‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবির ৩৩ বছর পূর্তিতে আবেগঘন পোস্ট ভাগ্যশ্রীর

এদিন কিছু স্কুলের বাচ্চাদের খালি কন্ঠে এই ছবির আইকনিক গান' দিল দিওয়ানে' গানটি গাইতে দেখা গেল। অভিনেত্রীকেও তাঁদের সঙ্গে তাল মেলাতে দেখা গেল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ভাগ্যশ্রী। যিনি ১৯৮৯ সালে সলমন খানের সঙ্গে জুটি বেঁধে সুরজ বরজাতিয়ার ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। প্রথম ছবি হলেও, এই ছবির মাধ্যমে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী। তবে বলিউডে তিনি খুব একটা বেশি ছবি না করলেও মুম্বই ইন্ডাস্ট্রিতে তাঁর জায়গা একেবারে পাকাপোক্ত। ছবিটির বয়স ৩৩ বছর হয়ে গেলেও এখনও ছবিটি সিনেমা প্রেমিদের হৃদয়ে দুর্দান্ত রাজ করছে। দিন কয়েক আগেই গিয়েছে, সলমন খানের জন্মদিন। এই ছবির মাধ্যমে শুধু ভাগ্যশ্রীর নয়, সলমনেরও বলিউডের মূল স্রোতে ডেবিউ হয়।

জানা যায়, এই ছবির জন্যে নাকি একেবারেই আত্মবিশ্বাসী ছিলেন না সলমন, কিন্তু সূরজ বরজাতিয়ার সম্পূর্ণ আস্থা ছিল সলমনের উপর। যা বিফলে যায়নি। সলমন-ভাগ্যশ্রীর জুটি দারুণ পপুলার হয়েছিল। তবে ভাগ্যশ্রী বিয়ের পরেই অভিনয় থেকে বিরতি নেন। সংসার এবং ছেলে-মেয়েদের হওয়ার পর পর্দায় ফিরেছেন অভিনেত্রী। বর্তমানে তিনি একটি ডান্স রিয়েলিটি শোয়ের বিচারক আসনে রয়েছেন, এছাড়াও একাধিক দক্ষিণী ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ – ছবির ৩৩ বছর উদযাপন উপলক্ষ্যে অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে স্কুলের বাচ্চাদের নিয়ে ‘দিল দিওয়ানা’ গান গাওয়ার একটি মিষ্টি ভিডিও শেয়ার করলেন। ক্যাপশনে দিলেন, ‘এই খাঁটি ভালোবাসার জন্য কৃতজ্ঞ।

৩৩ বছর পরেও আমি আপনাদের হৃদয়ে থাকতে পেরে ধন্য। ছবির পুরো টিম ছাড়া এটা সম্ভব হতো না।’ এদিন কিছু স্কুলের বাচ্চাদের খালি কন্ঠে এই ছবির আইকনিক গান’ দিল দিওয়ানে’ গানটি গাইতে দেখা গেল। অভিনেত্রীকেও তাঁদের সঙ্গে তাল মেলাতে দেখা গেল। ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই চারদিক থেকে লাইক ও কমেন্টের ঝড় উঠেছে। তাঁর এখন ভক্ত লিখেছেন, ‘ছোটবেলায় আমার খুব প্রিয় সিনেমা.. শুভ কামনা ভাগ্যশ্রী ম্যাম, সালমান স্যার সমস্ত টিম’। সম্প্রতি সলমন খান সুরজ বরজাতিয়ার সঙ্গে নতুন ছবি নিশ্চিত করেছেন। অন্যদিকে দীর্ঘ ব্যবধানের পর, ভাগ্যশ্রী ২০১৯ সালে কন্নড় সিনেমা ‘সীতারামা কল্যাণ’ দিয়ে অভিনয়ে প্রত্যাবর্তন করেছেন। এছাড়াও প্রভাস এবং পূজা হেগড়ে অভিনীত ‘রাধে শ্যাম’ এবং কঙ্গনা রানাউত অভিনীত ‘থালাইভি’ ছবিতেও দেখা গিয়েছে ভাগ্যশ্রীকে।

পালাবদল হতেই পুরুলিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ দোকানপাট

সাঁকরাইলে তোলাবাজির অভিযোগে তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ ট্রাফিক হোমগার্ড গ্রেফতার

লক্ষ্য প্লে অফের টিকিট, মুম্বইকে ২০৬ রানের টার্গেট দিল রাজস্থান

অ্যাকশন-কমেডিতে বাজিমাত করার পর এবার এলিয়েন থ্রিলারে অক্ষয় কুমার

বাংলায় ‘সেকেন্ড বয়’ সিপিএম, ফলতা পুনর্নির্বাচনে জামানত জব্দ স্বঘোষিত পুষ্পার

মহিলাকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় আইনজীবীকে প্রকাশ্য রাস্তায় ধারালো অস্ত্রের কোপ

৯ বছরের শিশুকে ধর্ষণের পর নদীতে স্নান করিয়ে বাড়ি পৌঁছে দিল পড়শি ধর্ষক

দ্বিতীয় ময়নাতদন্তের পর ত্বিশা শর্মার মরদেহ তুলে দেওয়া হল পরিবারের হাতে

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

শুভেন্দুর কথা রাখল ফলতা, লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী দেবাংশু

নকল নথি বানিয়ে ভারতে বসবাস, হাওড়ায় গ্রেফতার বাংলাদেশি দম্পতি

সুদীপ পোল্লেকে আদালতে নিয়ে যাওয়ার সময় ছোড়া হল ডিম ও ছেঁড়া জুতো, উঠল ‘চোর চোর ‘স্লোগান