গঙ্গায় বাপ্পি লাহিড়ীর অস্থি বিসর্জন! দায়িত্বে সুজিত বসু

বাবার মৃত্যুর পরেই সুদূর লস অ্যাঞ্জেলস থেকে তড়িঘড়ি মুম্বই ফিরে আসেন বাপ্পা লাহিড়ী। মুম্বইয়ের পবন হংস শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে গভীর শূন্যতা সৃষ্টি করে সুরালোকে গমন করেছেন ‘গোল্ডেন ম্যান’, বাপ্পি লাহিড়ী। বলিউড কিংবা টলিউড বাপ্পি লাহিড়ীর গানে ও সুরে আজও নেচে ওঠে আট থেকে আশি। কিন্তু আর সেই ‘জিমি জিমি’ কিংবা ‘চিরদিনই তুমি যে আমার’, কিংবা ‘উ লা লা’ বেজে উঠবে না নতুন করে। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণের পরদিনই সুরালোকে গমন করেন ‘ডিস্কো কিং’ বাপ্পি লাহিড়ী। বাবার মৃত্যুর পরেই সুদূর লস অ্যাঞ্জেলস থেকে তড়িঘড়ি মুম্বই ফিরে আসেন বাপ্পা লাহিড়ী। মুম্বইয়ের পবন হংস শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়।

এবার বাপ্পি লাহিড়ীর অস্থি ভাসাতে কলকাতায় আসছেন তাঁর পুত্র বাপ্পা লাহিড়ী। আগামী মার্চের প্রথম সপ্তাহেই প্রয়াত সঙ্গীত শিল্পী বাপ্পি লাহিড়ীর অস্থি গঙ্গায় ভাসাতে রাজ্যে আসছেন তাঁর ছেলে বাপ্পা। এব্যাপারে রাজ্য সরকার সহযোগিতা করবে বলে জানা যাচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকে দমকল মন্ত্রী সুজিত বসুকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। সূত্রে মারফত জানা গিয়েছে, আউট্রাম ঘাটে অস্থি ভাসানো হবে বাপ্পি লাহিড়ীর। যেহেতু অপরেশ লাহিড়ীর অস্থিও গঙ্গায় ভাসানো হয়েছিল। সেই রীতি বজায় রেখে পুত্র বাপ্পি লাহিড়ীর অস্থিও গঙ্গায় ভাসাতে আসছেন তাঁর পুত্র ও আত্মীয়রা।

মার্চ মাসের প্রথম সপ্তাহেই আউট্রাম ঘাটে পৌঁছে গঙ্গায় সুরকার-গায়ক বাপ্পি লাহিড়ীর অস্থি ভাসাবেন তাঁর দুই সন্তান। গত ১৬ ফেব্রুয়ারি মুম্বইয়ে ক্রিটিকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বাপ্পি লাহিড়ী। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিতে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়