‘কন্নড় ভাষাকে অপমান’, সোনু নিগমের মুম্বইয়ের বাড়িতে বেঙ্গালুরু পুলিশ

প্রতিবেদন অনুসারে, বেঙ্গালুরু পুলিশের দলে আভালাহাল্লি থানার একজন পরিদর্শক এবং আরও দুই কর্মকর্তা রয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি কর্ণাটকের একটি অনুষ্ঠানে কন্নড় গান গাইতে অস্বীকৃতি জানানো এবং ঘটনাটিকে পহেলগাঁও হামলার সঙ্গে তুলনা করার অপরাধে সোনু নিগমের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। রবিবার (১৮ মে) সেই ঘটনার প্রেক্ষিতেই বিখ্যাত গায়কের বয়ান রেকর্ড রবিবার বেঙ্গালুরু পুলিশের একটি দল গায়ককে জিজ্ঞাসাবাদ করবে। প্রতিবেদন অনুসারে, বেঙ্গালুরু পুলিশের দলে আভালাহাল্লি থানার একজন পরিদর্শক এবং আরও দুই কর্মকর্তা রয়েছেন। ইতিমধ্যেই তাঁরা সোনুর সঙ্গে তাঁর মুম্বইয়ের বাসভবনে দেখা করেছেন। কর্ণাটক হাইকোর্টের নির্দেশিকা অনুসারে গায়ককে জিজ্ঞাসাবাদ করা হবে। দিন কয়েক আগেই এই মামলায় আদালত জানিয়ে দিয়েছিল যে, আগামী শুনানি পর্যন্ত সোনু নিগমের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া যাবেনা। তদন্তের প্রয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গায়ককের বক্তব্য রেকর্ড করতে হবে।

নয়তো গায়ককে সামনাসামনি জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে তদন্তকারী অফিসার নিজে সোনুর সঙ্গে দেখা করতে পারেন। অবশেষে রবিবার সোনুর বক্তব্য রেকর্ড করার জন্যে তাঁর মুম্বইয়ের বাড়িতে পৌঁছলেন বেঙ্গালুরু থানার পুলিশ। পহেলগাঁও হামলার পর গত ২৫ এপ্রিল বেঙ্গালুরুতে একটি ইঞ্জিনিয়ারিং কলেজে পারফর্ম করার সময়, অপ্রীতিকর মন্তব্যের জেরে রোষের মুখে পড়তে হয় সোনু নিগমকে। পহেলগাঁও হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন, তাই এটি খুবই স্পর্শকাতর বিষয়। যা নিয়ে বেফাঁস মন্তব্য করার অভিযোগে কর্ণাটক রক্ষণা বেদি গ্রুপের তরফ থেকে ৩ মে আভালাহাল্লি থানায় FIR দায়ের করা হয়। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায়সংহিতার ৩৫২ ধারায় ইচ্ছাকৃত ভাবে অপমানের অভিযোগ করা হয়েছে। তবে ঘটনার দিন ঠিক কী ঘটেছিল? জানা যায়, ওই কনসার্টে একের পর এক হিন্দি গান গাওয়ার পর কন্নড় গানের অনুরোধ আসে সোনু নিগমের কাছে। তাঁর সঙ্গে দুর্ব্যবহারও করা হয়! এরপর সোনু পালটা পহেলগাঁও সন্ত্রাসীদের সঙ্গে একজন ভক্তের আচরণে তুলনা করে বলেন, “এমন অসহিষ্ণু মনোভাবের জন্যই পহেলগাঁওয়ে হামলা হয়েছে।”

সেই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় চারিদিকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যায়। এবং সোনুর আচরণে ক্ষুব্ধ কন্নড়বাসীরা অপমানিত হয়েছেন বলে দাবি করেন। দাবি, পহেলগাঁও সন্ত্রাসের সঙ্গে কন্নড় ভাষা জুড়ে দিয়ে, কন্নড়ের মানুষদের ভাবাবেগে আঘাত হেনেছেন সোনু নিগম। এরপরেই গায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কন্নড় সমাজসেবী সংস্থা। এই মামলায় আজ বেঙ্গালুরু পুলিশ সোনু নিগমের মুম্বইয়ের বাড়িতে পৌঁছেছেন জিজ্ঞাসাবাদের জন্যে। এর আগে গায়ককে তলব করাও হয়েছিল। এর আগে একটি ভিডিও বার্তা শেয়ার করে গায়ক জানিয়েছিলেন, সেদিন তিনি যখন গাইতে উঠেছিলেন তিন-চারজন ছাত্র কন্নড় ভাষায় গানের জন্যে তাঁকে হুমকি দিয়েছিল। তখনই তিনি তাঁদের উচিত শিক্ষা দিতে পহেলগাঁও সন্ত্রাসী হামলার তুলনা করেন। এমনিতে তিনি কন্নড়দের ভালবাসেন।

লিফটের মধ্যেই প্রস্রাব, গাজিয়াবাদের আবাসনে যুবকের কীর্তি বন্দি সিসি ক্যামেরায়

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর

বাড়ির ভিতরেই স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

শ্রদ্ধার ‘ইথা’র ভয়ে কাঁটা! প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর, ডিসেম্বরে মুক্তি পাচ্ছে না ‘ফৌজি’

শেষকৃত্যের জন্য ১৫ হাজার টাকা রেখে একই বাড়িতে আত্মঘাতী দুই বোন, চিঠিতে লিখলেন…

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

এনকাউন্টারে ঘায়েল জামুইয়ে তরুণীকে যৌন হেনস্তার মূলপাণ্ডা নন্দন যাদব

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের

বহাল থাকছে গ্রেফতারি পরোয়ানা, কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন পাথরসম্রাট টুলু মণ্ডল

‘শেষ ম্যাচ…সারা জীবনের জন্য’, বিদায়ী ম্যাচে বিশেষ জার্সিতে মাঠে নামবেন মেসি