কাছের মানুষকে হারালেন ‘বাহুবলী’ অভিনেতা সত্যরাজ

তাঁর নিজের শহরেই কোয়েম্বাটুরেই শেষকৃত্য সম্পন্ন হবে অভিনেতা মায়ের। মায়ের মৃত্যুর যন্ত্রণা সবার ক্ষেত্রেই সমান, সে সাধারণ মানুষ হোক বা সেলিব্রিটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন জগতে পরপর দুর্যোগ। বলিউডের পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও মৃত্যুর লাইন পড়ে গিয়েছে। মারা গেলেন, তামিল ও তেলেগু ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা সত্যরাজের মা। যাঁকে আমরা ব্লকবাস্টার চলচ্চিত্র ‘বাহুবলী’তে কাটাপ্পা চরিত্রে অভিনয় করতে দেখেছি, দক্ষিণী ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেতা তিনি। সম্প্রতি জন্মদাত্রী মাকে হারিয়েছেন অভিনেতা। মৃত্যুকালে অভিনেতার মায়ের বয়স হয়েছিল ৯৪ বছর। গতকাল অর্থাৎ ১১ আগস্ট মারা গিয়েছেন কাটাপ্পার মা। মায়ের মৃত্যুর খবর শোনা মাত্রই শুটিং স্থগিত রেখে কোয়েম্বাটুরে ছুটে যান অভিনেতা। বর্তমানে প্রবীণ অভিনেতা একটি ছবির শুটিংয়ের জন্য হায়দ্রাবাদে শুটিং করছিলেন। জানা গিয়েছে, তাঁর নিজের শহরেই কোয়েম্বাটুরেই শেষকৃত্য সম্পন্ন হবে অভিনেতা মায়ের। মায়ের মৃত্যুর যন্ত্রণা সবার ক্ষেত্রেই সমান, সে সাধারণ মানুষ হোক বা সেলিব্রিটি। অভিনেতা মায়ের মৃত্যুর সংবাদটি প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় অনেকেই শোক প্রকাশ করেছেন।

কমল হাসান, উদয়নিধি স্টালিন-সহ একাধিক দক্ষিণী তারকারা সোশ্যাল মিডিয়ায় গিয়ে সত্যরাজের মায়ের মৃত্যুতে প্রতিক্রিয়া জানিয়েছেন। কিংবদন্তি অভিনেতা কমল হাসান সত্যরাজ এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইটারে তামিল ভাষায় লিখেছেন, “বন্ধু # সত্যরাজের মা, ইলাভাল @ সিবি_সত্যরাজের দাদি, মিসেস আই, নাতাম্বল কলিঙ্গারায়ারের মৃত্যুর খবর শুনে গভীরভাবে শোকাহত। আমার গভীর সমবেদনা।” আসলে কমল হাসান এবং সত্যরাজের খুব ঘনিষ্ঠ বন্ধন বর্তমান। কারণ তাঁরা দুজনেই একসঙ্গে বহু ছবিতে অভিনয় করেছেন।

এমনকী কমল হাসান তাঁর রাজকমল ফিল্মস দ্বারা প্রযোজিত একটি ছবিতে সত্যরাজকে নায়ক হিসেবেও কাস্ট করেছিলেন।পরিচালক সেনু রামাসামি এবং উদয়নিধি স্টালিনও অভিনেতার মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন। সত্যরাজ প্রায় ২৪০ টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাঁর দীর্ঘ কেরিয়ারে তেলেগু, মালয়ালম, কন্নড় এবং হিন্দি-সহ একাধিক ভাষার মুভি রয়েছে। যদিও তিনি বেশিরভাগ চলচ্চিত্রে বিরোধী অভিনেতা হিসেবে কাজ করেছেন। তবে সত্যরাজ প্রভাস এবং এসএস রাজামৌলির বাহুবলী ফ্র্যাঞ্চাইজিতে কাটাপ্পা চরিত্রে অভিনয়ের জন্য বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিলেন। তিনি এখনও অনেক শ্রোতাদের কাছে কাটাপ্পা নামে পরিচিত। যেখানে আরও অভিনয় করেছিলেন, প্রভাস, রানা দাগ্গুবাতি, আনুশকা শেঠি, রাম্যা কৃষ্ণান এবং তামান্না ভাটিয়া।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে