চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কুখ্যাত দেশদ্রোহীর সঙ্গে সংযোগ রাখার অভিযোগে জুবিনের বিরুদ্ধে গ্রেফতারের দাবি

নিজস্ব প্রতিনিধি: বলিউড একের পর এক কাণ্ড। এবার বিপাকে পড়লেন জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার জুবিন ন্যটিয়াল (Jubin Nautiyal)। সম্প্রতি, জুবিনের বিরুদ্ধে নেটিজেনরা দাবি করেছেন যে, গায়কের একজন অপরাধীর সঙ্গে কথিত সংযোগ রয়েছে। কারণ দিন কয়েক আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে জুবিনের যে কনসার্টটি ছিল, সেই কনসার্টের আয়োজক ছিলেন জয় সিং নামক এক কুখ্যাত অপরাধীর। যিনি মাদক চোরাচালান এবং ভিডিও পাইরেসির মামলার একজন ‘ওয়ান্টেড অপরাধী’ ছিলেন। এমনকি এটিও অভিযোগ যে, জয় পাঞ্জাবের একজন নিষিদ্ধ খালিস্তান গোষ্ঠীর অংশ, এবং তিনি ক্যালিফোর্নিয়ার ফেরমন্ট গুরুদ্বার থেকে আগত খালিস্তানিদের যৌক্তিক সহায়তা প্রদান করেন। আর তাঁর সঙ্গেই জুবিনের ঘনিষ্ঠ সংযোগ বর্তমান। তা দেখেই নেটিজেনরা তীব্র বিরোধীতা করেছেন জুবিনের বিরুদ্ধে। এবং জুবিনকে গ্রেফতার করার দাবি তুলেছেন তাঁরা।

ইতিমধ্যেই নেটিজেনরা #ArrestJubinNautiyal দিয়ে টুইটারে ঘোর বিরোধীতা শুরু করেছেন। সঙ্গে একজন অপরাধীর সঙ্গে জড়িত থাকার অভিযোগে গায়ককে ট্রোলও করেছেন। সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁকে নিয়ে রীতিমত ঘৃণ্য প্রতিক্রিয়া শুরু হয়েছে। তবে এই প্রসঙ্গে জুবিন নিজে উল্টো কথা বলছেন। তিনি সম্প্রতি একটি নিউজ পোর্টালকে বলেছিলেন, তিনি জয় সিং বলে কাউকে চেনেনই না। এমনকি অগাস্টে মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনে তাঁর যে কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তা বাতিল করেছিলেন তিনি।

জুবিনের কথায়, “আমার চুক্তিটি হরিজিন্দর সিং নামে একজন প্রবর্তকের সঙ্গে হয়েছিল। আমি জানিনা এটা নিয়ে কিভাবে বিতর্কের তৈরি হল। এই কথা শুনে আমার মা ইতিমধ্যেই ডিপ্রেশনে চলে গিয়েছেন। আমার আর কিছু বলার নেই। আমার মনে হয়, খবরটি পেইড টুইটার থ্রেড থেকে নেওয়া হয়েছে। কেউ একবারের জন্যও আমাকে কিছু জিজ্ঞেস করেনি। দেশবিরোধী কিনা আমি?” পূর্বে, গায়ক টুইট করেছিলেন যে, “হ্যালো বন্ধুরা এবং টুইটার পরিবার, আমি বিদেশে ভ্রমণ করছি এবং আগামী মাসটা জুড়ে আমার শুটিং চলবে। গুজবে বিচলিত হবেন না। আমি আমার দেশকে ভালোবাসি।” এমনকি জুবিনের মার্কিন সফরের একজন আয়োজক সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন যে, জুবিনের কনসার্টটি অনেক আগেই বাতিল করা হয়েছিল। জুবিন হিন্দি মিউজিক্যাল ইন্ডাস্ট্রির উল্লেখযোগ্য প্লেব্যাক গায়কদের মধ্যে একজন। যিনি বছরের পর বছর ধরে একাধিক গান উপহার দিয়েছেন দর্শকদের। তাঁর বিশাল ভক্ত সংখ্যাও রয়েছে। এর আগে, জুবিন কবির সিং অভিনেত্রী নিকিতা দত্তের সঙ্গে ডেট করছিলেন বলে গুজব ছড়িয়েছিল। তবে গায়ক এই গুজব উড়িয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, নিকিতা কেবল তাঁর প্রিয় বন্ধু।

Published by:

Share Link:

More Releted News:

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’ খ্যাত অশ্নীর গ্রোভারের বায়োপিকে আমির খান? জল্পনা বলিউডে

চুপিসাড়ে শৈশবের প্রেমিকাকে বিয়ে করলেন গায়ক জুবিন, এত গোপনীয়তা কেন?

ওটিটি-তে নয়, বিতর্ক কাটিয়ে মে মাসেই প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে সলমানের ‘মাতৃভূমি’

TRP-তে রাজ করছে ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরশুরাম’, ‘গঙ্গা’দের কী হাল?

১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সাবানের সংস্থার বিরুদ্ধে মামলা, তামান্নার আবেদন খারিজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ