এই মুহূর্তে

‘মানুষ রেগে গিয়ে খারাপ আচরণ করে ফেলেন’, পাপারাৎজি বিতর্কে জয়ার পাশে আশুতোষ রানা

নিজস্ব প্রতিনিধি: মুম্বই পাপারাৎজিদের সঙ্গে সম্পর্কটা খুব অশান্তিপূর্ণ সম্পর্ক ভাল নয় প্রবীণ অভিনেত্রী তথা সমাজবাদী সাংসদ জয়া বচ্চনের। তারকাদের দেখলেই তাঁদের পিছু পিছু ধাওয়া করে পাপারাৎজিরা, তা মোটেই পছন্দ নয় জয়ার। তাই পাপারাজ্জিদের দেখলেই মুখ ঘুরিয়ে নেন অমিতাভ বচ্চন ঘরণী। তাঁর সেই মুখ বিকৃতির ছবি-ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংও কম হয় না। তবুও আচরণ বদলানোর পক্ষপাতী নন জয়া বচ্চন। পাপারাৎজিদের ক্যামেরা হাতে নিয়ে দৌড়াদৌড়ি, তাদের আওয়াজ নিয়ে বিরক্ত অভিনেত্রী। সম্প্রতি, একটি সাক্ষাৎকারে পাপারাৎজিদের পোশাক নিয়েও মন্তব্য করেছিলেন জয়া বচ্চন। বলেছিলেন, পাপারাৎজিরা সবসময় নোংরা পোশাক পরে থাকেন। তাঁদের শিক্ষা বলতে কিছু নেই। প্রবীণ অভিনেত্রীর এই মন্তব্যগুলি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। এবার অভিনেত্রীর এই বক্তব্য নিয়ে নিজের মতামত প্রকাশ করলেন অভিনেতা আশুতোষ রানা।

একটি সাক্ষাৎকারে আশুতোষ রানা জানালেন যে, “প্রতিটি মানুষের নিজস্ব মূল্য আছে। আমরা সকলেই খুব আবেগপ্রবণ এবং সংবেদনশীল। এই আবেগের কারণে, আমরা মাঝে মাঝে কাউকে আক্রমণ করে ফেলি। রাগের বশে অন্যের সমালোচনা করে থাকি। কিন্তু এই সংবেদনশীলতা আমাদের থেমে যাওয়ার, প্রতিফলিত হওয়ার এবং বুঝতে সুযোগ দেয় যে অন্য ব্যক্তিটি আমাদের মতোই গুরুত্বপূর্ণ। আমরা এটাও বুঝতে পারি যে, ঈশ্বর ওই ব্যক্তিটিকেও আমাদের মতোই সৃষ্টি করেছেন।” অর্থাৎ আশুতোষ রানা কী, পরোক্ষভাবে জয়া বচ্চনকে কটাক্ষ করলেন? কারণ তাঁর কথায় স্পষ্ট যে, মানুষকে বুঝতে হবে, কখন থামতে হবে। যে কাউকে খারাপ কথা বলা যায়না। জয়া না ভেবে চিন্তে কথা বলেন।

এর আগে ইন্ডিয়ান টেলিভিশন আকাডেমি (আইটিএ) প্রতিষ্ঠাতা এবং অভিনেতা শশী রঞ্জনও পাপারাৎজিদের নিয়ে জয়ার মন্তব্যের বিরোধীতা করেছিলেন। এদিকে, আমিশা প্যাটেল প্রকাশ্যে পাপারাজ্জিদের সমর্থন করেছেন। আসলে সম্প্রতি এক অনুষ্ঠানে জয়া জমিয়েছিলেন, পাপারাৎজিদের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। এরা নোংরা, টাইট প্যান্ট পরে এবং মোবাইল ফোন বহন করে বাইরে বের হয়। তারা মনে করে যে মোবাইল ফোন আছে বলেই তারা ছবি তুলতে পারে এবং যা খুশি বলতে পারে। তারা কেমন মানুষ? তারা কোথা থেকে এসেছে? তাদের কোন ধরণের শিক্ষা আছে? তাদের কী পটভূমি আছে? জয়ার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় বিতর্কের জন্ম দিয়েছিল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জীবনীছবির শুটিং জোরকদমে, ব্যস্ততা কাটিয়ে ছোটপর্দায় ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

বিধানসভা ভোটের আগে চুপিসাড়ে দ্বিতীয় বিয়ে সারলেন হিরণ

বিগ বস ১৯-এ কারচুপি! রানার আপ ফারহানা ভাটের পর্দা ফাঁস করলেন শোয়ের প্রাক্তন কর্মী

‘আমরা গর্ভবতী’, পুত্রের ৩ বছরের মধ্যে আবারও বাবা হতে চলেছেন ‘জওয়ান’ পরিচালক অ্যাটলি

‘বলিউডে আমিও বৈষম্য দেখেছি’, এবার এআর রহমানের সমর্থনে ইমতিয়াজ আলি

কীপ্যাড ফোন নিয়ে সেলফির আবদার, নিরাপত্তারক্ষীকে স্মার্টফোন উপহার অনুপম খেরের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ