২৪ দিন পর বাড়ি ফিরলেন বাসন্তী চট্টোপাধ্যায়, শুটিং শুরু করবেন কবে থেকে?

আপাতত মেয়ে ও জামাই দেখভাল করছে তাঁর। দীর্ঘদিন ধরেই তিনি ক্যানসারে আক্রান্ত। এছাড়াও কোলেস্টরেল, কিডনির সমস্যা, হার্ট-সহ একাধিক রোগে আক্রান্ত অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত মাসেই আচমকা খবর আসে যে, দমদমে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন টলিউডের প্রবীণ অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। বহুদিন ধরেই তাঁকে সিরিয়ালে দেখা যাচ্ছিল না। এরপর ভক্তদের মনে সংশয় বাঁধে। বাংলা ধারাবাহিক মহলের নিয়মিত অভিনেত্রী তিনি। বহু ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাসন্তী দেবী। তবে টলিউডের সঙ্গে তিনি আটের দশক থেকে যুক্ত। উত্তমকুমারের সময় থেকেই অভিনয় করছেন। এছাড়াও প্রসেনজিৎ-ঋতুপর্ণার বহু ছবিতে তাঁকে দেখা গিয়েছিল ঠাম্মির চরিত্রে।

তাঁর অভিনয়ও যথেষ্ট প্রশংসনীয়। যাই হোক, বিগত ২২ দিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এই অবস্থায় ধার-দেনা করে চিকিৎসার খরচ মিটিয়েছেন বাসন্তীদেবীর ড্রাইভার। ছেলে-মেয়ে কেউ খোঁজ নেয়নি তাঁর। ইন্ডাস্ট্রির সহকর্মীরাও বিভিন্নভাবে আর্থিক সাহায্য করেছেন। তবে এখন তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এই মূহুর্তে কেমন আছেন প্রবীণ অভিনেত্রী? গত ৩০ মার্চ বর্ষীয়ান অভিনেত্রীকে বাড়ি ফিরেছেন।

পারিবারিক সূত্র অনুযায়ী, অভিনেত্রী এখন অনেকটা সুস্থ। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে দুর্বলতা কাটেনি। একটি সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া অভিনেত্রী নিজেই জানিয়েছেন, পায়ে এক্ষুনি জোর দিতে পাচ্ছেন না। বাড়িতে হাঁটাচলার সমস্যা হচ্ছে। সেরে উঠলেই আবার ফ্লোরে ফিরবেন। আপাতত মেয়ে ও জামাই দেখভাল করছে তাঁর। দীর্ঘদিন ধরেই তিনি ক্যানসারে আক্রান্ত। এছাড়াও কোলেস্টরেল, কিডনির সমস্যা, হার্ট-সহ একাধিক রোগে আক্রান্ত অভিনেত্রী। স্টার জলসার গীতা LLB-ধারাবাহিকের শুটিংয়ের সময়েই তিনি অসুস্থ হয়ে পড়েন। এই কঠিন সময়ে টালিগঞ্জের বহু শিল্পীই বাসন্তীদেবীর পাশে ছিলেন।  ‘মঞ্জরী অপেরা’, ‘ঠগিনী’, ‘আলো’র মতো একাধিক বিখ্যাত ছবি রয়েছে তাঁর ঝুলিতে। 

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

লাল না সাদা, কোন পেঁয়াজে লুকিয়ে আছে বেশি পুষ্টিগুণ জানেন?

বুধে গুরু পূর্ণিমা, সুস্বাস্থ্য ও পারিবারিক শান্তির স্বার্থে ভুলেও খাবেন না ৫ খাবার

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে ব্যাপক ঝামেলা, ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলান…

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব