‘আমরা গর্ভবতী’, পুত্রের ৩ বছরের মধ্যে আবারও বাবা হতে চলেছেন ‘জওয়ান’ পরিচালক অ্যাটলি

মঙ্গলবার (২০ জানুয়ারি) ইনস্টাগ্রামে স্ত্রী ও ছেলের সঙ্গে ফটোশ্যুটের কয়েকটি ছবি প্রকাশ্যে এনে সুখবর দিলেন শাহরুখ খানের ছবির নির্মাতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন মহলে তারকাদের দ্বিতীয় সন্তানের বাবা-মা হওয়ার ধুম উঠেছে। ৪০ বছর বয়সে মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। এই খবর কয়েক মাস আগেই শিরোনামে উঠেছিল। তাঁর আলোচিত বেবি বাম্প দেখেই স্পষ্ট, শীঘ্রই দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন অভিনেত্রী। এদিকে দক্ষিণ ইন্ডাস্ট্রিতে ও খুশির আবহাওয়া। ২০২৩ সালে বিয়ের ১০ বছর পর কন্যার বাবা হওয়ার সুখবর দিয়েছিলেন তেলেগু সুপারস্টার রামচরণ। তাঁর স্ত্রী উপাসনা কোণিদেলা আবারও গর্ভবতী। এবার স্ত্রীর গর্ভাবস্থার ছবি শেয়ার করে সুখবর শোনালেন দক্ষিণী পরিচালক অ্যাটলি। আবারও বাবা চলেছেন ‘জওয়ান’ পরিচালক। স্ত্রী প্রিয়া গর্ভবতী। মঙ্গলবার (২০ জানুয়ারি) ইনস্টাগ্রামে স্ত্রী ও ছেলের সঙ্গে ফটোশ্যুটের কয়েকটি ছবি প্রকাশ্যে এনে সুখবর দিলেন শাহরুখ খানের ছবির নির্মাতা।

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট চলচ্চিত্র ‘জওয়ান’-এর মাধ্যমে বলিউডের আলোচিত নাম হয়ে উঠেছিলেন তিনি। সেই বছরেই প্রথম সন্তান মীরের বাবা-মা হন প্রিয়া এবং অ্যাটলি। ছেলের তিন বছরের মধ্যে আবারও প্রেগন্যান্ট পরিচালকের স্ত্রী।যার ফলে চলচ্চিত্র নির্মাতার পরিবারে আনন্দ দ্বিগুণ হয়ে গিয়েছে। দম্পতি একটি হৃদয়গ্রাহী ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে খুশির খবরটি শেয়ার করেছেন। ছবিগুলিতে তাঁদের ছেলে মীর এবং পোষ্যও রয়েছে। তাঁদের এই পোস্টে অভিনন্দন জানিয়েছেন পরিচালকের ইন্ডাস্ট্রির বন্ধুরা। ভক্তরাও আনন্দ প্রকাশ করেছেন। এদিন ছবিগুলিতে প্রিয়ার বেবি বাম্প হাত দিয়ে আগলে রাখতে দেখা গিয়েছে অ্যাটলিকে। তবে তাঁদের ছোট্টটি মীর এই ফটোশ্যুটে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে আরও একটি ফ্রেমের সৃষ্টি হয়। কারণ সে “বড় ভাই” হতে চলেছে। ছবির আকর্ষণ আরও বাড়িয়ে তুলেছে, তাঁদের পরিবারের পোষ্যদের উপস্থিতি। যারা ঘুরে বেড়াচ্ছে, মুহূর্তটিকে আরও ঘনিষ্ঠ এবং ঘরোয়া করে তুলেছে। এবং ক্যাপশনে তাঁদের নামও উল্লেখ করেছে। তাঁদের ক্যাপশনে লেখা ছিল, “আমাদের পরিবারে নতুন সদস্যের আসতে চলেছে! হ্যাঁ! আমরা আবার গর্ভবতী। আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসা এবং প্রার্থনা প্রয়োজন। ভালোবাসার সঙ্গে অ্যাটলি, প্রিয়া, মীর, বেকি, ইউকি, চোকি, কফি এবং গুফি।”

 

 

View this post on Instagram

 

A post shared by Priya Mohan (@priyaatlee)

অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এই পোস্টের প্রথম প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, “খুব সুন্দর। অভিনন্দন, আমার সুন্দরী মা।” কীর্তি সুরেশ অভিনন্দন জানিয়েছেন। অ্যাটলি এবং প্রিয়া তাঁদের বিয়ের আট বছর পর, ২০২২ সালের ডিসেম্বরে প্রথম তাদের গর্ভাবস্থার যাত্রা প্রকাশ করেন এবং ২০২৩ সালের ৩১ জানুয়ারী শিশু মীরকে স্বাগত জানান। বছরের পর বছর প্রেমের পর ২০১৪ সালে এই দম্পতি বিয়ে করেন।পেশাদার দিক থেকে, অ্যাটলি বর্তমানে তাঁর পরবর্তী বৃহৎ পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আল্লু অর্জুন এবং দীপিকা পাড়ুকোনের সঙ্গে এই অ্যাকশন ছবির নাম আপাতত AA22xA6 রাখা হয়েছে।

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের