‘সর্বত মঙ্গল রাধে’ খ্যাত গায়িকা মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করল মোল্লা ইউনূসের পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের মাটি থেকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে নির্মূল করতে নখদাঁত বের করে ঝাঁপাল পাকিস্তানের পোষ্যভৃত্য মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। বুধবার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবের ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি। বৃহস্পতিবার দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের নেতাদের বাড়ি ও কার্যালয় ভেঙে ধুলোয় মিশিয়ে দেওয়ার কাজ চলছে। আর ওই কলঙ্কিত ঘটনা নিয়ে মুখ খোলার অপরাধে এদিন সন্ধেয় জনপ্রিয় সঙ্গীতশিল্পী তথা অভিনেত্রী-নির্মাতা মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করল ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। ধানমন্ডির বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করা হয়।

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন দুই বাংলার সঙ্গীতানুরাগীদের কাছে যথেষ্টই জনপ্রিয়। বিখ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে তাঁর গাওয়া গান ‘সর্বত মঙ্গল রাধে’, ‘নিশা লাগিলো রে’ নেট দুনিয়ায় ঝড় তুলেছিল। বরাবরই ঠোঁটকাটা হিসাবে পরিচিত শাওন। গত ৫ অগস্টে শেখ হাসিনা জমানার অবসানের পরে বাংলাদেশ জুড়ে নখদাঁত বের করে ঝাঁপিয়ে পড়া পাকিস্তানপন্থী মৌলবাদী ও জঙ্গিবাদীদের দাপটের মুখে যখন শোবিজ অঙ্গনের অধিকাংশই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন কিংবা মুখ বন্ধ রেখেছেন, তখন দেশের মধ্যে থেকেই বুক চিতিয়ে মুক্তিযুদ্ধের জয়গান গেয়ে চলেছিলেন শাওন। এমনকি ক্ষমতায় আসার মাস দুয়েকের মধ্যেই পাকিস্তানের পোষ্যভৃত্য মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার যখন ৭ মার্চ, ১৫ অগস্ট-সহ আট জাতীয় দিবস বাতিলের ঘোষণা করেছিল, তখন প্রতিবাদে গর্জে উঠেছিলেন শাওন।

সমাজমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস হিসেবে বাতিল করা হলো আজ! আমি মেহের আফরোজ শাওন বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে অন্তবর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করলাম। কিছুদিন পর দেখা যাবে ২৬ মার্চ স্বাধীনতা দিবস বাদ, নতুন স্বাধীনতা দিবস হিসেবে ৩৬ জুলাই পালিত হবে হয়তো!’ তিনি আরও লিখেছিলেন, ‘৭ মার্চের পক্ষে বলার জন্য যদি আমাকে ‘দালাল’ উপাধি পেতে হয় তবে আমি দালাল। আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের দালাল, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দালাল।’

কীভাবে মুক্তিযুদ্ধের সপক্ষে দাঁড়ানো শাওনকে শিক্ষা দেওয়া যায়, তা নিয়ে অনেকদিন ধরেই ষড়যন্ত্র চলছিল। এদিনই সন্ধ্যায় জামালপুরের সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায়  শাওনের বাড়িতে আগুন ধরিয়ে দেয় হিযবুত তাহরীর জঙ্গিরা। আর তার খানিকক্ষণের মধ্যেই ধানমন্ডি থেকে আটক করা হয় জনপ্রিয় অভিনেত্রী ও সঙ্গীতশিল্পীকে। কোন অভিযোগে শাওনকে গ্রেফতার করা হয়েছে তা জানতে চাওয়া হলে জামায়াত ইসলামীর সদস্য (রোকন) তথা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার উপকমিশনার রেজাউল মল্লিক জানান ‘রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে তাঁকে (শাওনকে) গ্রেফতার করা হয়েছে।’

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ