বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই সুখবর, বাবা-মা হতে চলেছেন পরম-পিয়া

বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই পরিবারে আসছে নতুন অতিথি। বাবা-মা হতে চলেছেন টলিউডের প্রখ্যাত অভিনেতা-পরিচালক-প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায় এবং সমাজকর্মী পিয়া চক্রবর্তী।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই পরিবারে আসছে নতুন অতিথি। বাবা-মা হতে চলেছেন টলিউডের প্রখ্যাত অভিনেতা-পরিচালক-প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায় এবং সমাজকর্মী পিয়া চক্রবর্তী। ভ্যালেন্টাইন’স ডে-এর ঠিক পরের দিনই খুশির খবর সকলের সঙ্গে ভাগ করে নিলেন পিয়া চক্রবর্তী, এবং স্ত্রীর পোস্ট শেয়ার করে পিয়াকে ভালবাসায় ভরিয়ে দিলেন পরমব্রত। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা পিয়া, আগামি জুনেই সন্তানের জন্ম দেবেন তিনি। ২০২৩ সালের ২৭ নভেম্বর সকলকে রীতিমতো চমকে দিয়ে পিয়ার সঙ্গে আইনিমতে বিবাহ সারেন পরমব্রত চট্টোপাধ্যায়। অনুপম রায়ের প্রথম স্ত্রী ছিলেন পিয়া চক্রবর্তী, কিন্তু তাঁদের বিচ্ছেদের পরেই পরমব্রতর সঙ্গে পিয়ার প্রেমের গুঞ্জন ওঠে।

কিন্তু আচমকাই পরমব্রতর বিয়ের ছবি দেখে তাজ্জব হয়ে ওঠেন ভক্তরা। এই নিয়ে কম কটাক্ষের সম্মুখীন হতে হয়নি পরমব্রতকে। তাঁদের বিয়ের সময় টানা দুদিন ধরে সমাজমাধ্যমের চর্চায় ছিলেন তারকা দম্পতি। এমনটাও রটেছিল পিয়া চক্রবর্তীর আগে দুটি সন্তান ছিল। আবার কেউ কেউ অনুপম রায়ের প্রতি সমবেদনাও জানিয়েছিলেন। কিন্তু কোনও কটাক্ষকেই কখনও পাত্তা দেননি তারকা দম্পতি। বিয়ের কয়েকদিন পর বন্ধুবান্ধবদের জন্যে একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। এবার বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই খুশির খবর শোনালেন পরম পিয়া। খুব শীঘ্রই পরম-পিয়ার পরিবারে নতুন অতিথি আসতে চলেছে। শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে নিজেই সুখবর দিলেন পিয়া চক্রবর্তী। তিনি পোস্টে চারটি ফটো জুড়ে দিয়েছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Piya Chakraborty (@piya_chakraborty)

প্রথম দুটিতে ছিল তাঁদের দুই পোষ্যের ছবি। তিনি ক্যাপশনে লিখেছেন, প্রথম ছবিটি আমাদের, ২ নম্বরে বড় সন্তান নিনা, তিন নম্বরের ছবিটি বাঘার। আর চার নম্বর ছবি দিয়ে তিনি জানান, আমাদের ভালবাসা বাড়ছে। খুব তাড়াতাড়ি ছোট্ট প্রাণ আসতে চলেছে। মূহুর্তেই পিয়ার পোস্টটি ভাইরাল হয়ে যায় এবং তারকা দম্পতিকে অভিনন্দনে ভরিয়ে দেন ভক্তরা।

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক