২ কোটির মানহানি মামলা, শাহরুখ-গৌরীর প্রযোজনা সংস্থা ও নেটফ্লিক্সকে তলব দিল্লি হাইকোর্টের

এবার সমীরের মামলার তদন্তের ভিত্তিতে শাহরুখ-গৌরী খানের মালিকানাধীন প্রযোজনা হাউস রেড চিলিজ এবং নেটফ্লিক্সে কে তলব করল দিল্লি হাইকোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে শাহরুখ পুত্র আরিয়ান খান পরিচালিত ডেবিউ ওয়েব সিরিজ, ‘দ্য ব্যাডস অফ বলিউড’। মুক্তির পরপরই ওয়েব সিরিজ নিয়ে বিতর্ক জেরবার। শাহরুখ ও গৌরী খানের মালিকানাধীন রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড এবং নেটফ্লিক্সের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন প্রাক্তন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) অফিসার এবং বর্তমান আইআরএস অফিসার সমীর ওয়াংখেড়ে। তিনি দাবি করেছেন, ‘দ্য ব্যাডস অফ বলিউড’ সিরিজের একটি চরিত্র হুবহু ওয়াংখেড়ের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। আর ইচ্ছাকৃতভাবে ওয়াংখেড়ের খ্যাতি নষ্ট করার উদ্দেশ্যে ছবিতে এই চরিত্রের ব্যবহার করা হয়েছে। পরোক্ষভাবে তাঁকে খোঁচা দিয়েছেন আরিয়ান খান।

ওয়াংখেড়ে এমনটাও দাবি করেছেন যে, ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এ একটি দৃশ্য রয়েছে, যেখানে একজন অফিসার একটি পার্টিতে আসেন এবং একজন লোককে জয়েন্ট ধূমপান করতে দেখেন। তবে, যখন তিনি জানতে পারেন যে লোকটি বলিউডের নয়, তখন তিনি বিরক্ত হন। পরে, একই অফিসার অন্য একজনকে দেখেন যে সেখানে দাঁড়িয়ে মদ্যপান করছে, কিন্তু মাদকের সঙ্গে জড়িত নয়। এতেই প্রমাণ ছবিতে সমীর ওয়াংখেড়েকে ব্যাঙ্গ করা হয়েছে। এবার সমীরের মামলার তদন্তের ভিত্তিতে শাহরুখ-গৌরী খানের মালিকানাধীন প্রযোজনা হাউস রেড চিলিজ এবং নেটফ্লিক্সে কে তলব করল দিল্লি হাইকোর্ট। সর্বশেষ ঘটনাক্রমে, ওয়াংখেড়ের দায়ের করা মানহানির মামলার সঙ্গে সম্পর্কিত দিল্লি হাইকোর্ট নেটফ্লিক্স, রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং অন্যান্যদের কাছে সমন জারি করেছে। আদালত রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং অন্যান্য অভিযুক্তদের সাত দিনের মধ্যে তাদের জবাব দাখিল করার নির্দেশ দিয়েছে। আদালত ৩০ অক্টোবর মামলাটির পরবর্তী শুনানির জন্য তালিকাভুক্ত করেছে। রেড চিলিজ ও নেটফ্লিক্সের বিরুদ্ধে ২ কোটির মানহানির মামলা দায়ের করার পর, ওয়াংখেড়ে বলেছিলেন, “আমি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না। আমি কেবল একটি কথা বলব- সত্যমেব জয়তে (সত্যেরই জয় হয়)।”

প্রসঙ্গত, ২০২১ সালে বিলাসবহুল ক্রুজে মাদক অভিযানে নেমে মাদক পাচারের অভিযোগে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেফতার করেছিলেন সমীর ওয়াংখেড়ে। যদিও ২০ দিন জেল খেটে জামিনে মুক্তি পান আরিয়ান। তবে তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণ করতে পারেননি সমীর ওয়াংখেড়ে। উল্টে বছর দুয়েক আগে তাঁর বিরুদ্ধে কয়েক কোটি টাকার ঘুষ খাওয়ার অভিযোগ তোলে সিবিআই। এরপরেই তাঁকে বরখাস্ত করা হয়। এমনটাও দাবি ওঠে যে, আরিযানকে মুক্তির জন্যে শাহরুখের থেকে সমীর কয়েক কোটি টাকা ঘুষের দাবি করেছিলেন। WhatsApp-এ তাঁদের চ্যাটের স্ক্রিনশটও ভাইরাল হয়েছিল। যদিও এই অভিযোগও আদালতের ভুয়ো বলে প্রমাণিত হয়। এবং সমীর ছাড়া পেয়ে যান।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে