মঞ্জুলিকা ফিরতেই ধামাকা! মাত্র তিন দিনেই ১০০ কোটির ক্লাবে ‘ভুলভুলাইয়া ৩’

Share:

নিজস্ব প্রতিনিধি: দীপাবলির আবহে দেশজুড়ে মুক্তি পেয়েছে ভুলভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘ভুলভুলাইয়া ৩’(Bhool Bhulaiyaa 3)। আর মাত্র ৩ দিনের মধ্যেই নয়া নজির গড়ে ফেলল এই ছবি। বক্সঅফিসে দর্শকদের উপচে পড়া ভিড়ের জোয়ারে মাত্র ৩ দিনের মধ্যেই ১০০ কোটির ক্লাবে প্রবেশ করল এই ছবি। কার্তিক আরিয়ানের(Kartik Aryan) কেরিয়ারের এখনও পর্যন্ত বিগেস্ট ওপেনিং ছিল এই ছবি। এবার দ্রুততম ১০০ কোটির ক্লাবে ঢোকার নিরিখেও কার্তিকের কেরিয়ারে যুক্ত হল এই ছবি। ‘রুহ বাবা’-কে দেখতে দলে দলে পেক্ষাগৃহে ভিড় জমাচ্ছেন দর্শকরা।

আরও পড়ুনঃ দীপাবলির পরই দুঃসংবাদ, কাছের মানুষকে হারিয়ে ভেঙে পড়লেন লোপামুদ্রা মিত্র

তবে শুধু কার্তিক আরিয়ান নন, এই ছবির অন্যতম মুখ্য আকর্ষণ ‘মঞ্জুলিকা’ বিদ্যা বালান(Vidya Balan)। প্রায় ১৭ বছর পর এই চরিত্রে কামব্যাক করলেন বিদ্যা। আর কামব্যাক করেই যে বক্সঅফিসে ধামাকা বিস্ফোরণ ঘটিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। মঞ্জুলিকার চরিত্রে অভিনয়ের জন্য অনেকখানি ওজন কমাতে হয়েছে বিদ্যাকে। ছবিতে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয় এবং পাশাপাশি আইকনিক ‘আমি যে তোমার’ গানে তাঁর নাচের দৃশ্য তারিয়ে তারিয়ে উপভোগ করছেন দর্শকরা।

আরও পড়ুনঃ আত্মীয়ের বাড়ির সামনে উদ্ধার যুবকের গলাকাটা দেহ, তুমুল চাঞ্চল্য রায়দিঘিতে

অন্যদিকে মাধুরী দীক্ষিতের(Madhuri Dixit) অবদান না স্বীকার করলেই নয়। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তিনি। এতজন তারকার মাঝে এতটুকু ম্লান হয়ে যাননি কার্তিকের নায়িকা তৃপ্তি দিমরি(Tripti Dimri)। এই ছবিতে একটি বিশেষ ভূমিকায় নজর কেড়েছেন বাঙালি অভিনেতা কাঞ্চন মল্লিকও(Kanchan Mullick)। সবমিলিয়ে এই ছবি পরিবারের সঙ্গে দেখার মতো এক ধামাকাদার প্যাকেজ। ইতিমধ্যেই একাধিক মাল্টিপ্লেক্সে বাড়িয়ে দেওয়া হয়েছে ‘ভুলভুলাইয়া ৩’ ছবির শো। প্রসঙ্গত উল্লেখ্য, ওই একই দিনে মুক্তি পেয়েছে রোহিত শেট্টির তারকাখচিত ছবি ‘সিংঘম এগেন’। তার সত্ত্বেও স্বমহিমায় বক্সঅফিসে রাজ করছেন রুহ বাবা এবং মঞ্জুলিকা। মাত্র ৩ দিনের কালেকশনেই যথেষ্ট আশাবাদী ছবির নির্মাতারা। এই সাফল্যের ঝড় কতদূর অবধি এগোবে তা এখনই বা বলা মুশকিল।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের