মুক্তির আগেই শাহরুখের ‘জওয়ান’-এর স্বত্ব কিনে নিল নেটফ্লিক্স

'জওয়ান'-এর ডিজিটাল স্ট্রিমিং রাইটস মোটা টাকার চুক্তিতে কিনে নিয়েছে ওটিটি জায়েন্ট নেটফ্লিক্স।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এই মুহূর্তে শুটিংয়ে ব্যস্ত কিং খান। মুম্বইয়ে জোরকদমে চলছে অ্যাটলির পরিচালনায় ‘জওয়ান’ ছবির শুটিং। চার বছর পর এই ছবির মাধ্যমেই বড় পর্দায় ফিরতে চলেছেন শাহরুখ। আর তাই তাঁর ভক্তদের অপেক্ষার প্রহর বেড়ে চলেছে। কিন্তু এই শুটিং চলতে চলতেই প্রকাশ্যে এলো একটি বড় খবর। জানা যাচ্ছে ‘জওয়ান’-এর ডিজিটাল স্ট্রিমিং রাইটস মোটা টাকার চুক্তিতে কিনে নিয়েছে ওটিটি জায়েন্ট নেটফ্লিক্স। জানা যাচ্ছে ১২০ কোটি টাকায় এই ছবির ওটিটি রাইট কিনেছে নেটফ্লিক্স। যদিও প্রযোজনা সংস্থার তরফে এখনও এই বিষয়ে মুখ খোলা হয়নি।

বলে রাখা ভালো এই ছবির মাধ্যমেই দর্শকদের সামনে আসতে চলেছে নতুন জুটি শাহরুখ ও নয়নতারা। ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পরেই বোঝা গিয়েছিল এই ছবি একেবারে অ্যাকশন ধর্মী ছবি হতে চলেছে। পোস্টারে দেখা যাচ্ছিল শাহরুখের মুখ অর্ধেকটা ব্যান্ডেজ দিয়ে ঢাকা। ছবি নিয়ে বলতে গিয়ে বেশি কিছু না বলতে চাইলেও বাদশা যে শুটিং বেশ এনজয় করছেন তা আগেই বলেছেন। কারণ এই ঘরানার ছবি তিনি আগে নাকি করেননি।

অন্যদিকে পরিচালক আটলিকে নিয়েও প্রশংসা করেছেন তিনি। বলে রাখা ভালো চার বছর পর পর্দায় ফিরেই একের পর এক কামাল দেখাবেন কিং খান চলতি বছরে জমিয়ে শুটিং করার পর আগামী বছর অর্থাৎ ২০২৩-এ মুক্তি পাবে তাঁর একের পর এক ছবি। ‘জওয়ান’ ছাড়াও ঝুলিতে রয়েছে ‘পাঠান’ এবং ‘ডানকি’-এর মতো সিনেমা। 

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা