‘লাইভ কনসার্টে ব্যাকগ্রাউন্ডে গান বাজে, আর গায়করা শুধু ঠোঁট মেলায়’, বিস্ফোরক পলাস সেন

যেমন, শঙ্কর মহাদেবন, বিশাল-শেখর, অরিজিৎ সিং, সোনু নিগম, সুনিধি চৌহান এবং দালের মেহেন্দি।

Share:

নিজস্ব প্রতিনিধি: লাইভ কনসার্টে গায়কদের স্ক্রিপ্টেড পারফরম্যান্সের বিষয়টি নিয়ে কম বিতর্ক নেই। মাঝে মধ্যেই এই বিষয়ে বিতর্ক চরমে ওঠে। এবার এই বিষয়ে মুখ খুললেন মুম্বইয়ে প্রতিষ্ঠিত বাঙালি গায়ক পলাশ সেন। অভিযোগ, লাইভ কনসার্টে গিয়ে অনেকেই শুধু লিপ-সিঙ্ক করে, আসলে গান করেন না। ব্যাক গ্রাউন্ডে তাঁদের গান চালিয়ে দেওয়া হয়। এবং গায়করা ঠোঁট মেলান। এই ঘটনা স্বীকার করলেন পলাশ নিজেও। তবে তাঁর মতে, সবাই এই কাজ করেনা। যারা সত্যিই সত্যিই স্টেজে উঠে গান গেয়েছেন। এদিন পলাশ সেন সেই সমস্ত গায়কদের নাম তালিকাভুক্ত করেছেন, যাঁরা লাইভ শো চলাকালীন লিপ-সিঙ্ক করেন না।

পাশাপাশি বলেন, আজকাল ৯৯% লাইভ পারফরম্যান্স নকল। ইউফোরিয়া ফ্রন্টম্যান পলাশ সেন সম্প্রতি The Lallantop-এর সঙ্গে চ্যাট করতে গিয়ে বলেন, একবার লাইভ কনসার্টে ড্যানি মিনোগের দিকে ডিম ছুঁড়ে ছিলেন ভক্তরা। কারণ তাঁরা বুঝতে পেরেছিলেন যে সে লাইভ গাইছে না। স্বাভাবিকভাবেই যে যখন ভারতের শ্রোতারা টাকা খরচ করে গায়কদের গান শুনতে আসবেন, তখন নিশ্চয়ই তাঁরা চাইবে না লিপ-সিঙ্ক দেখার জন্য তাঁরা খরচ করছেন। পলাস সেন আরও বলেন, তবে কিছু কিছু গায়ক কখনই মঞ্চে লিপ মেলান না। যেমন, শঙ্কর মহাদেবন, বিশাল-শেখর, অরিজিৎ সিং, সোনু নিগম, সুনিধি চৌহান এবং দালের মেহেন্দি। তাঁরা মতো মঞ্চে লাইভ পারফর্ম করেন।

বাকিগুলি শুধুমাত্র একটি প্রাক-রেকর্ড করা ট্র্যাকের সঙ্গে ঠোঁট-সিঙ্ক করে আর ব্যাকগ্রাউন্ডে গান বাজে৷ তাঁর কথায়, “এটি খুব লজ্জাজনক, এটি শুধুমাত্র ভারতে নয়, সারা বিশ্বে ঘটে।” এছাড়া পলাশ একটি রিয়েলিটি শোয়ের বিচারক হিসাবে তাঁর অভিজ্ঞতার কথাও বলেছিলেন। তিনি বলেছিলেন, “এই শোগুলিতে বাস্তবতা বলে কিছু নেই। আমি সেই শোগুলির একটিতে সত্যের পক্ষে ক্রুসেডার হওয়ার চেষ্টা করেছি। আজকাল সবাই খুব ভালো গান করে। তাই প্রায়ই, আপনি অবাক হন যখন একজন প্রতিভাবান গায়ককে বাদ দেওয়া হয়।” সম্প্রতি, মিনি মাথুরও বলেছেন যে, তিনি ইন্ডিয়ান আইডলের হোস্টিং ছেড়ে দিয়েছেন যখন তিনি বুঝতে পেরেছিলেন যে তাঁরা বাস্তবতাকে ‘নির্মাণ’ করার চেষ্টা করছে।

গুগল ড্রাইভ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যাকআপ! মিলবে ২ জিবি স্টোরেজ

কম বাজেটে সেরা পারফরম্যান্স, দেখে নিন ভারতের সেরা ৫টি গিজার  

শ্রীবিষ্ণুর জাগরণেই ভাগ্যবদল! আর্থিক লাভের যোগ এই ৩ রাশির

দেবদেবীদের হাতের ভঙ্গিতেই লুকিয়ে গভীর রহস্য, জানেন কোন মুদ্রার কী অর্থ?

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

মাইক্রোওয়েভে লেবু দিলে কি বেশি রস মেলে? জেনে নিন সহজ টিপস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…

‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের