আচমকাই ডান হাত নড়াচড়া করতে পারছেন না ভাগ্যশ্রী, কী হয়েছে অভিনেত্রীর?

কিন্তু আচমকাই শোনা গিয়েছে, অভিনেত্রী অসুস্থ। অবস্থা এমন যে, ডান হাত তুলতে পারছেন না অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ম্যায়নে পেয়ার কিয়া’র সেই নিষ্পাপ কিশোরী, একটি ছবিতে বলিউডে ডেবিউ করেই তুমুল সাফল্য পেয়ে যান তিনি। সেই সময় যার প্রেমে পড়েন নি, এমন মানুষ বোধহয় কমই আছে। তবে এই ছবির পরেই তেমন একটা ছবিতে দেখা যায়নি তাঁকে। তবে বিয়ের পরেই পুরোপুরি অভিনয় থেকে বিমুখ হন অভিনেত্রী। হ্যাঁ, কথা হচ্ছে সলমান খানের প্রথম ছবির নায়িকা ভাগ্যশ্রীকে নিয়ে। বর্তমানে তিনি একাধিক দক্ষিণী ছবিতে অভিনয় করছেন। তাঁর ছেলে ও মেয়েও অভিনয় জগতে নাম লেখায় চলেছেন।বহু বছর পর ফের কাজ শুরু করেছেন। এই মুহূর্তে টেলিভিশনেও কাজ করছেন অভিনেত্রী। কিন্তু আচমকাই শোনা গিয়েছে, অভিনেত্রী অসুস্থ। অবস্থা এমন যে, ডান হাত তুলতে পারছেন না অভিনেত্রী।

সেই কারণে চিকিৎসকরা অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিল। কিন্তু কথা শোনেননি ভাগ্যশ্রী। সমাজমাধ্যমের পাতায় বেশ সক্রিয় তিনি। স্বাস্থ্যকর খাবার ও শরীরচর্চার ভিডিও হামেশাই পোস্ট করেন অভিনেত্রী। তাই যখন অসুস্থ হলেন তখন নিজে নিজেই বেশ কিছু পন্থা অবলম্বন করেন অভিনেত্রী নিজেই। বাড়িতে নিজে নিজেই ফিজিওথেরাপি করা শুরু করেছেন অভিনেত্রী। 

একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘বছরের মাঝামাঝি সময়ে আমি আমার ডান হাত ওঠাতে পারছিলাম না। সব ডাক্তার আমাকে অপারেশন করতে বলেছিল। কিন্তু আমি ইনজেকশন এবং অপারেশন ভয় পাই, তাই আমি নিজেকে এটি থেকে পুনরুদ্ধার করতে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। ভাগ্যক্রমে, আমি পুনরুদ্ধার করতে পেরেছি। আমি অনুভব করেছিলাম যে, যখন আমি এই বড় ধাক্কা সামলাতে পারব তখন আমি নিজে থেকে বাঁচতে পারব। নিজের শরীর ও স্বাস্থ্যের যত্ন নিতে পারব। তাই আমি নিজেই ফিজিওথেরাপি করেছি। বর্তমানে আমি হাভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পুষ্টি অধ্যয়ন করেছি এবং কয়েকটি অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন কোর্স সম্পন্ন করেছি। আমিও পরীক্ষা দিয়েছিলাম। আমি একজন ডাক্তারের চাকরি নিতে পারিনি কিন্তু এটি অধ্যয়ন করেছি যা আমার পক্ষে স্বাস্থ্য এবং পুষ্টি সম্পর্কে কথা বলা সম্ভব করে তোলে। আমি আমার মাথা থেকে কিছু বলছি না, জিনিসগুলির অধ্যয়ন করে তবেই কথা বলছি।”

পালাবদল হতেই পুরুলিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ দোকানপাট

সাঁকরাইলে তোলাবাজির অভিযোগে তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ ট্রাফিক হোমগার্ড গ্রেফতার

লক্ষ্য প্লে অফের টিকিট, মুম্বইকে ২০৬ রানের টার্গেট দিল রাজস্থান

অ্যাকশন-কমেডিতে বাজিমাত করার পর এবার এলিয়েন থ্রিলারে অক্ষয় কুমার

বাংলায় ‘সেকেন্ড বয়’ সিপিএম, ফলতা পুনর্নির্বাচনে জামানত জব্দ স্বঘোষিত পুষ্পার

মহিলাকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় আইনজীবীকে প্রকাশ্য রাস্তায় ধারালো অস্ত্রের কোপ

৯ বছরের শিশুকে ধর্ষণের পর নদীতে স্নান করিয়ে বাড়ি পৌঁছে দিল পড়শি ধর্ষক

দ্বিতীয় ময়নাতদন্তের পর ত্বিশা শর্মার মরদেহ তুলে দেওয়া হল পরিবারের হাতে

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

শুভেন্দুর কথা রাখল ফলতা, লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী দেবাংশু

নকল নথি বানিয়ে ভারতে বসবাস, হাওড়ায় গ্রেফতার বাংলাদেশি দম্পতি

সুদীপ পোল্লেকে আদালতে নিয়ে যাওয়ার সময় ছোড়া হল ডিম ও ছেঁড়া জুতো, উঠল ‘চোর চোর ‘স্লোগান