চড়কাণ্ডে সোহমের বিরুদ্ধে তদন্ত চালাবে বিধাননগর পুলিশ: কলকাতা হাইকোর্ট

আর এই মামলার সঙ্গে যুক্ত তথ্যপ্রমাণও সংরক্ষণ করতে হবে পুলিশকে। সঙ্গে মামলাকারী রেস্তরাঁ-মালিকের নিরাপত্তার বিষয়টিও দেখতে হবে পুলিশকে। এরপর এই মামলার শুনানি হবে আগামী ৪ জুলাই।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ওঠা মারধরের অভিযোগ নিয়ে এখন রীতিমতো সরগরম রাজ্য-রাজনীতি। বোঝাই যাচ্ছে, এই মামলার জল গড়াবে অনেকদূর। মারধরকাণ্ডে দিন দুয়েক আগে রেস্তরাঁর মালিক কলকাতা হাইকোর্টে সোহমের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। কারণ তাঁকে মারধরের ঘটনার চারদিন পেরিয়ে গেলেও পুলিশ সোহমের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেননি। তাই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। এমনকি অভিযোগ ওঠে, রেস্তরাঁর মালিককে মৃত্যু হুমকিও দেওয়া হচ্ছে। শুক্রবার বিচারপতি অমৃতা সিংহ এই মামলার শুনানি করেছে। সেখানেই রেস্তরাঁর মালিককে মারধরের অভিযোগের তদন্তের দায়িত্ব বিধাননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগকেই দিয়েছে কলকাতা হাইকোর্ট। যদিও বৃহস্পতিবার আগেভাগেই বারাসত জেলা আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। এবং দুই হাজার টাকার বন্ডে সই করিয়ে সোহমকে আগাম জামিন দেয় বারাসত জেলা আদালত।

আজ শুনানিতে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে রেস্তরাঁর মালিককে মারধরের অভিযোগের শুনানিতে বিচারপতি অমৃতা সিংহের নির্দেশ দেয় যে, সোহমের ঘটনায় অ্যাসিস্যান্ট কমিশনার অফ পুলিশ (এসিপি)-এর নেতৃত্বে গোয়েন্দা বিভাগ (ডিডি) তদন্ত করবে। আরও জানানো হয়েছে জে, তদন্তের অগ্রগতি আদালতকে জানাতে হবে। আর এই মামলার সঙ্গে যুক্ত তথ্যপ্রমাণও সংরক্ষণ করতে হবে পুলিশকে। সঙ্গে মামলাকারী রেস্তরাঁ-মালিকের নিরাপত্তার বিষয়টিও দেখতে হবে পুলিশকে। এরপর এই মামলার শুনানি হবে আগামী ৪ জুলাই। শুক্রবার ওই মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবী সওয়াল করেছেন, রেস্তরাঁর মালিককে মারধরের ভিডিওর পুরো ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়েছে। অভিযোগ জানানোর পরেও পুলিশ সঠিক তদন্ত করছে না। তাই সিআইডির কোনও উচ্চপদস্থ অফিসারকে এই মামলার তদন্তের নির্দেশ দেওয়া হোক। এদিন রাজ্য জানিয়েছে, এই মামলাটি থানা থেকে সরিয়ে তদন্তের দায়িত্ব বিধাননগরের গোয়েন্দা বিভাগকে দেওয়া হয়েছে। যার নেতৃত্ব থাকবেন অ্যাসিস্যান্ট কমিশনার অফ পুলিশ পদমর্যাদার অফিসার। সেদিন ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ। দু’পক্ষকে থানায় গিয়ে অভিযোগ জানাতে বলা হলেও হোটেল মালিক আনিসুল প্রথমে অভিযোগ দায়ের না করে মীমাংসা করতে বলেন। আর তাঁর কথার ভিত্তিতে দুই পক্ষের মধ্যে সমঝোতাও হয়। কিন্তু পরের দিন ওই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়লেই রেস্তরাঁর মালিক এফআইআর দায়ের করে সোহমের বিরুদ্ধে। একই দিন সন্ধ্যায় সোহমও থানায় পাল্টা অভিযোগ করেন। ঘটনাটি ঘটেছিল গত ৭ জুন। এমতাবস্থায় আদালত আপাতত গোয়েন্দা বিভাগের উপরই তদন্তের দায়িত্বভার দিয়েছে।

প্রসঙ্গত, গত সপ্তাহে নিউটাউনের একটি বিলাসবহুল রেস্তরাঁয় শুটিংয়ে গিয়েছিলেন অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তী। আর সেখানেই তাঁর শুটিং ইউনিটের গাড়ি রাখা নিয়ে সোহমের নিরাপত্তারক্ষীদের সঙ্গে ওই রেস্তোরাঁর মালিকের বচসা বাধে। বচসার সময় সোহমকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেও দাবী করা হলে মেজাজ বিগড়ে যায় ওই রেস্তরাঁর মালিকের। বিষয়টি পাত্তা না দিয়ে ঝামেলা চালিয়ে যান রেস্তরাঁর মালিক। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হোটেলের ভেতর থেকে ছুটে আসেন সোহম চক্রবর্তী। ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রেস্তোরাঁর মালিক কথা বলায় সোহম খুবই ক্ষুব্ধ হয়ে যান। এবং রেগে গিয়ে রেস্তরাঁর মালিককে চড় মেরে বসেন তিনি। এমনকী সোহমের বিরুদ্ধে তাঁকে লাথি মারারও অভিযোগ আনেন ওই রেস্তরাঁর মালিক। এই ঘটনাটি ভাইরাল হতেই সোহমের আচরণ নিয়ে অনেকেই নিন্দা করেন। জনপ্রতিনিধি হয়ে সোহমের আচরণ মোটেও ন্যায়সঙ্গত নেয় বলে দাবি করেন বিরোধীরা। যদিও অভিনেতা পরে ঘটনাটি নিয়ে লজ্জিত বোধ করেন। এবং ভিডিও বার্তায় তাঁর এই আচরণের জন্যে ক্ষমা চান। কিন্তু তাতেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বরং সোহমের এই চড়কাণ্ড নিয়েই রাজ্য-রাজনীতি উত্তপ্ত। ওই রেস্তরাঁর মালিক গত শুক্রবার সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। টেকনো সিটি থানায় FIR-এর ভিত্তিতে ৫০৬, ৩৪১, ৩২৩ ও ৩৪ নম্বর ধারায় মামলা রুজু হয়। মারধরের ঘটনা সম্পর্কে সোহম জানিয়েছিলেন, অভিষেককে (বন্দ্যোপাধ্যায়) নিয়ে গালাগালি করেছে তিনি মেনে নিতে পারেননি। তাই চারটে চড় মেরেছেন। ধাক্কা দিয়েছেন। অভিনেতারাও মানুষ। তাঁদেরও আবেগ আছে। এ ব্যাপারে ক্ষমা চেয়ে সোহম বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে এমন কাজ করা উচিত হয়নি তাঁর। তবে সোহম আরও দাবি করেছেন যে, ফুটেজ প্রকাশ্যে এনেছেন ওই রেস্তরাঁ কর্তৃপক্ষ, তাতে শুধু তাঁর মারমুখী চেহারাটাই দেখা যাচ্ছে। রেস্তরাঁর মালিক অভদ্র ব্যবহারের দৃশ্য একেবারেই ফুটে ওঠেনি সেখানে। বরং রেস্তরাঁর মালিক তাঁর দেহরক্ষীদের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন এবং মারধর করেছিলেন।

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের