‘জওয়ান’ মুক্তির আগেই বৈষ্ণো দেবীর দর্শনে শাহরুখ খান

ভিডিওটি এই মূহুর্তে ঝড়ের বেগে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। India today-এর পোস্ট করা ভিজ্যুয়াল অনুযায়ী, সুপারস্টার একটি নীল হুডি এবং জিন্স পরে কঠোর নিরাপত্তায় মুড়ে মন্দিরে গিয়েছেন, সময়টা রাত ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’। মোট ৩ টি ভাষায় মুক্তি পাবে ‘জওয়ান’। ৪ বছর পরে অভিনয়ে ফিরে তিনি যেন ভেবেই নিয়েছেন বছরটা শুধুমাত্র তাঁরই। সত্যিই তাই! বছরের শুরুতেই পাঠান এর অবতারে গোটা দেশকে উচ্ছ্বসিত করেছেন, এরপর জওয়ান নিয়ে আরও একবার দেশবাসীর মনের মণিকোঠায় পৌঁছতে চলেছেন তিনি, শেষে রাজকুমার হিরানির ডাঙ্কি দিয়ে বছর শেষ করতে প্রস্তুত বলিউডে কিং শাহরুখ খান। আগামিকাল রিলিজ করছে বহুল প্রতীক্ষিত ‘জওয়ান’-এর ট্রেলার। তাও আবার দুবাইয়ের ‘বুর্জ খলিফা’ তে উন্মোচন হবে জওয়ানেল ট্রেলার। ইতিমধ্যেই জওয়ানের পোস্টার, তিনটি গান, প্রিভিউ সবটাই ব্যপক সাড়া ফেলেছে। ছবিতে প্রথমবার দক্ষিণী অভিনেত্রী নয়নতারার সঙ্গে জুটি বেঁধেছেন কিং খান।

সে যাই হোক, বর্তমানে ছবি মুক্তির আগেই খ্যাতনামা মন্দিরে মন্দিরে তারকাদের দর্শন মেলা অতি সাধারণ বিষয়ে হয়ে দাঁড়িয়েছে। যেমন, পাঠান মুক্তির আগেই সুপারস্টার শাহরুখ খান জম্মুর কাটরায় বৈষ্ণো দেবীর মাজারে প্রার্থনা সারতে গিয়েছিলেন। ভক্তদের থেকে নিজেকে আড়ালে রাখতে একপ্রকার মুখ দেখে মন্দির দর্শন করতে গিয়েছিলেন তিনি। তাই এবার জওয়ান মুক্তির আগেও অন্যথা হলনা। সম্প্রতি ফের মুখ ঢেকে জম্মুর কাটরায় বৈষ্ণো দেবীর দর্শনে গিয়েছিলেন বাদশা। আশেপাশে অনেক লোকজন থাকা সত্ত্বেও বাদশার দর্শন পাননি কেউ। ভিডিওটি এই মূহুর্তে ঝড়ের বেগে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। India today-এর পোস্ট করা ভিজ্যুয়াল অনুযায়ী, সুপারস্টার একটি নীল হুডি এবং জিন্স পরে কঠোর নিরাপত্তায় মুড়ে মন্দিরে গিয়েছেন, সময়টা রাত ছিল। অভিনেতার মুখ লুকিয়ে রাখা হয়েছিল কারণ তিনি নিজের প্রতি দৃষ্টি আকর্ষণ না করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন। আজ চেন্নাইতে অনুষ্ঠিত হতে চলেছে জওয়ানে গ্র্যান্ড অডিও লঞ্চ। সেখানে শাহরুখের উপস্থিতি থাকতে পারে। মঙ্গলবার গভীর রাতে জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার ত্রিকুটা পাহাড়ের উপরে মাতা বৈষ্ণো দেবীর শ্রদ্ধেয় মন্দিরে যান অভিনেতা। পিটিআই-এর সূত্র অনুযায়ী, “সুপারস্টার মঙ্গলবার সন্ধ্যায় বেস ক্যাম্প কাটরা পৌঁছে রাত 11.40 টা নাগাদ মন্দিরে যান নতুন তারাকোট রুট দিয়ে। তিনি প্রার্থনা করার পর অবিলম্বে বেরিয়ে যান। 

সানির সঙ্গে শাহরুখের ১৬ বছরের ঝগড়া মিটল

এদিকে আজও প্রকাশ্যে এসেছে দীর্ঘ ১৬ বছর পর সানি দেওলের সঙ্গে শাহরুখ খানের ঝামেলা মিটেছে। ‘ডর’ সিনেমাতে একসঙ্গে অভিনয়ের পরেই তাঁদের ঝামেলার সূত্রপাত হয়েছিল। এরপর দীর্ঘদিন একে অপরের সঙ্গে কথা বলেননি সানি-শাহরুখ। সম্প্রতি টাইমস নাও এর একটি নতুন সাক্ষাৎকারে সানি জানিয়েছেন, শাহরুখ নিজেই তাঁকে ‘গদর ২’ এর সাফল্যের জন্যে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। শাহরুখ ছবিটি দেখেছেন। আর এই কারণে তিনি খুব খুশি। এমনকি কিছু বিষয়ে পরস্পরের সঙ্গে কথা বলেছিলেন সানি দেওল এবং শাহরুখ খান।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে