‘ভেবেছিলাম গ্র্যান্ড ত্রিশে পৌঁছব’, জীবনের তাল কাটার পরে আবেগপ্রবণ রহমান

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ২৯ বছরের সুখী দাম্পত্যজীবনে আচমকাই ছন্দপতন। স্ত্রী সায়রাবানুর সঙ্গে ভেঙে গিয়েছে অস্কারজয়ী সুরকার এআর রহমানের সম্পর্ক। গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতেই গোটা ভারতবাসী জেনে গিয়েছিলেন ওই দুঃসংবাদ। আচমকা ‘মা তুঝে সালাম’ সুরকারের দাম্পত্য জীবনে বিচ্ছেদের খবরে বিস্মিতও হয়েছিলেন।

অবশেষে নিজের দাম্পত্যজীবনে ভাঙন নিয়ে মুখ খুলেছেন প্রখ্যাত সুরকার। স্ত্রী সায়রা বানুর সঙ্গে বিচ্ছেদে যে খানিকটা মানসিকভাবে আঘাত পেয়েছেন তাও লুকাননি। মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ হ্যান্ডলে রহমান লিখেছেন, ‘আমরা গ্র্যান্ড ত্রিশে পৌঁছনোর আশা করেছিলাম। কিন্তু মনে হয় সব কিছুরই একটা অদেখা শেষ আছে। এমনকি ভগ্ন হৃদয়ের ভারে ঈশ্বরের সিংহাসনও কেঁপে উঠতে পারে। আমরা ছিন্নভিন্ন তবুও আমরা অর্থ খুঁজি, যদিও এই টুকরোগুলি আর তাদের জায়গা খুঁজে পাবে না। আমাদের বন্ধুদের বলছি, যখন আমরা এই ভঙ্গুর অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছি, তখন আপনারা যে উদারতার সঙ্গে আমাদের গোপনীয়তাকে সম্মান করেছেন তার জন্য ধন্যবাদ।’

গতকাল মঙ্গলবার রাতে আচমকাই রহমানের সঙ্গে ২৯ বছরের সম্পর্কে ইতি টানা নিয়ে তাঁর স্ত্রী সায়রা বানুর একটি বিবৃতি প্রকাশ করেন তার আইনজীবী বন্দনা শাহ। ওই বিবৃতিতে বলা হয়, ‘বিয়ের এত বছর পর স্বামী এ আর রহমানের সঙ্গে বিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সায়রা বানু। তিক্ত সম্পর্কের জেরেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তাঁর মক্কেল। উভয়ের সম্মতিতেই এই পদক্ষেপ।’ মুখচোরা ও লাজুক স্বভাবের মানুষ হিসাবেই পরিচিত দুনিয়া কাঁপানো সঙ্গীত পরিচালক এ আর রহমানের। দক্ষিণের বিখ্যাত পরিচালক মনিরত্নমের ‘রোজা’ ও ‘বম্বে’ ছবির সঙ্গীত পরিচালক হিসাবে হিন্দি সঙ্গীতপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছিলেন। মা তুঝে সালাম, ও হমদম সুনিয়ো রে, তেরে বিনা বেসওয়াদি রাতিয়াঁর মতো গানের সুরস্রষ্টা তিনিই। স্লামডগ মিলিওনেয়ার ছবির জন্য অস্কার পুরস্কার পান। অনেকেই এ আর রহমানকে ভারতের অন্যতম সেরা সুরকার হিসেবে মনে করেন। ১৯৮৯ সালে ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করে দিলীপ কুমার থেকে আল্লা রাখা রহমান হিসাবে পরিচয় লাভ করেন বিখ্যাত সঙ্গীত পরিচালক।

সঙ্গীত পরিচালক হিসাবে যথেষ্ট খ্যাতি অর্জনের পরে ১৯৯৫ সালে দক্ষিণী অভিনেতা রাশিন রহমানের আত্মীয়া সায়রা বানুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এআর রহমান। তাঁদের তিন সন্তানও রয়েছে। ওই তিন সন্তান হল খাতিজা, রহিমা, আমিন। এর আগে সিমি গ্রেওয়ালের সঙ্গে এক সাক্ষাৎকারে রহমান স্বীকার করেছিলেন যে তাঁর এবং তাঁর স্ত্রীর মধ্যে কিছু মতবিরোধ রয়েছে। যদিও তাঁরা বুদ্ধিমত্তার সঙ্গেই সেই সঙ্ঘাত এড়িয়ে যান। ওই সাক্ষা‍ৎকারে রহমান জানিয়েছিলেন যে, সায়রা তাঁর পছন্দ ছিলেন না। তিনি নিজের জন্য মনের মতো মেয়ে খুঁজছিলেন। ব্যর্থ হয়েই মা-কেই পাত্রী খোঁজার দায়িত্ব দিয়েছিলেন। মা-ই পছন্দ করেছিলেন সায়রাকে। ২৯ বছর বাদে ফের আলাদা হয়ে যাচ্ছে দুজনের জীবন।

 

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?