মাল্টি অর্গ্যান ফেলিওর হয়ে মৃত্যু আশা ভোঁসলের, জানালেন গায়িকার চিকিৎসক

প্রবীণ গায়িকা একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন এবং অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তিনি একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং মাল্টি-অর্গান ফেইলিউরের কারণে মারা গিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: এমন কিছু কণ্ঠস্বর থাকে যা একটি শিল্পকে রূপ দেয়, আবার এমনও কেউ থাকেন, যিনি সেই শিল্পকে অতিক্রম করে যান। তার মধ্যেই একজন আশা ভোঁসলে। রবিবার (১২ এপ্রিল) ৯২ বছর বয়সে মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে প্রয়াত হয়েছেন আশা ভোঁসলে। প্রায় ৭ যুগ ধরে দেশের সঙ্গীত মহলে রাজত্ব করেছেন তিনি। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হল বলিউডের স্বর্ণালী যুগ। প্রায় ২০ টি ভাষায় প্রায় ১২ হাজারেরও বেশি গান গেয়েছেন তিনি। তাঁর মৃত্যু দেশের সঙ্গীতমহলের একটি অপূরণীয় ক্ষতি। জানা গিয়েছে, অত্যন্ত ক্লান্তি এবং বুকে সংক্রমণ নিয়ে গতকাল মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। কিন্তু শেষ রক্ষা হল না, চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হল কিংবদন্তি এই গায়িকার। সুরের জগতে সর্বদা আলোকিত হয়ে থাকবেন তিনি। তাঁর গান প্রজন্মের পর প্রজন্ম গুনগুন করবে। তবে গায়িকার মৃত্যুর কারণ কী?

এ বিষয়ে ব্রীচ ক্যান্ডি হাসপাতাল একটি বিবৃতি জারি করেছে। গায়িকার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক প্রতীক সামদানি জানিয়েছেন, এটি একটি দুঃখের সংবাদ যে আশা ভোঁসলে আজ মারা হয়েছেন। প্রবীণ গায়িকা একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন এবং অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তিনি একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং মাল্টি-অর্গান ফেইলিউরের কারণে মারা গিয়েছেন। হাসপাতালের বাইরে মহারাষ্ট্রের সংস্কৃতি মন্ত্রী আশীষ শেলার তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। সোমবার বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। আশা ভোঁসলের ছেলে আনন্দ ভোঁসলে জানিয়েছেন, ‘আমার মা আশা ভোঁসলে আজ মারা গিয়েছেন। আগামীকাল সকাল ১১টায় তাঁর বাসভবনে গিয়ে সবাই তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।’

গতকাল আশা ভোঁসলের হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি নিশ্চিত করেছিলেন তাঁর নাতনি ও গায়িকা জানাই ভোঁসলে। জানাই ভোঁসলে জানিয়েছিলেন যে, “আমার দিদিমা, আশা ভোঁসলে, প্রচণ্ড ক্লান্তি এবং বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা আপনাদের কাছে আমাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ করছি। চিকিৎসা চলছে এবং আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা আপনাদেরকে অবশ্যই ইতিবাচক খবর জানাবো।’ কিন্তু শেষ রক্ষা হলনা। সকলকে কাঁদিয়ে পৃথিবী ছেড়ে চলে গেলেন গায়িকা। সাত যুগ ধরে কেরিয়ার বিস্তৃত ছিল আশা ভোঁসলের। পিয়া তু আব তো আজা, জায়ে আপ কাহান যায়েঙ্গে, রঙ্গিলা রে, শারারা শারার মতো একাধিক হিট গান তিনি উপহার দিয়েছেন। কিংবদন্তি আগামী ৮ সেপ্টেম্বর, ২০২৬-এ ৯৩ বছর বয়সী হতেন, কিন্তু তার আগেই সব শেষ৷ তিনি ১৯৪৩ সালে প্রথম মারাঠি ফিল্ম গান চালা চালা নাভ বালা দিয়ে তাঁর গানের কেরিয়ার শুরু করেছিলেন ২০২৩ সালে, নিজের ৯০তম জন্মদিনে, তিনি সেলিব্রেশনের পরিবর্তে একটি বিশাল লাইভ কনসার্টে যোগ দিতে দুবাই উড়ে গিয়েছিলেন। সেখানে টানা তিন ঘণ্টা মঞ্চে দাঁড়িয়ে গলা গেয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গেলে মানুষ মরে যায়। আমার জন্য সঙ্গীতই আমার শ্বাস। আমি এই নীতিতেই বেঁচেছি, সঙ্গীতকে সবকিছু দিয়েছি, কঠিন সময় পার করেছি যখন ভেবেছিলাম আর টিকতে পারব না। আর আজ আমি এখানে।’

এরপর ২০২৪ সালে, দুবাইয়ের আরেকটি অনুষ্ঠানে করণ আউজলার হিট গান ‘তাওবা তাওবা’ পরিবেশন করে তিনি ইন্টারনেটে ঝড় তুলেছিলেন। তিনি দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন। ২০০০ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার এবং ২০০৮ সালে ভারতের পদ্মবিভূষণ জিতেছিলেন। একজন নারী প্লেব্যাক গায়িকার কণ্ঠস্বর কেমন হতে পারে, তিনি তার সংজ্ঞা নতুন করে দিয়েছিলেন। এমন এক সময়ে যখন সুরের ব্যাপারে প্রচলিত ধারণা ছিল অত্যন্ত কঠোর, তখন তিনি গানে নিয়ে আসেন বৈচিত্র্য, চঞ্চলতা এবং কথোপকথনের সাবলীলতা। সেই কন্ঠ আজ চিরকালের মতো থেমে গেল।

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের