মুক্তির আগেই বিপাকে ‘Baaghi 4’, টাইগার-সঞ্জয়ের ছবির ২৩ টি দৃশ্যে কাঁচি চালাল CBFC

এখন শোনা যাচ্ছে, টাইগার শ্রফ অভিনীত ছবিটির ২৩টি ভিজ্যুয়াল কাট এবং কিছু অডিও পরিবর্তন হতে পরে। একটি দৃশ্যে নগ্নতা ছিল, সেটা লুকানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে CBFC-র নিখাদ সার্টিফিকেট পাওয়া খুবই মুশকিল হয়ে দাঁড়িয়েছে বলিউড সিনেমাগুলির। ছবিতে সামান্য আপত্তিকর কিছু দৃশ্য বা সংলাপ থাকলেই তা কাঁটছাটের নির্দেশ পড়ে। নয়তো ছবির শংসাপত্র পাওয়া দুষ্কর হয়ে দাঁড়ায়। তখন আইনি বিপাকে পড়তে হয় নির্মাতাদের। বিশেষত, ধর্ম বা রাজনৈতিক প্রেক্ষাপটে ছবি সাজালেই বিতর্ক তুঙ্গে উঠবে, তা ভেবেই এমন কোনও দৃশ্য থাকলে তাতে কাঁচি চালাতে বাধ্য হয় সিবিএফসি (Central Board of film certification)। শীঘ্রই রিলিজ হতে চলেছে টাইগার শ্রফের ফ্র্যাঞ্চাইজি ছবি ‘বাঘি 4’। যার জন্যে বহুদিন ধরেই অপেক্ষায় ভক্তরা। ছবিতে টাইগারের মারকাটারি লুকের ফ্যান ভক্তরা।

ইতিমধ্যেই ছবির গানগুলি মনে ধরেছে ভক্তদের। ছবিতে টাইগারের দুই নায়িকা। প্রাক্তন বিশ্বসুন্দরী হরনাজ সান্ধু এবং সোনম বাজওয়া। আগামিকার তথা ৫ সেপ্টেম্বর ছবি মুক্তি পাওয়ার কথা। তার আগেই CBFC-র কড়া নজরে বাঘি 4। ছবির প্রায় ২৩ টি দৃশ্যে কাঁচি চালানোর নির্দেশ দিল সিবিএফসি। আসলে, বাঘি ৪-এর ট্রেলারে প্রচুর রক্তপাতের দৃশ্য রয়েছে। যা ইঙ্গিত দিচ্ছিল যে সিনেমাটি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন থেকে ‘এ’ সার্টিফিকেট পাবে। কিন্তু এখন শোনা যাচ্ছে, টাইগার শ্রফ অভিনীত ছবিটির ২৩টি ভিজ্যুয়াল কাট এবং কিছু অডিও পরিবর্তন হতে পরে। একটি দৃশ্যে নগ্নতা ছিল, সেটা লুকানো হয়েছে। একটি দৃশ্যে, একটি চরিত্রকে একটি কফিনের উপর দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল, এটি মুছে ফেলতে বলা হয়েছে। একটি দৃশ্যে একটি চরিত্র ‘নিরঞ্জন দিয়া’ থেকে সিগারেট জ্বালাচ্ছে, সেই এক সেকেন্ডের শটটি সরিয়ে ফেলতে বলা হয়েছিল। ‘ইয়ে মেরা হুসন’ গানের শেষে, একটি দৃশ্যে সঞ্জয় দত্তের চরিত্রকে একটি কাটা হাত দিয়ে সিগারেট জ্বালাতে দেখা গিয়েছে। সেই দৃশ্যটিও মুছে ফেলা হয়েছে। একটি দৃশ্যে, যীশু খ্রিস্টের মূর্তির দিকে ছুরি ছুঁড়ে মারা হচ্ছে, তাই এটিও মুছে ফেলতে বলা হয়েছে।

এগুলো ছাড়াও, ছবিটিতে আরও কিছু ভিজ্যুয়াল কাট হয়েছে। অডিও কাটের কথা বলতে গেলে, একটি সংলাপ আছে, ‘ভাই তুঝে কনডম মে হি রেহনা চাহিয়ে থা’, এখান থেকে ‘কন্ডোম’ শব্দটি মিউট করতে বলা হয়েছে। ফিঙ্গারিং শব্দটির পরিবর্তে একটি উপযুক্ত শব্দ ব্যবহার করা হয়েছে, এবং আরও অডিও পরিবর্তন করা হয়েছে। ‘বাঘি ৪’ পরিচালনা করে চলচ্চিত্র নির্মাতা হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করলেন দক্ষিণী পরিচালক এ হর্ষ। এদিকে ছবিটি এখন পর্যন্ত ২.৮৩ কোটি টাকা আয় করে ফেলেছে প্রি টিকিট বুকিংয়। ট্রেড আশা করছে যে ছবিটি দ্বি-অঙ্কের সংখ্যায় ওপেন করবে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের