বিগবসের ঘরে স্ত্রীর গর্ভপাতের কথা শুনে চোখ ছলছল অরুণ ম্যাশেট্টির

সম্প্রতি অরুণ ম্যাশেট্টির স্ত্রী মালাক তাঁর মেয়ের সঙ্গে শোতে প্রবেশ করেছিলেন। সেখানেই তিনি তাঁর স্বামীকে তাঁর গর্ভপাতের কথা জানান।

Share:

নিজস্ব প্রতিনিধি: জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগবস’-১৭ এর সাম্প্রতিক পর্বগুলি থেকে দর্শকদের একেবারে চোখ সরছে না। তবে এই মুহূর্তে বিগবসের আকর্ষণের কেন্দ্রবিন্দু হলেন অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে এবং তাঁর স্বামী ভিকি জৈন। শোয়ের প্রথমদিন থেকে অঙ্কিতা তাঁর জীবনের এক একটি ভাণ্ডার সামনে আনছেন, এবং তা একেবারে চেটেপুটে উপভোগ করছেন দর্শকরা। যাই হোক, এ সপ্তাহ বিগবসের সবচেয়ে প্রতীক্ষিত একটি সপ্তাহ। মরসুমের শেষের দিকে প্রতিযোগীদের মনোবল বাড়াতে তাদের পরিবারের সদস্যরা সবাই বিগবস বাড়িতে এসেছেন। প্রতিযোগীরা তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে ভালভাবে খেলার জন্যে অনুপ্রেরণা পাচ্ছেন। আর তাতেই খুঁটিনাটি লাগছে, তাতে চ্যানেলের টিআরপি আরো বাড়ছে।

এছাড়াও বিগবসের সাম্প্রতিক পারিবারিক সপ্তাহটি আরও আবেগে ভরছে। এবার সেখান থেকেই একটি দুঃখজনক ঘটনা সামনে এল। বিগ বসের অন্যতম দাপুটে প্রতিযোগি অরুণ ম্যাশেট্টি সম্প্রতি জানতে পেরেছেন তাঁর স্ত্রীর গর্ভপাত হয়েছে, যা শুনে ভেঙে পড়লেন অরুণ। টেলিচক্করের একটি প্রতিবেদন অনুসারে, সম্প্রতি অরুণ ম্যাশেট্টির স্ত্রী মালাক তাঁর মেয়ের সঙ্গে শোতে প্রবেশ করেছিলেন। সেখানেই তিনি তাঁর স্বামীকে তাঁর গর্ভপাতের কথা জানান। যা শুনে আর এর চোখের জল ধরে রাখতে পারলেন না অরুণ। বিগবস অন্য প্রতিযোগীরাও এই বিষয়টি জানতে পেরে হতবাক। রীতিমতো অরুণকে সান্ত্বনা দিতে শুরু করেন।

এছাড়াও এই পর্বে আরও ফুটে উঠেছে যে, অঙ্কিতা লোখান্ডে তাঁর মায়ের সঙ্গে দেখা করা মাত্রই কেঁদে ফেলেছিলেন এবং মুনাওয়ার ফারুকি তার বোনকে দেখে ভেঙে পড়েছিলেন। অরুণ মাশেত্তি শোয়ের শুরু থেকেই তেমন সক্রিয় ভূমিকা করেননি। তাঁর তেহেলকা ওরফে সানি আরিয়ার সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গিয়েছিল। এদিকে পারিবারিক সপ্তাহ শুরুতেই অঙ্কিতা লোখান্ডের মা শোতে প্রথম অতিথি হিসেবে প্রবেশ করে। মুনাওয়ার ফারুকী এবং মান্নারা চোপড়ার বোন ইশা মালভিয়া এবং সমর্থ জুরেলের বাবার সঙ্গে শোতে প্রবেশ করেছেন। আয়েশা খানের ভাইকে শোতে দেখা যাবে এবং অভিষেক কুমারের মাও এই সপ্তাহে শোতে প্রবেশ করবেন।

গণপতি বাপ্পার জন্য বাড়িতেই বানিয়ে নিন সুস্বাদু সুজির মাওয়া মোদক

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

রাজস্থানে পুর ভোটে বসুন্ধরা রাজের খাসতালুকে ধুয়েমুছে সাফ বিজেপি

নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ

উচ্চতা ৬ ফুট ৭ ইঞ্চি, নদিয়ার ছাত্র অঙ্কন দাসের দীর্ঘদেহই এখন পরিবারের চিন্তার কারণ

বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী

বিদ্যুূতের জাল বিল দেখিয়ে বৃদ্ধের প্রায় ১৮ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেফতার যুবক

যাদবপুর-সহ সব বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

সরানো হল কাশী বিশ্বনাথ মন্দিরের CEO বিশ্বভূষণ মিশ্রকে

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যমৃত্যু মামলায় FIR দায়ের করল সিবিআই

২৪ ক্যারেট সোনায় মোড়া গণেশ, সাজানো ৩.৮ লক্ষের বেশি আমেরিকান ডায়মন্ডে! দেখতে যাবেন?