রাজনীতিতে পা ভোজপুরী নায়িকা অক্ষরা সিংহের, যোগ দিচ্ছেন পিকে’র দলে

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: সেলেব পর্দার পাশাপাশি এবার রাজনীতিতে নিজের ভাগ্যপরীক্ষায় অবতীর্ণ হচ্ছেন ভোজপুরী নায়িকা-গায়িকা অক্ষরা সিংহ। তবে পরিচিত কোনও দলে নয়। তিনি নাম লেখাচ্ছেন ভোট কুশলী প্রশান্ত কিশোরের (পি কে নামেই সমধিক পরিচিত) জন সুরজ পার্টিতে। আজ সোমবার বিকেল তিনটের সময়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে নাম লেখাতে চলেছেন অক্ষরা।

২০১০ সালে ‘সত্যমেব জয়তে’ ছবির মাধ্যমেই ভোজপুরী সিনেমায় অভিষেক ঘটেছিল অক্ষরা সিংহের। ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন জনপ্রিয় ভোজপুরী নায়ক রবি কিষাণ। যিনি গত লোকসভা ভোটে উত্তরপ্রদেশের গোরখপুর আসন থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছেন। ‘সত্যমেব জয়তে’ ছাড়াও ‘প্রাণ যায় পর বচন না জায়ে’, ‘সত্যা’, ‘তবদলা’ এবং ‘মা তুঝে সালাম’ এর মতো সুপারহিট ছবির নায়িকা হিসেবে দর্শকদের মন জয় করে নিয়েছেন অক্ষরা। অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসেবেও যথেষ্ট  জনপ্রিয়।

মেয়ের রাজনীতিতে পা রাখার বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন অক্ষরার বাবা বিপিন সিংহ ওরফে ইন্দ্রজিত সিংহ। বিজেপি-কংগ্রেস-জেডিইউ-আরজেডি’র মতো বড় দলগুলি ছেড়ে কেন মেয়ে প্রশান্ত কিশোরের সঙ্গে চলার সিদ্ধান্ত নিয়েছেন তাও খোলসা করেছেন তিনি। অক্ষরার বাবার কথায়, ‘জন সুরজ পার্টি শুধু একটি দল নয়। একটা চলমান আন্দোলন। যে সংগঠনের লক্ষ্য হচ্ছে বিহারের এবং দেশের উন্নয়ন করা। তাই মেয়ে যখন প্রশান্ত কিশোরের দলে যোগ দেওয়ার কথা জানালো, তখন আর কোনও সঙ্কোচ করিনি। গোটা পরিবারই অক্ষরার রাজনীতিতে পা রাখার বিষয়টিতে সমর্থন জানিয়েছে। আমরা পাশেই থাকব।’ অক্ষরা সিংহের রাজনীতিতে পদার্পণের খবরে ভোজপুরী ইন্ডাস্ট্রিজে শোরগোল পড়ে গিয়েছে।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫