অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল ‘বিগবস ১৭’ সম্প্রচার, কারণ কী?

তাহলে অক্টোবরের পরে বিগবস ১৭ শুরু হলেও সলমনকে হোস্ট হিসেবে পাওয়া যাবে কিনা তাতেও সন্দেহ রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’, এক কথায়, একই ঘরের মধ্যে একাধিক অজানা মানুষের সঙ্গে দীর্ঘ ৮ মাস ধরে থাকার লড়াইয়ের নাম ‘বিগ বস’। বহুবছর ধরেই শোয়ের জনপ্রিয়তা তুঙ্গে। বিশেষ করে, যুব সমাজ খুব অ্যাডিক্টেড এই শোয়ের উপর। যদিও আকর্ষণ বাড়বে না কেন, শোয়ের প্রতি পদে পদে থাকে চমক। সেলিব্রিটিদের ঝগড়া, মারপিট, মান-অভিমান, সবটাই শোয়ের USP। তাই তো প্রতিবছর শো শুরু হওয়ার জন্যে অপেক্ষায় থাকে ভক্তরা। কিছুদিন আগেই শেষ হয়েছে, বিগবস ওটিটি 2। সেই শোও ব্যপক সফলতা অর্জন করেছে। তবে একটা কথা না বললেই নয়, শোয়ের জনপ্রিয় তার অন্যতম কারণ সলমন খানের সঞ্চালনা।

আগামী অক্টোবর থেকেই শুরু হওয়ার কথা ‘বিগবস ১৭’, শোয়ের প্রতিযোগীদের ইতিমধ্যেই ঘোষিত হয়েছে। কিন্তু এখন জানা যাচ্ছে, বিশ্বকাপ ক্রিকেটের জন্য বিগবস ১৭-শুরু হতে বিলম্ব হবে। সম্প্রতি খবরে এসেছে, বিগবস ১৭-এর প্রতিযোগী হতে পারেন, জনপ্রিয় তারকা জুটি অঙ্কিতা লোখান্ডে-ভিকি জৈন, নীল ভাট-ঐশ্বর্য শর্মা এবং কানওয়ার ধিলোন-অ্যালিস কৌশিকের মতো একাধিক তারকা দম্পতি৷ কিন্তু সব জল্পনাতে জল ঢেলে দিল বিশ্বকাপ ক্রিকেট। সাধারণত, বিগ বস অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়। কিন্তু এইবার, নির্মাতাদের সঙ্গে প্রতিযোগিতায় নামছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩। আর বিশ্বকাপ শুরু হলে স্বাভাবিকভাবেই দেশের সবার চোখ থাকবে বিশ্বকাপের উপরেই, প্রতিটি বাড়ির পুরুষরা ক্রিকেট ম্যাচ দেখবেন, তাই টিভি হাতের মুঠোয় পাওয়া সম্ভব নয়। আর ভারতের ম্যাচ সবগুলিই পড়েছে দুপুর ২টা থেকে। সুতরাং রাত পর্যন্ত চলবে। চ্যানেলের ঘনিষ্ঠ সূত্র অনুসারে, “যদিও অফিসিয়াল তারিখ বের হয়নি, তবে আমরা শুনছি যে নির্মাতারা এটি পিছিয়ে দেবেন। বিশ্বকাপে ভারতের ম্যাচ কেউ মিস করবে না। টুর্নামেন্টের সঙ্গে সংঘর্ষের কোনও মানে হয় ন।”

এদিকে আবার সুপারস্টার সলমন খান নভেম্বর থেকে বিষ্ণুবর্ধনের সঙ্গে সিনেমার কাজ শুরু করবেন। যা চলবে প্রায় সাত থেকে আট মাস জুড়ে। যেখানে সলমন একজন আধা সামরিক অফিসারের ভূমিকায় অভিনয় করছেন। তাহলে অক্টোবরের পরে বিগবস ১৭ শুরু হলেও সলমনকে হোস্ট হিসেবে পাওয়া যাবে কিনা তাতেও সন্দেহ রয়েছে। তবে বিগ বস’ নির্মাতারা বিগ বস ১৭-এ দর্শকদের জন্য নতুন কিছু আনতে কোনও কসরত ছাড়ছেন না। এবার শুধু অপেক্ষার পালা। 

গণপতি বাপ্পার জন্য বাড়িতেই বানিয়ে নিন সুস্বাদু সুজির মাওয়া মোদক

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

রাজস্থানে পুর ভোটে বসুন্ধরা রাজের খাসতালুকে ধুয়েমুছে সাফ বিজেপি

নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ

উচ্চতা ৬ ফুট ৭ ইঞ্চি, নদিয়ার ছাত্র অঙ্কন দাসের দীর্ঘদেহই এখন পরিবারের চিন্তার কারণ

বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী

বিদ্যুূতের জাল বিল দেখিয়ে বৃদ্ধের প্রায় ১৮ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেফতার যুবক

যাদবপুর-সহ সব বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

সরানো হল কাশী বিশ্বনাথ মন্দিরের CEO বিশ্বভূষণ মিশ্রকে

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যমৃত্যু মামলায় FIR দায়ের করল সিবিআই

২৪ ক্যারেট সোনায় মোড়া গণেশ, সাজানো ৩.৮ লক্ষের বেশি আমেরিকান ডায়মন্ডে! দেখতে যাবেন?