বছরের শুরুতেই দুঃসংবাদ,ক্যানসার কাড়ল প্রাণ, চলে গেলেন ‘বাঘাযতীন’-এর পরিচালক অরুণ রায়

Share:

নিজস্ব প্রতিনিধি : বছরের শুরুতেই বিরাট দুঃসংবাদ। সব লড়াই শেষ ! শেষ নি:শ্বাস ত্যাগ করলেন ‘বাঘাযতীন’-এর পরিচালক অরুণ রায়। প্রায় ৮ দিনের লড়াই শেষ। ফুসফুসের সংক্রমণের কারণে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। আইসিইউতে বাইপ্যাপ ব্যবস্থার সাহায্যে রাখা হয়েছিল। গত কয়েক দিনে অবস্থার আরও অবনতি হয়। কোমায় চলে গিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার(২ জানুয়ারী)সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক।

এক বছরেরও বেশি সময় ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি।শেষের দিকে কোমায় চলে গিয়েছিলেন। তাঁর মৃত্যুতে শোকাহত গোটা পরিবার। পরিচালকের অসুস্থতার খবর শুনেই তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন অভিনেতা দেব,  জীতু কমল।

কলকাতার টাটা মেডিক্যাল সেন্টারে চিকিৎসা চলাকালীনই অরুণ রায় হাজির হয়েছিলেন ‘বাঘাযতীন’-এর টিজার লঞ্চে। গত বছর পুজোতেই মুক্তি পায় ছবিটি। এরপর স্বাস্থের অবনতি ঘটতে থাকে। ধীরে ধীরে অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। এরপর পরিবারের লোকেরা হাসপাতালে ভর্তি করে। কিন্তু স্বাস্থের আরও অবনতি হলে আইসিউইউতে রাখা হয়। তবে শেষ রক্ষা হল না। বাঘাযতীন করার সময়েই তাঁর ক্যানসার আক্রান্ত হওয়ার খবর মিলেছিল। আশা ছিল, সব লড়াই জিতে হাসিমুখে ফিরে আসবেন তিনি। তবে তা আর হল না।

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার