চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জানেন কী, ঈশানের পড়াশোনার সঙ্গে অদ্ভুত যোগ ছিল বিগ বির

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ বলিউড স্টার ঈশান খট্টরকে(Ishan Khattar) ছোটবেলায় স্কুলে ভর্তি হতে সাহায্য করেছিলেন বিগ বি অমিতাভ বচ্চন(Amitabh bachhan)। একটি সংবাদ সংস্থাকে এমনটাই জানালেন ‘ধড়কে’র অভিনেতা। বৃহস্পতিবার ছিল অমিতাভ বচ্চননের ৮০ তম জন্মদিন। বর্ষীয়ান অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তামাম বলিউড। বিগ বিকে নিয়ে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন কম বেশি সকলেই। কিন্তু সিনিয়র বচ্চনকে নিয়ে সম্পূর্ণ অন্য রকম এক অভিজ্ঞতা তুলে ধরলেন ইশান খট্টর।

এক বেসরকারি সংবাদ সংস্থাকে অভিনেতা জানান, কিভাবে ছোটবেলায় বিগ বি তাঁকে মুম্বইয়ের একটি নামী স্কুলে ভর্তি হতে সাহায্য করেছিলেন সেই কাহিনী। ইশান জানান, অভিনেতা হিসেবে বলিউডে পা রাখার অনেক আগে থেকেই তিনি অমিতাভ বচ্চনের স্নেহ পেয়ে এসেছেন। ইশান বলেন, “আমি যে স্কুল থেকে পড়াশোনা করি সেখানে ভর্তি হওয়া খুব একটা সহজ ছিল না। সেই সময়ে আমার মা নীলিমা আজিম বিগ বির সঙ্গে একটি ছবিতে কাজ করছিলেন। মায়ের থেকে বিষয়টি জানতে পারেন বিগ বি। এরপর তিনি পুরো বিষয়টি নিজের হাতে তুলে নেন। স্কুল কর্তৃপক্ষ এবং অধ্যক্ষের সাথে ব্যক্তিগত ভাবে দেখা করেন মিস্টার বচ্চন “। অভিনেতা আরও জানান, বিগ বির জন্যই সেদিন তিনি স্কুলে ভর্তি হতে পেরেছিলেন। যদিও সেই সময় তিনি বিষয়টা জানতেন না। পরে বড় হয়ে তিনি এই বিষয়টি জানতে পারেন।

ইশান খট্টর আরও জানান, তিনি বিগ বির একজন বড় ফ্যান, গত দু দশক ধরে তিনি অমিতাভ অভিনীত ছবি গুলি দেখছেন। অমিতাভ অভিনীত ‘আনন্দ’, ‘দিওয়ারে’র মতো ছবি তাঁর খুব পছন্দের। ইশান বলেন, “তিনি ক্রমাগত নিজেকে শুধু একজন তারকা হিসেবে নয়, একজন অভিনেতা হিসেবে নতুনভাবে দর্শকদের কাছে উপস্থাপন করেছেন”।

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ