‘ভাবি জি ঘর পর হ্যায়’ শুটিং সেটে বড়সড় দুর্ঘটনা, মৃত্যুর মুখ থেকে ফিরলেন দুই অভিনেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার বড় পর্দায় আসতে চলেছে জনপ্রিয় টেলিভিশন কমেডি শো ‘ভাবি জি ঘর পর হ্যায়’। সম্প্রতি মুম্বইয়ে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ‘ভাবি জি ঘর পর হ্যায়’ ফান অন দ্য রান’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। সেই অনুষ্ঠানেই শুটিং সেটে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। সেই দুর্ঘটনার কথা প্রকাশ্যে আনেন অভিনেতা আসিফ শেখ। যা শুনে রীতিমতো উপস্থিত সকলেই চমকে ওঠেন।

আসিফ শেখ জানান,”অল্পের জন্য আমি এবং অভিনেতা রবি কিষান বেঁচে গিয়েছি। নতুন একটি লোকেশনের শুটিং সেটে গিয়েই এই দুর্ঘটনা ঘটে।” আসিফ বলেন, “রবি এবং আমি দুজনে পাশাপাশি বসে কফি খাচ্ছিলাম। হঠাৎই আমাদের মাঝখানে প্রায় ১২-১৩ ফুট লম্বা একটি গাছ ভেঙে পড়ে। মুহূর্তটা ভাষায় প্রকাশ করা সহজ নয়। গাছটা যদি সামান্য এদিক ওদিক পড়ত তাহলে মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারতো।”

আরও পড়ুন: প্রেক্ষাগৃহে মুক্তির ১ সপ্তাহের মধ্যেই ছোটপর্দায় ‘কীর্তনের পর কীর্তন’, নিয়ম ভাঙার কারণ কী?

রবি কিষাণও সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন, গাছটির ওজন আনুমানিক ৫০০ কেজির কাছাকাছি ছিল। সেটে পড়ার সঙ্গে সঙ্গে প্রচন্ড শব্দ হয় এবং পুরো শুটিং সেট কেঁপে ওঠে। দুর্ঘটনায় রবি কিষানের কাঁধে চোট লাগে। তবে চিকিৎসা করানোর পর তিনি আবার সেটে ফায়ার আসেন এবং সকলকে বলেন,” চলুন আবার শুটিং শুরু করা যাক। ” ছবির প্রযোজক সঞ্জয় কোহলি জানান, দুর্ঘটনার পর প্রায় আধ ঘন্টা সেটে স্তব্ধতা নেমে আসে। সবাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন।”

উল্লেখ্য, ‘ভাবি জি ঘর পর হ্যায়-ফান অফ দ্য রান’ এই জনপ্রিয় টিভি ফ্রাঞ্চাইজির প্রথম সিনেমা। ছবিতে অভিনয় করেছেন শুভাঙ্গী আত্রে,বিদিশা শ্রীবাস্তব,আসিফ শেখ,রোহিতাশ্ব গৌর, রবি কিষান,মুকেশ তিওয়ারি ও নিরহুয়া। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ৬ ফেব্রুয়ারি ২০২৬।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক