চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রাক্তনকে দেখা মাত্রই একাধিকবার তাঁকে জড়িয়ে ধরলেন সারা, ব্যাপার কী?

নিজস্ব প্রতিনিধি: বিনোদন ইন্ডাস্ট্রিতে সম্পর্কের চড়াই-উতরাই লেগেই রয়েছে। বিশেষত, বলি তারকাদের প্রেমঘটিত সম্পর্কের কথা জানতে সবসময় ভক্তদের মধ্যে আলাদাই উত্তেজনা থাকে। একসময় বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন সারা আলি খান এবং কার্তিক আরিয়ান। ‘লাভ আজ কাল ২’-থেকে তাঁদের প্রেমের সূত্রপাত হয়, যদিও সারা আলি খানের সঙ্গে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের নামও জড়িয়েছিল একসময়। তবে সবটাই গুজব। কিন্তু কার্তিকের সঙ্গে সারার সম্পর্ক নিয়ে একসময় কম চর্চিত হয়নি। দুজনেই বলিউডের তরুণ প্রজন্মের তারকা, আর বেশ প্রতিষ্ঠিত। কিন্তু সেই তাঁদের প্রেমের সম্পর্ক অনেকদিন আগেই ঘুচে হয়েছে। বেশ কয়েক বছর ধরে তাঁরা বন্ধু।

গতকাল ‘গদর ২-এর সাফল্যের জন্য মুম্বইতে একটি জমকালো পার্টির আয়োজন করেছিলেন সানি দেওল। সেখানেই উপস্থিত ছিলেন, বলিউডের একাধিক তারকা। ছিলেন সলমন খান থেকে শাহরুখ খান, আমির খান, কিয়ারা-সিদ্ধার্থ, শাহিদ কাপুর, সুনীল শেট্টি, অজয় দেবগন ও কাজল, কৃতি শ্যানন, সারা আলি খান, কার্তিক আরিয়ান প্রমুখ। এদিন তারকাখচিত পার্টিতে ফের সারা আলি খান ও কার্তিক আরিয়ানকে একসঙ্গে দেখা গেল। এমনকী চলে যাওয়ার সময় একবার নয়, দুবার একে অপরকে আলিঙ্গন করলেন সারা-কার্তিক।সেই দৃশ্যের ভিডিও বর্তমানে নেটপাড়ায় দাপিয়ে বেড়াচ্ছে। প্রাক্তন প্রেমিক জুটিকে একসঙ্গে দেখে উচ্ছ্বসিত হয়ে উঠলেন ভক্তরা। এদিন সারা একটি উজ্জ্বল গোলাপী জাম্পস্যুট পরে ভাই ইব্রাহিম আলি খানের সঙ্গে পার্টিতে উপস্থিত ছিলেন, অন্যদিকে কার্তিক একটি বাদামী শার্ট এবং কালো প্যান্ট পরেছিলেন। কার্তিক পার্টিতে সলমন খানের সঙ্গে দেখাও করেছিলেন। আর সেখানে কার্তিক কে পোজ দেওয়া শেখালেন সলমন।

তাঁদের সঙ্গে সারাও দেখা করেন এবং কার্তিকের সঙ্গে আলিঙ্গন করেন। কৃতি শ্যাননের সঙ্গে বেরোনোর সময়ে সারা আরও একবার পার্টি ভেন্যুর বাইরে আলিঙ্গন করে কার্তিককে বিদায় জানান। গত বছর, চলচ্চিত্র নির্মাতা করণ জোহর নিশ্চিত করেছেন যে, কার্তিক এবং সারা সম্পর্কের মধ্যে ছিলেন কিন্তু কিছু সময়ের পরে ভেঙে যায়। ২০২০ সালে লাভ আজ কালের রিপ্রাইজড সংস্করণে দুজন একসঙ্গে অভিনয় করেছিলেন। ইমতিয়াজ আলী ফিল্মটি অবশ্য সমালোচক বা সিনেমা দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। এই বছরের জানুয়ারিতে, কার্তিক এবং সারা দুজনেই লন্ডনে ছুটি কাটিয়েছেন এবং তাঁদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলগুলিতে তাঁদের নিজ নিজ ভ্রমণের ঝলক শেয়ার করেছিলেন। এমনকী ফেব্রুয়ারিতে, তাঁদের উদয়পুরে একসঙ্গে দেখা গিয়েছিল।

Published by:

Share Link:

More Releted News:

শুটিং সেট থেকে রাশি খান্নার ৫০ হাজার টাকা চুরি, পাকড়াও ভ্যানিটি ভ্যানের কর্মী

সকালে শুটিং, রাতে পড়াশোনা, মাধ্যমিকে কেমন ফল করল ‘কুসুম’ তনিষ্কা?

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

পাল্টে গেল সম্পর্কের সমীকরণ, আদালতে সুকেশের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি জ্যাকলিন

আচমকা দিল্লি হাইকোর্টে দ্বারস্থ ‘পুষ্পারাজ’ আল্লু অর্জুন, হঠাৎ কী হল সুপারস্টারের?

ফ্রি-তেই দেখুন ‘ভূত বাংলা’! কোথায় ও কীভাবে দেখবেন রইল তথ্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ