‘জ্যাকলিন আমার লাইফলাইন’, জেলে বসেই নারী দিবসের শুভেচ্ছা সুকেশের

আদতে জ্যাকলিনকে ভালবেসেই তাঁকে দামি দামি উপহার পাঠিয়েছিলেন সুকেশ। তাঁর সঙ্গে কয়েকটি ঘনিষ্ঠবস্থার ছবিও আছে সুকেশের। তবে বিপাকে পড়ে কোনও সময়েই সুকেশের সঙ্গে সম্পর্কের কথা মানতে চান নি জ্যাকলিন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে ২০০ কোটি টাকা আর্থিক জালিয়াতির অভিযোগে কারাগারে রয়েছেন কনম্যান সুকেশ চন্দ্রশেখর। অনেকদিন আগেই তাঁর সঙ্গে নাম জড়িয়েছে বলিউড অভিনেত্রী নোরা ফতেহি, জ্যাকলিন ফার্নান্ডেজের। যদিও নোরা ফতেহি বুদ্ধি করে মামলা থেকে রেহাই পেলেও এখনও জ্যাকলিন আইনি ঝামেলায় ফেঁসে রয়েছেন। এদিকে সুকেশ মাঝে মধ্যেই জেলে বসে চিঠি লিখে জ্যাকলিনকে তাঁর ভালোবাসার কথা প্রকাশ করেন। বিষয়টি অভিনেত্রী যতই আড়াল করুক না কেন, প্রকাশ্যে চলেই আসে। আদতে জ্যাকলিনকে ভালবেসেই তাঁকে দামি দামি উপহার পাঠিয়েছিলেন সুকেশ। তাঁর সঙ্গে কয়েকটি ঘনিষ্ঠবস্থার ছবিও আছে সুকেশের। তবে বিপাকে পড়ে কোনও সময়েই সুকেশের সঙ্গে সম্পর্কের কথা মানতে চান নি জ্যাকলিন।

এদিকে জেলে বসে জ্যাকলিনের জন্মদিন, ভালোবাসা দিবস, নারী দিবসে সবটাই সবটাই পালন করছে সুকেশ একা। নায়িকাকে লিখছেন একাধিক চিঠি। কিন্তু এত কিছু সত্ত্বেও অভিনেত্রী এই মামলার থেকে রেহাই পেতে কিছুদিন আগেই সুকেশের বিরুদ্ধে তাঁর সম্মানহানি করার অভিযোগ তুলেছিলেন। আবার রাতারাতি নিজেই তা প্রত্যাহার করে নেন। গত ৮ মার্চ গেল নারী দিবস, এবার এই বিশেষ দিনে আবারও অভিনেত্রীর উদ্দেশ্যে চিঠি লিখলেন কনম্যান সুকেশ চন্দ্রশেখর।

যেখানে লেখা ছিল, “মাই বেবি গার্ল, জ্যাকলিন, আমার লাইফলাইন, আমার বোমা, তোমাকে নারী দিবসের শুভেচ্ছা জানাই। তুমি এই গ্রহে বসবাসকারী সবচেয়ে সুন্দরী মহিলা। শুধু চেহারাতেই নয়, এমনকি তুমি ব্যক্তিত্বেও সুন্দরী। একজন পুরুষের আসল শক্তি হল তার জীবনের নারী, এবং তাকে ছাড়া পৃথিবী অসম্পূর্ণ। যেমন একজন পুরুষের প্রতিটি সাফল্যের গল্পের পিছনে অবশ্যই একজন মহিলা রয়েছে। তেমনি আমার জীবনে জ্যাকলিন রয়েছে।” তবে এসব চিঠিগুলির বিরুদ্ধে বরাবরই জ্যাকলিন ফার্নান্ডেজ দাবি করেছেন যে, সুকেশ চন্দ্রশেখর তাকে জেল থেকে হয়রানি করছেন। গত বছরের ডিসেম্বরে, জ্যাকুলিন দিল্লির একটি আদালতে গিয়েছিলেন তাঁর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করেছে যে নেওয়ার জন্যে।

ঢাকায় ভরসন্ধেয় দুই মাদক ব্যবসায়ী গোষ্ঠীর বন্দুকযুদ্ধে মহিলা-সহ গুলিবিদ্ধ তিন

লখনউয়ে হিন্দুত্ববাদী নেতাকে অপহরণ করে খুন, আটক গাড়ির চালক-সহ ২

সোমে ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের, তালিকায় আপনি আছেন?

ইমরান খানকে নিয়ে মুখ খুলবেন না, পাক ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি

মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনের জেরেই শিশুমৃত্যু! হরিণঘাটায় উত্তেজনা, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

উত্তর সাইপ্রাসে ২৬৭ জন যাত্রী নিয়ে মাঝসমুদ্রে ডুবল নৌকা, নিহত ৭, উদ্ধার ১৭২ জনকে

শৌচাগার থেকে উদ্ধার ২২ বছরের তরুণীর মৃতদেহ! নিখোঁজ স্বামী-সন্তান

সমাবর্তন অনুষ্ঠানে নজর কাড়ল বিড়াল, প্রিয় পোষ্যকে কাঁধে নিয়ে ডিগ্রি নিলেন শিক্ষার্থী

উপকূলের খুব কাছেই নিম্নচাপ, রবিতে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

‘থিম পুজোর বিরুদ্ধে নই,’ নিন্দার মুখে পড়ে সাফাই বিশ্ব হিন্দু পরিষদের

শৌচালয়ের কমোডের পাদানির নিচে ঘাঁপটি মেরে ৬ ফুট লম্বা গোখরা, তারপর যা ঘটল…

‘থিমের নামে মায়ের মুখ বিকৃতি করা যাবে না’, দুর্গাপুজোর আগে বার্তা অগ্নিমিত্রার