জানেন কী, পেশাদারি জীবনে কোনদিনই অভিনেত্রী হতে চান নি অনুষ্কা

কারণ আমি একজন পরিচালকের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। আমি বললাম, না, আমি সাজতে চাই না। আর না সেজেই চলে যাই, তাঁর সঙ্গে দেখা করতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণী ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকার তালিকায় প্রথমেই নাম যায় অভিনেত্রী অনুষ্কা শেঠীর (Anushka Shetty)। বিশেষত তাঁর জনপ্রিয়তা ‘বাহুবলী’ চলচ্চিত্রের মাধ্যমেই হয়েছে। ছবিতে দক্ষিণী সুপারস্টার প্রভাসের সঙ্গে অনুষ্কার রসায়ন এক কথায় অনবদ্য। আজ অভিনেত্রীর ৪১তম জন্মদিন। তবে যে কারণে দেশে-বিদেশে তাঁর এত খ্যাতি, সেই অভিনয়ই তিনি করতে চাননি কখনও। হ্যাঁ, অভিনেত্রীর জীবনের এই অজানা তথ্য আজ আমাদের এই প্রতিবেদনের প্রধান অংশ। অভিনেত্রী নন, বরং মেডিসিন বিভাগে কেরিয়ার গড়তে চেয়েছিলেন নায়িকা। অভিনয়ের সুযোগ যখন তাঁর দরজায় কড়া নাড়ে, তখনও তিনি হেলায় হারাতে চেয়েছিলেন এই সুযোগ। কিন্তু শেষমেষ তা আর তিনি করতে পারেন নি।

অনুষ্কা একবারে পরিচালক গৌতম বাসুদেব মেননের সঙ্গে কথোপকথনের সময় প্রকাশ করেছিলেন, “আমার মনে আছে প্রথমবার যখন আমাকে যখন পরিচালক পুরী জগন্নাথের সঙ্গে দেখা করতে বলা হয়েছিল, তখন আমি খুব নার্ভাস ছিলাম এবং আমাকে সে আগে ফোন করতে বললেও কল করিনি। সবাইকে বলেছিলাম আমি তাঁকে ফোন করেছি কিন্তু তাঁর ফোন বন্ধ ছিল। তবে আমি মিথ্যা বলেছিলাম।”

এরপর যখন পুরী জগন্নাথ আবার মুম্বইতে এসেছিলেন, তখন অনুষ্কা তাঁর শুভাকাঙ্খী এবং বন্ধুদের চাপে পড়ে আবারও পরিচালকের সঙ্গে দেখা করতে রাজি হন। “তখন আমি ব্যায়ামের পোশাক পরেছিলাম। আমার বন্ধুরা আমাকে সাজতে বলেছিল কারণ আমি একজন পরিচালকের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। আমি বললাম, না, আমি সাজতে চাই না। আর না সেজেই চলে যাই, তাঁর সঙ্গে দেখা করতে। সম্ভবত সেই কারণেই, আমি নির্বাচিত হয়েছিলাম। কারণ আমাকে চলচ্চিত্রে একটি টমবয় চরিত্রে অভিনয় করতে হয়েছিল।”

২০০৫ সালে সুপারওম্যানের ভূমিকায় অনুষ্কার পর্দায় আত্মপ্রকাশ হয়। তখন তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন নাগার্জুন। ফিল্ম ইন্ডাস্ট্রির অপরিচিত কাজের পদ্ধতির বিষয়ে অভিনেত্রী আরও জানান, “আমি ভেবেছিলাম যখন আমি এখানে এসেই পড়েছি, তাই আমাকে শিখতে হবে অভিনয়ের বিষয়ে। তাই হয়তো প্রথমবারের মতো, আমি ভেবেছিলাম যে জীবন সত্যিই জানে যে আমার মধ্যে কী প্রতিভা রয়েছে, হয়তো সে কারণেই আজ আমি চলচ্চিত্রে এসেছি। তবে অনেকেই মনে করে, ফিল্ম ইন্ডাস্ট্রি সবচেয়ে বিপদ জায়গাগুলির মধ্যে একটি। মানুষ মনে করে এখানে অনেক কিছু ঘটছে। কিন্তু আমি মনে করি না। এখানে অলস হওয়ার কোন জায়গা নেই।”

তবে এটা ঠিক যে অনুষ্কা বারবার তাঁর উপর আরোপিত স্টেরিওটাইপগুলি ভেঙে দিয়েছেন। অরুন্ধতী (২০০৯) ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি তাঁর কর্মজীবনকে আরও এগিয়ে নিয়ে গিয়েছেন। কর্মজীবনের উচ্চতায়, তিনি ভেদাম (২০১০) ছবিতে পতিতার ভূমিকায় অভিনয় করেছিলেন। তিনি রুদ্রমা দেবী (২০১৫) নামক একটি পিরিয়ড ঐতিহাসিক চলচ্চিত্রে কাজ করেছেন। সাইজ জিরো (২০১৫) তে একটি অতিরিক্ত ওজনের মেয়ের চরিত্রে অভিনয় করার জন্য তিনি তাঁর শরীরের ওজন ২০ কেজি বৃদ্ধি করেছিলেন। সুতরাং প্রমাণিত যে, অনুষ্কা কখনই ঝুঁকি নিতে পিছপা করেন নি।

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ ঘোষ

মোথাবাড়ি কাণ্ডে ফের এনআইএ-র নজরে সাবিনা, স্বামীকেও হাজিরার নির্দেশ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার শোকজ নোটিস কলকাতা হাইকোর্টের

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…

বক্স অফিসে রেকর্ডের পরেই ধস, ১২তম দিনে কত আয় করল ‘রামায়ণ’?

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?

অর্শদীপের বলেই চোট! ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন স্যান্টনার, পরিবর্তে এলেন কে?

২৪ ঘণ্টায় চতুর্থ হামলা! হরমুজের কাছে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ