‘Kaatera’-র সাকসেস পার্টির পরে বাতিল হল বেঙ্গালুরু পাবের লাইসেন্স

রাতভর চলেছে মদের ফোযারা, পার্টি। এবার তারকাদের এই পার্টি করার জন্যেই খেসারত দিতে হল খোদ পাবটিকে। বাতিল হল পাবের লাইসেন্স। তবে মাত্র ২৫ দিনের সীমিত সময়ের জন্যে বাতিল করা হয়েছে পাবেল লাইসেন্স।

Share:

নিজস্ব প্রতিনিধি: কন্নড় সুপারস্টার দর্শন, যাঁকে নিয়ে মাঝে মধ্যেই বিতর্ক ডানা মেলে। এবারেও তার অন্যথা হল না। গত ২৯ ডিসেম্বর মুক্তি পেয়েছে তাঁর বহুল প্রত্যাশিত কন্নড় সিনেমা ‘কাতেরা’। তাতে প্রধাণ ভূমিকায় অভিনয় করেছেন দর্শন। ছবিটি বক্সঅফিসেও দুর্দান্ত সফলতা অর্জন করেছিল। সমালোচক এবং দর্শকদের কাছ থেকেও ইতিবাচক প্রতিক্রিয়া অর্জন করেছিল। সেই আনন্দে, বেঙ্গালুরুর একটি পাবে সম্প্রতি ছবির অভিনেতা-প্রযোজক জুটি, দর্শন এবং রকলাইন ভেঙ্কটেশ, ছবির একটি সাফল্যের পার্টিতে আয়োজন করেছিলেন। যার নাম জেটল্যাগ পাব।

রাতভর চলেছে মদের ফোযারা, পার্টি। এবার তারকাদের এই পার্টি করার জন্যেই খেসারত দিতে হল খোদ পাবটিকে। বাতিল হল পাবের লাইসেন্স। তবে মাত্র ২৫ দিনের সীমিত সময়ের জন্যে বাতিল করা হয়েছে পাবেল লাইসেন্স। তারকাদের পার্টি চলার পর পুলিশ বেঙ্গালুরুর জেটলাগ পাবে কোনও অনৈতিক কাজ হয়েছে কিনা, সেই কার্যকলাপের তদন্ত শুরু করেছে। এমনকী দর্শন এবং রকলাইন ভেঙ্কটেশ-সহ মোট আটজনকে নোটিশ পাঠিয়েছে, তাঁদের পরে থানায় জিজ্ঞাসাবাদের জন্যে ডাকা হয়েছিল। আসলে জেটল্যাগ পাবের লাইসেন্স বাতিল করার কারণ, অ্যালকোহল পরিবেশনের জন্য অনুমতি ছিল না তাদের। সেই নিয়ম লঙ্ঘনের ফলেই লাইসেন্স বাতিল হল পাবের।

বেঙ্গালুরু সিটি কালেক্টর ২৫ দিনের লাইসেন্স সাসপেনশন নির্দিষ্ট করে একটি আদেশ জারি করে বলেছে যে, এই পাবে মদ বিক্রি পুরোপুরি নিষিদ্ধ করা হবে। সঙ্গে সতর্ক বার্তায় বলা হয়েছে যে, এই ধরনের লঙ্ঘন যদি তিনবার ঘটে তবে পাবের লাইসেন্স স্থায়ীভাবে বাতিলের মুখোমুখি হতে পারে। জেটল্যাগ পাব-এ অনুষ্ঠিত Kaatera-এর সাকসেস পার্টির সময়ে ফিল্মের কাস্ট, ক্রু এবং সেলিব্রিটিরা উপস্থিত ছিলেন। অভিষেক অম্বরীশ, ডলি ধনঞ্জয়, চিকান্না এবং রকলাইন ভেঙ্কটেশের মতো সেলিব্রিটিদের সাথে অভিনেতা দর্শনকে এই মামলার বিষয়ে পরে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। জেটল্যাগ পাবের মালিকদের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের