‘ভূত বাংলা’তে অক্ষয়ের পারিশ্রমিক ৫০ কোটি! টাবু-রাজপালসহ বাকি তারকারা কে কত নিলেন?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রায় ১৪ বছর পর আবার একসঙ্গে কাজ করতে চলেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার এবং পরিচালক প্রিয়দর্শন। তাঁদের নতুন হরর-কমেডি ছবি ‘ভূত বাংলা ‘ আগামী ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। ছবিটি ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে বেশ উত্তেজনা তৈরি হয়েছে, কারণ এই জুটি অতীতে একাধিক জনপ্রিয় কমেডি ছবি উপহার দিয়েছে।

এই ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করছেন পরেশ রাওয়াল, তাবাসসুম ফাতিমা হাশমী(Tabu), ওয়ামিকা গাব্বি, যীশু সেনগুপ্ত এবং রাজপাল যাদব । শক্তিশালী এই কাস্ট ছবির প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। মুক্তির আগেই ছবির কলাকুশলীদের পারিশ্রমিক নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, এই ছবির জন্য অক্ষয় কুমার নিজের পারিশ্রমিকে বড়সড় কাটছাঁট করেছেন। তাঁর আগের ছবি Jolly LLB 3-এর জন্য তিনি প্রায় ৭০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। কিন্তু ‘ভূত বাংলা’-র ক্ষেত্রে সেই অঙ্ক কমে প্রায় ৫০ কোটি টাকায় নেমে এসেছে, যা প্রায় ২৮.৫ শতাংশ কম। তবুও তিনিই ছবির সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা। জানা গিয়েছে, প্রায় ১২০ কোটি টাকার বাজেটের এই ছবিতে অক্ষয়ের পারিশ্রমিকই মোট বাজেটের বড় অংশ জুড়ে রয়েছে।

অন্যদিকে, অভিনেত্রী টাবুও নাকি নিজের পারিশ্রমিকে কিছুটা ছাড় দিয়েছেন। তিনি প্রায় ২.৫ কোটি টাকা নিয়েছেন, যেখানে তাঁর আগের ছবির পারিশ্রমিক ছিল প্রায় ৩ কোটি টাকা। ওয়ামিকা গাব্বি প্রায় ৩ কোটি, পরেশ রাওয়াল প্রায় ২ কোটি, জিশু সেনগুপ্ত প্রায় ১ কোটি এবং রাজপাল যাদবের পারিশ্রমিক ১ থেকে ১.৫ কোটির মধ্যে বলে জানা গিয়েছে। ছবির গল্পে দেখা যাবে, অক্ষয়ের চরিত্র হঠাৎই মঙ্গলপুরের এক পুরোনো প্রাসাদের মালিকানা পায়। কিন্তু বোনের বিয়ের প্রস্তুতির মধ্যেই সেই প্রাসাদে শুরু হয় রহস্যময় ও ভৌতিক ঘটনা। ধীরে ধীরে সামনে আসে প্রাসাদের অতীতের অজানা ইতিহাস ও লোককথা। রহস্য আর হাস্যরস মিলিয়ে তৈরি এই ছবিটি দর্শকদের কাছে কতটা জনপ্রিয় হয়, এখন সেটাই দেখার।

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল, হোমস্টেও বন্ধ করল পুলিশ

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

বিহারে কাজল রাঘওয়ানির গাড়িতে ভয়াবহ হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ভোজপুরি নায়িকা

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম

পুলিশকে দুষে রেজিনগরে ভোটের ময়দান ছেড়ে পালালেন হুমায়ুন কবীর