‘রাজা শিবাজী’-তে ১০ বছরের ছোট রিতেশের মায়ের চরিত্রে ভাগ্যশ্রী, কেমন অভিজ্ঞতা অভিনেত্রীর?

ছবিতে ছত্রপতি শিবাজীর ভূমিকায় অভিনয় করেছেন রিতেশ, যার জীবনে তাঁর মা জিজাবাঈয়ের অবদান অনস্বীকার্য। সেই চরিত্রেই সুযোগ পেয়েছেন ভাগ্যশ্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে বয়স বিতর্ক বহুদিনের। যা নিয়ে আলোচনা লেগেই থাকে। পুরুষ অভিনেতার বয়স ৬০ ছুঁলেও সে নায়ক। তাঁর নায়িকা হাঁটুর বয়সী। কিন্তু মহিলাদের ক্ষেত্রে তা হয় না। সেই ৬০ বয়সী পুরুষ অভিনেতার সমসাময়িক অভিনেত্রী কোনও ছবিতে প্রবীণ চরিত্রে সুযোগ পায়। এমন বহু উদাহরণ রয়েছে। যা নিয়ে কম বিতর্ক হয় না। সেই ধারাবাহিকতা চলছেই। সম্প্রতি মুক্তি পেয়েছে রিতেশ দেশমুখ পরিচালিত-অভিনীত ‘রাজা শিবাজী’। যেটি ইতিমধ্যেই মারাঠা ইন্ডাস্ট্রির দ্বিতীয় সর্বোচ্চকারী চলচ্চিত্রের তকমা পেয়েছে। ছত্রপতি শিবাজীর জীবনী অবলম্বনে তৈরি ছবিতে রিতেশ-জেনেলিয়া দেশমুখের পাশাপাশি বলিউডের অনেক দাপুটে তারকারা অভিনয় করেছেন। যার মধ্যে একজন অভিনেত্রী ভাগ্যশ্রী।

তিনি ছবিতে রিতেশের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। তিনি রিতেশের থেকে মাত্র ১০ বছরের বড়। ছবিতে ছত্রপতি শিবাজীর ভূমিকায় অভিনয় করেছেন রিতেশ, যার জীবনে তাঁর মা জিজাবাঈয়ের অবদান অনস্বীকার্য। সেই চরিত্রেই সুযোগ পেয়েছেন ভাগ্যশ্রী। তাহলে ছবিতে ১০ বছরের ছোট নায়কের মায়ের চরিত্রে অভিনয় করে কেমন অভিজ্ঞতা তাঁর? কোনও দ্বিধা হয়েছিল? সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, রাজা শিবাজীতে ঐতিহাসিক চরিত্রে অভিনয় করা এবং জিজাবাইয়ের চরিত্রের জন্যে তাঁকে বেছে নেওয়া গর্বের বিষয়। সঙ্গে সঙ্গে তিনি প্রস্তাবে রাজি হয়েছিলেন।

চরিত্র নির্বাচনের পক্ষে যুক্তি দিয়ে অভিনেত্রী বলেন, ‘যে চরিত্রটি নিয়ে ছোটবেলা থেকে গল্প শুনে এসেছি, সেই চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়াটা সৌভাগ্যের বিষয়। তাছাড়া, জিজাবাঈ একজন অল্পবয়সী মা ছিলেন। যদিও চিত্রগ্রাহক সন্তোষ শিবান স্যার আমাকে ফোন করে বলেছিলেন যে, ‘দুঃখিত, ক্যামেরায় আপনাকে একটু বয়স্ক দেখাতে হয়েছিল, তবুও আপনাকে তরুণী লেগেছে। এই প্রশংসাটা আমি সারাজীবন মনে রাখব।’ ভাগ্যশ্রীর বয়স বর্তমানে ৫৭ বছর, আর রিতেশের বর্তমান বয়স ৪৭ বছর। ছবিতে শিবাজী মহারাজের মায়ের ভূমিকায় ভাগ্যশ্রীর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। মজার ব্যাপার হল, বাস্তব জীবনেও মহারাষ্ট্রের ইতিহাসের সঙ্গে এই অভিনেত্রীর রাজকীয় যোগসূত্র রয়েছে। তিনি সাংলির পাটোয়ার্ধন রাজপরিবারের সদস্য এবং তাঁর বাবা বিজয় সিংরাও মাধবরাও পাটোয়ার্ধন সাংলির নামমাত্র রাজার উপাধি ধারণ করেছিলেন। ‘রাজা শিবাজী’ ছবিটি মহারাষ্ট্র দিবস উদযাপনের অংশ হিসেবে ১ মে মারাঠি, হিন্দি এবং তেলুগু ভাষায় মুক্তি পেয়েছে। ছবিতে আরও অভিনয় করেছেন, সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, বিদ্যা বালান, ফারদিন খান, শচিন খেদেকর, জিতেন্দ্র যোশি এবং অমল গুপ্তে।

‘পুষ্পা পালিয়েছে, ওর বস কখন পশ্চিমবঙ্গ থেকে পালায় দেখুন’, কটাক্ষ সুকান্তর

টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে চম্পট দিল কুকুর, পিলে চমকানো কাণ্ড বিজনৌরে

খাটখুরায় হরিনাম সংকীর্তনে সামিল ঝাড়গামের বিধায়ক লক্ষীকান্ত সাউ

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

সোনার দামে স্বস্তি, কমল রুপোর দামও! জেনে নিন আজকের নতুন রেট

আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত সদস্য

‘ইরান যুদ্ধ নিয়ে কয়েক ঘন্টায় সুখবর’, দিল্লিতে জানালেন মার্কিন বিদেশ সচিব

‘‌সরাসরি শঙ্কর’‌ নয়া কর্মসূচি চালু করলেন শিলিগুড়ির বিধায়ক, রবিবাসরীয় দিনে মানুষের ঢল

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

ফলতায় পোস্টাল ব্যালটের গণনায় এগিয়ে বিজেপি, দেখা নেই তৃণমূলের এজেন্টের

হোয়াইট হাউসের বাইরে শুটআউট! খতম নিজেকে ‘যিশু’ দাবি করা হামলাকারী

অধিনায়কের পদ থেকে সরানো হবে পন্থকে? পরিকল্পনা জানাল লখনউের টিম ডিরেক্টর

ফলতায় ধূলোয় মিশল ‘‌ডায়মন্ড মডেল’‌, গেরুয়া ঝড়ে উড়ে গেল ‘‌স্বঘোষিত পুষ্পা’‌

গৃহবধূ ও নাবালিকাকে বাংলাদেশে পাচার! গ্রেফতার তৃণমূল নেতা