পূর্তি করেছে। ২০ এপ্রিল নিউ দিল্লিতে দ্বিতীয় apple স্টোর লঞ্চ হবে।

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

৩ মাস ধরে নিখোঁজ মেয়ে, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন অসহায় বাবা

একাই ইকুয়েডরকে থামালেন কুরাসাওয়ের গোলরক্ষক রোম, করলেন বিশ্ব রেকর্ড

উইকএন্ডের সকাল থেকেই দুর্যোগ! ৪০ কিমি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে

ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে হরমুজে টোল বসানোর হুঁশিয়ারি ট্রাম্পের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

জানেন কি ব্যবহৃত চা পাতাই হতে পারে ঘরোয়া নানা সমস্যার সহজ সমাধান!

রেড রোড থেকে যোগের উপকারিতা বোঝালেন প্রধানমন্ত্রী মোদি, দিলেন সুস্থ থাকার টিপস

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

দার্জিলিং-গ্যাংটক এখন অতীত, কম বাজেটে ঘুরে আসুন এই ৬ জায়গায়

মহিলারা রক্তদান করতে পারেন না? ৬টি ভুল ধারণা ভাঙলেন চিকিৎসকরা

আজকের রাশিফল: গ্রহ নক্ষত্রের খেলায় কার কপাল খুলবে?