‘একদম সুস্থ আছি’, লাইভ কনসার্টে হামলার পর পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি সোনু নিগম

স্বপ্নিল ফাতারপেকারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩ (স্বেচ্ছায় আঘাত করা)৩৪১ (অন্যায়ভাবে সংযম) এবং ৩৩৭ ধারায় এফআইআর নথিভুক্ত করেছে

Share:

নিজস্ব প্রতিনিধি: বরাবরই প্রিয় তারকাদের দেখে ভক্তদের উন্মাদনার শেষ থাকেনা। সেই কারণে পাগল ভক্তদের নানা আবেদন সবসময় শুনতে বাধ্য হন তারকারা। কিন্তু মাঝে মধ্যেই ভক্তদের এই উন্মাদনাই বিপাকে ফেলে দেয় তারকাদের। এই রকম উদাহরণ ভুরি ভুরি। দিন কয়েক আগেই ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ-এর উপর চড়াও হয়েছিলেন তাঁর একজন পাগল মহিলা ভক্ত। আব্দার সেলফি তোলার, পৃথ্বী সেলফি তুলতে অস্বীকার করতেই চরম হেনস্থা হতে হয় পৃথ্বীকে, যার ফলে ক্রিকেটার থানায় অভিযোগ জানাতে বাধ্য হন। বর্তমানে সে জেল হেফাজতে। সোমবার একই ঘটনার সাক্ষী রইলেন জনপ্রিয় গায়ক সোনু নিগম।

সোমবার মুম্বইয়ের চেম্বুরে সোন নিগমের অনুষ্ঠান চলাকালীনই তাঁর উপর চড়াও হন সেখানকার বিধায়কের ছেলে, তাঁরও আর্জি গায়কের সঙ্গে ছবি তোলার। গায়ক তা অস্বীকার করলে বিধায়কের ছেলের সঙ্গে তাঁর বাকযুদ্ধ বাঁধে। শিল্পীদের দুই সহকর্মীকে মারধর করা হয়। সোনু নিগমের সঙ্গেও অভব্য আচরণ করতে শুরু করেন তিনি, সঙ্গে শিল্পীর নিরাপত্তারক্ষী ও ম্যানেজারের সঙ্গে দুর্ব্যবহার করেন। সোনু ধাক্কা দেন এবং তাঁর চুল ধরে টানাটানি করেন। শিল্পীর ম্যানেজার গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হন। এই ঘটনায় সাতপাঁচ না ভেবে সোমবার রাতেই থানায় অপরাধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সোনু। মঙ্গলবার এক পুলিশ কর্মকর্তা জানান, নিগমের দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে, চেম্বুর পুলিশ স্থানীয় শিবসেনা বিধায়ক প্রকাশ ফাতারপেকারের ছেলে স্বপ্নিল ফাতারপেকারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩ (স্বেচ্ছায় আঘাত করা)৩৪১ (অন্যায়ভাবে সংযম) এবং ৩৩৭ ধারায় এফআইআর নথিভুক্ত করেছে।

সোনু নিগমের অভিযোগ অনুসারে, তিনি এবং তাঁর সহকর্মীরা পারফরম্যান্সের পরে যখন মঞ্চ ছেড়ে চলে যাচ্ছিলেন, তখন স্বপ্নিল নামে পরিচিত ওই বিধায়কের ছেলে, পেছন থেকে এসে গায়ককে ধরে ফেলে। অভিযুক্ত দৃশ্যত গায়কের সঙ্গে সেলফি তুলতে চেয়েছিলেন। সোনুর আরও অভিযোগ অনুযায়ী, নিগমের সহকর্মী হরি অভিযুক্তকে থামানোর চেষ্টা করলেও সে মারধর চালিয়ে যায়। তবে, অভিযুক্তরা প্রকাশকে মারধর করায় সে মঞ্চ থেকে পড়ে যান। অভিযোগ অনুযায়ী অভিযুক্তরা তখন নিগমকে ধাক্কা দেয় যার কারণে তিনিও সিঁড়িতে পড়ে যান। ঘটনার পর আজ মুম্বই বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন সোনু নিগম। তাঁর সুস্থতার কথা জানতে চাওয়া হলে, তিনি বলেন একদম ঠিক আছি।

১৪ জুন থেকে খারাপ সময় শুরু এই ৪টি রাশির জাতকদের, জেনে নিন প্রভাব ও প্রতিকার

আজকের রাশিফল: নৈরাশ্যের মধ্যেও আশার আলো ধনু রাশির জাতকদের

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক