‘এই মুহূর্তে আমরা গরমের ছুটি কাটাচ্ছি তিনজনে মিলে’, বিবাহবিচ্ছেদের গুঞ্জন ওড়ালেন আসিন

ই মুহূর্তে আমরা গ্রীষ্মের ছুটিতে একে অপরের সঙ্গে বসে প্রাতঃরাশ উপভোগ করছি। কিছু কল্পনাপ্রসূত এবং ভিত্তিহীন 'সংবাদ' পেয়েছি।'

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন জগতে তারকাদের সম্পর্ক গড়তেও দেরি নেই আবার ভাঙতেও। দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী আসিন, বলিউডেও বেশ ভালই নাম-ডাক তাঁর। আমির খানের সুপার হিট চলচ্চিত্র ‘গজনি’, সলমন খানের ‘রেডি’, অক্ষয় কুমারের সঙ্গে ‘হাউসফুল 3’- সহ একাধিক বলিউড চলচ্চিত্র উপহার দিয়েছন তিনি। সুপারস্টারদের সঙ্গে জুটি বেঁধে বলিউডের মাটিতে নিজের জায়গা পাকা করেছেন অভিনেত্রী। কিন্তু বিয়ের পরেই চলচ্চিত্র থেকে গায়েব হয়ে যান তিনি, ছেড়ে দেন অভিনয়। কিন্তু যে সংসার করার জন্যে তাঁর এত বড় ত্যাগ, সেই সংসারই এখন ভাঙতে চলছে অভিনেত্রীর। সেলিব্রিটিদের নিয়ে গসিপে সর্বদা নেটপাড়া মেতে থাকে। সেখান থেকেই জানা যায়, বোধহয় ডিভোর্সের পথে হাঁটছেন আসিন? ঠিক কী হয়েছে? আসলে সম্প্রতি অভিনেত্রীর ইনস্টাগ্রাম ঘাটলেই দেখা যাবে, অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে স্বামী রাহুল শর্মার সঙ্গে সমস্ত ছবি মুছে ফেলেছেন এরপরই গুঞ্জন শুরু। কেন স্বামীর সঙ্গে সমস্ত ছবি মুছে ফেললেন, তা জানতে আগ্রহী ভক্তরা। আসিন প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। আসিন ও রাহুলের ৫ বছর বয়সী একটি কন্যা সন্তানও রয়েছে, যার নাম অরিণ।

২০১৬ সালে বিয়ের পর চলচ্চিত্রকে বিদায় জানান আসিন। শুধু স্বামীর সঙ্গে একটি ছবি আছে অভিনেত্রীর ইনস্টাগ্রামে। তবে তাঁদের বিচ্ছেদের গুজবটি ছড়িয়ে যাওয়া মাত্রই মুখ খুলেছেন অভিনেত্রী। প্রতিক্রিয়া জানাতে সোশ্যাল মিডিয়ায় লিখলেন, “এই মুহূর্তে আমরা গ্রীষ্মের ছুটিতে একে অপরের সঙ্গে বসে প্রাতঃরাশ উপভোগ করছি। কিছু কল্পনাপ্রসূত এবং ভিত্তিহীন ‘সংবাদ’ পেয়েছি।’ যা সেই সময়ের কথা মনে করিয়ে দেয়, যখন আমরা আমাদের পরিবারের সঙ্গে বসে আমাদের বিয়ের পরিকল্পনা করছিলাম। তখনও গুজব উঠেছিল যে, আমাদের বিয়ে ভেঙে গিয়েছে। সিরিয়াসলি? অনুগ্রহ করে এসব মিথ্যে খবর ছড়াবেন না।”

ব্যবসায়ী রাহুল শর্মার সঙ্গে আসিনকে পরিচয় করিয়ে দিয়েছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। এরপর তাঁরা কয়েক বছর ডেট করার পরে বিয়ে করেন। এই প্রথম এই দম্পতির বিবাহ বিচ্ছেদের গুজব সামনে এল। বিয়ের পর চলচ্চিত্র থেকে অবসর নেন অসিন। আসিন ২০০১ সালে নরেন্দ্রন মাকান জয়কান্তন ভাকার মাধ্যমে একজন অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি মালায়লাম, তামিল এবং তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির একজন প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন। আমির খানের গজিনি দিয়ে বলিউডে প্রবেশ করেন। ২০১৬ সালে, হিন্দু এবং খ্রিস্টান রীতিনীতি অনুসারে ব্যবসায়ী রাহুল শর্মাকে বিয়ে করেন আসিন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে