‘হরিয়ানার ছেলে ভেবে মাফ করে দিন’, ‘টাটেরী’ গান বিতর্কে অবশেষে মুখ খুললেন বাদশা

বিতর্কের মুখে পড়ে অবশেষে ক্ষমা চাইলেন বলিউডি গায়ক-র‍্যাপার বাদশা। জানালেন, হরিয়ানার ছেলে ভেবে ক্ষমা করে দিন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিতর্কের মুখে পড়ে অবশেষে ক্ষমা চাইলেন বলিউডি গায়ক-র‍্যাপার বাদশা। জানালেন, হরিয়ানার ছেলে ভেবে ক্ষমা করে দিন। দিন কয়েক ধরেই বাদশার নতুন হরিয়ানভি গান ‘টাটেরী’ সোশ্যাল মিডিয়ায় বিতর্কের সৃষ্টি করেছে।

গানটির মধ্যে কয়েকটি ভাষার ব্যবহার, গানের দৃশ্যে স্কুল ছাত্রীদের ব্যাগ ছুঁড়ে ফেলে দেওয়া, পড়াশোনা থেকে পালানো, গানে সরকারি বাসের ব্যবহার, একটি সরকারি স্কুলের ক্যাম্পাসের ব্যবহার, সবটাই বিতর্কের কেন্দ্রবিন্দুতে। গানটি গত ১ মার্চ প্রকাশিত হওয়ার পর থেকেই বিতর্ক চরমে উঠেছে। অশ্লীল ভাষার ব্যবহারে সমাজের রীতিনীতিতে খারাপ প্রভাব পড়তে পারে, সেই কারণেই হরিয়ানার মহিলা কমিশন বিষয়টির উপর নজর দেয়। গায়ককে তলব করা হয়ে। একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে বাদশার বিরুদ্ধে। পাশাপাশি তাঁকে দেশ থেকে বেরোতে নিষেধ করা হয়েছে এবং লুক আউট নোটিশ জারি করা হয়েছে। অবশেষে বিপাকে পড়ে মুখ খুললেন বাদশা।

 

 

View this post on Instagram

 

A post shared by BADSHAH (@badboyshah)

ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করে ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন বাদশা। এবং বলেছেন, ‘গানটি সর্বত্র থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। হরিয়ানার মানুষের কাছে আমি ক্ষমাপ্রার্থী। সম্প্রতি আমার নতুন গান ‘টাটেরী’ প্রকাশ পেয়েছে। আমি দেখতে পাচ্ছি, এর কথা এবং ভিজ্যুয়ালের মাধ্যমে যে বার্তা দেওয়া হয়েছে তা অনেক মানুষের, বিশেষ করে আমার নিজের হরিয়ানভি সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করেছে। আমি আমার হরিয়ানার সম্প্রদায়ের কাউকে আঘাত করতে চাইনি। আমি নিজে হরিয়ানার বাসিন্দা। যারা আমাকে চেনেন তারা জানেন যে আমার ভাষা, খাবার, জীবনযাত্রা এবং পরিচয় গভীরভাবে হরিয়ানার স্টাইলে। আমি একজন অত্যন্ত গর্বিত হরিয়ানির মানুষ। আমি কখনও হরিয়ানার কোনও শিশু বা মহিলার সম্পর্কে অসম্মানজনক কিছু বলতে চাইনি। আমি হিপ-হপ ঘরানার, যেখানে প্রতিদ্বন্দ্বীরা প্রায়শই গানের মাধ্যমে একে অপরের সমালোচনা করার চেষ্টা করে। আমিও একই কাজ করেছি। গানটি কোনও মহিলা বা শিশুকে লক্ষ্য করে তৈরি করা হয়নি। তবে, গানে ব্যবহৃত কিছু শব্দ অনুপযুক্ত।’ এরপর তিনি ক্ষমা চেয়ে বলেন, ‘গানের কোনও অংশ যদি কাউকে আঘাত করে থাকে, তাহলে আমি আপনাদের সকলের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আশা করি, আমাকে আপনাদের হরিয়ানার ছেলে ভেবে ক্ষমা করবেন।’ তবে বাদশার ভিডিওটির নিচে অনেকে মন্তব্য করেছেন এবং তাঁকে সমর্থন করে বলেছেন, ‘চিন্তা করো না ভাই, আমরা আপনার তোমার সঙ্গে আছি।’

 

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক