কেকে-র মতো পরিণতি নয়, স্বল্পের জন্যে প্রাণে বাঁচলেন আরমান

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বল্পের জন্যে প্রাণে বাঁচলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আরমান মালিক (Armaan Malik)। শোনা গিয়েছে, জনপ্রিয় সঙ্গীত তারকা আরমান মালিক একটি কনসার্ট থাকে ফেরার পথে মারাত্মক দুর্ঘটনার হাত থেকে বেঁচেছেন। গায়ক নিজেই জানিয়েছেন, গতকাল কনসার্টে যাওয়ার পথে ভক্তদের হাত নেড়ে অনুষ্ঠানের দিকে অগ্রসর হওয়ার সময়েই, ভক্তদের উচ্ছ্বাসে অনুষ্ঠানের ব্যারিকেড পড়ে যায়। যার ফলে প্রায় আহত হতে হতে বেঁচেছেন তিনি। সৌভাগ্যক্রমে, তাঁর নিরাপত্তা কর্মীরা সময় মতন এসে ব্যারিকেড পুনরায় স্থাপন করে তাঁকে রক্ষা করেছেন।

টুইটারে ঘটনাটি উল্লেখ করে গায়ক লিখেছেন, “আজ রাতের কনসার্টে বাঁধার ঘটনাটি কিছুটা ভীতিকর ছিল। তাছাড়া অনুষ্ঠানটি অনেক মজার ছিল! আমি আশা করি শ্রোতারা সবাই ভালো এবং নিরাপদে আছেন।” এরপরই আরেকটি টুইটে তিনি লিখেছেন, “আমি ঠিক আছি, চিন্তা করবেন না।” এমনকী জানা গিয়েছে, আরমান ভক্তদের বাঁচাতে ব্যারিকেড ধরে রাখার চেষ্টা করেছিলেন। কারণ তিনি জানতেন যে, এটি আঘাত করতে পারে সবাইকে, এমনকী এর দ্বারা তিনি নিজেও আহত হতে পারেন, সেটাও জানতেন। এমনকী তখনই যদি তাঁর নিরাপত্তারক্ষী দল তাঁকে ধরে না ফেলত, তাঁর দ্বারা ব্যারিকেড ধরে রাখা আর সম্ভব হত না! সবকিছু মিটে যাওয়ার পর গায়ক নিজেই মঞ্চে উঠে সবাইকে জিজ্ঞাসা করেন, সবাই ভাল আছেন কিনা! ভক্তদের কথায়, “আরমানের মতো শক্তিশালী, বুদ্ধিমান এবং নিঃস্বার্থ মানুষ আর হয় না! ঈশ্বর আপনার মঙ্গল করুন আরমান। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ যে, আপনি আহত হননি।”

প্রয়াত গায়ক KK-এর মৃত্যুর কয়েক সপ্তাহ আগেই, আরমান ভারতে কনসার্টে হওয়া তাঁর অভিজ্ঞতা সম্পর্কে টুইট করে বলেছিলেন যে, ভারতের যেকোন মঞ্চে পারফর্ম করা শিল্পী এবং শ্রোতারা সুরক্ষিত রয়েছে তা নিশ্চিত করার জন্য অনুষ্ঠানের উদ্যোক্তাদের ভালভাবে পরিচালনা করা দরকার। এমনকী তিনি টুইটে আরও উল্লেখ করেছিলেন যে, ভারতে কনসার্টের জন্য আরও ভালো এমজিএমটি (ব্যবস্থাপনা), চিকিৎসা ও জরুরি সুবিধার প্রয়োজন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে