বক্সঅফিসে সুনামি, ৭ দিনে ১৩৫ কোটি আয় ‘ভূত বাংলা’র, কেরিয়ারে খরা কাটছে অক্ষয়ের

বিশ্বজুড়ে বক্সঅফিসে ঝড় তুলেছে অক্ষয় কুমারের 'ভূত বাংলা', এই ছবির মাধ্যমে প্রায় ১৪ বছর পর পরিচালক প্রিয়দর্শনের সঙ্গে মিলিত হলেন অক্ষয় কুমার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বজুড়ে বক্সঅফিসে ঝড় তুলেছে অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’, এই ছবির মাধ্যমে প্রায় ১৪ বছর পর পরিচালক প্রিয়দর্শনের সঙ্গে মিলিত হলেন অক্ষয় কুমার। তবে মনে হচ্ছে, এই ছবিই অভিনেতার খরা দুর্দশা কাটাবে কেরিয়ারে। কেননা গত কয়েক বছর ধরেই কেরিয়ারে তেমন ভাল ছবি দিতে পারেননি অভিনেতা। তাঁর মোটামুটি সব ছবিই বক্সঅফিসে ফ্লপ হয়েছে। ফ্লপস্টার তকমাও পেয়েছেন তিনি। কিন্তু ‘ভূত বাংলা’ দিয়ে আবারও ঘুরে দাঁড়াতে চলেছেন অক্ষয় কুমার। মুক্তির পর থেকেই বক্সঅফিসে ঝড় তুলছে ছবি। এখনও পর্যন্ত বিশ্বব্যাপী ১৩৫ কোটি আয় করে ফেলেছে অক্ষয় কুমারের ছবি। সুতরাং ১৫০ কোটি ছুঁতে আর বেশি দেরি নেই। এর ফলে, এটি বলিউডের সর্বোচ্চ আয়কারী শীর্ষ ৬টি হরর-কমেডির তালিকায় প্রবেশ করবে। গত ১৭ এপ্রিল মুক্তি পেয়ে ছিল ‘ভূত বাংলা’। যদিও তার আগের রাতেই পেইড প্রিভিউ অনুষ্ঠিত হয়েছিল ছবির।

এদিকে ভারতে এখনও পর্যন্ত ছবিটি ৫৮ কোটি টাকা আয় করেছে। তবে সোমবার মাত্র ৬.৭৫ কোটি টাকা আয় করেছিল ছবিটি। কিন্তু মঙ্গলবার ছবিটি দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৮ কোটি টাকা নেট আয় করেছে। বৃহস্পতিবার ছবিটি ভারতে ৫.১৫ কোটি টাকা নেট আয় করেছিল। সাত দিন ছবিটির দেশীয় মোট আয় দাঁড়িয়েছে ৮৪.০৫ কোটি টাকা। ‘ভূত বাংলা’ বিদেশেও ভাল ব্যবসা করেছে। এটি দ্বিতীয় ও তৃতীয় দিনে আন্তর্জাতিক অঙ্গনে ১ মিলিয়ন ডলার আয় করেছে। সব মিলিয়ে মাত্র এক সপ্তাহে চলচ্চিত্রটির বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ১৩৫ কোটি টাকা। তবে ছবিটির দৈনিক সংগ্রহ ১০ কোটি টাকার নিচে নেমে গিয়েছে। কিন্তু মনে করা হচ্ছে শনিবারের মধ্যে এটি ১৫০ কোটির গণ্ডি পার করবে।

এদিকে বিশ্বব্যাপী ১৩৫ কোটি টাকা আয় করে ‘ভূত বাংলা’ শুধু এই বছরের তৃতীয় সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্রই নয়, বলিউডের ইতিহাসে ষষ্ঠ সর্বোচ্চ আয়কারী হরর-কমেডিও হয়ে উঠেছে। ২০২৪ সালের ‘মাঞ্জ্যা’ -র চূড়ান্ত আয়কেও ছাড়িয়ে গিয়েছে ছবিটি। যা ২০২৪ সালে ১৩২ কোটি টাকা আয় করেছিল। এটি অক্ষয় কুমারের ২০২৩ সালের হিট ছবি ‘ব্যাড নিউজ’-এর মোট সংগ্রহকেও ছাপিয়ে গিয়েছে, যা একই বছরে ১১৬ কোটি রুপি আয় করেছিল। হিন্দি সিনেমার সর্বোচ্চ আয়কারী হরর কমেডিগুলোর তালিকায় রয়েছে স্ত্রী ২ (৮৭৫ কোটি টাকা), ভুল ভুলাইয়া ৩ (৪২৪ কোটি টাকা), ভুল ভুলাইয়া ২ (২৬৬ কোটি টাকা), স্ত্রী (১৮০ কোটি টাকা) এবং থাম্মা (১৭০ কোটি টাকা), এর পিছনেই রয়েছে ভূত বাংলা।

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…